পশ্চিমবঙ্গে MAKAUT নতুন কাজের সুযোগ – দেখুন বিস্তারিত

জয়েন্ট করুন: WhatsApp চ্যানেল OR Telegram চ্যানেল OR Arattai চ্যানেল

পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT, WB) সম্প্রতি Project Associate-I পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশিকা WB MAKAUT অফিসিয়াল ওয়েবসাইট http://www.makautwb.ac.in-এ পাওয়া যাবে।

MAKAUT Project Associate I Recruitment 2025
MAKAUT Project Associate I Recruitment 2025

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পশ্চিমবঙ্গ (MAKAUT, WB) একটী DBT-অর্থায়িত প্রকল্পের জন্য Project Associate-I পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকল্পের মেয়াদ এক বছর, যা প্রয়োজনে বাড়ানো যেতে পারে। পদসংখ্যা একটিমাত্র। আগ্রহী প্রার্থীদের তাদের CV ও প্রয়োজনীয় নথি একত্রে PDF আকারে পাঠাতে হবে ইমেইল মাধ্যেমে।

ওয়েস্ট বেঙ্গল MAKAUT নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT, WB) Project Associate-I পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে। প্রার্থীদের সুবিধার জন্য এই নিয়োগ সংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য, যোগ্যতা ও শর্তাবলী নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

MAKAUT নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পশ্চিমবঙ্গ (MAKAUT, WB)
  • পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট (Project Associate-I)
  • প্রকল্পের শিরোনাম: Investigation of the Structural, Dynamical, and Biochemical Mechanism in Human Guanosine Monophosphate Reductase (hGMPR) Enzyme: A Study towards the Design of Anticancer Agent
  • প্রকল্পের মেয়াদ: ১ বছর (প্রয়োজন ও পারফরম্যান্স অনুযায়ী বাড়ানো যেতে পারে)
  • আবেদনের মাধ্যম: ই-মেইল

আরো পড়ুন: ISI কলকাতায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর M.Tech ডিগ্রি থাকতে হবে Bioinformatics বা Biotechnology-এ, অথবা M.Sc ডিগ্রি থাকতে হবে Life Science, Chemistry (Computational বা Physical Chemistry) বা Biophysics-এ। প্রার্থীকে তার পোস্ট গ্রাজুয়েশন (PG) ডিগ্রিতে ন্যূনতম ৫৫% নম্বর অর্জন করতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা DBT-এর নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হবে। অর্থাৎ, প্রার্থীর বয়স যথাযথভাবে DBT-এর নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।

আরো পড়ুন: BRO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত – ৫৪২টি পদে আবেদনের সুযোগ!

পারিশ্রমিক বিস্তারিত তথ্য

নিয়োগপ্রাপ্ত প্রার্থী প্রতি মাসে ₹২৫,০০০/- বেতন পাবেন। এছাড়াও প্রয়োজনে ৮% HRA (বাসস্থান ভাতা) দেওয়া হতে পারে। বেতন পুরোপুরি কনসোলিডেটেড এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা তাদের বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) এবং সকল প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র একত্রে PDF ফাইল আকারে ইমেইলে পাঠাবেন। আবেদন পাঠানোর ঠিকানা হলো hridoy.bairagya@makautwb.ac.in এবং CC করতে হবে jaya.bandyopadhyay@makautwb.ac.in। আবেদন করার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থী বাছাই করা হবে যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রেরিত নথিপত্রের ভিত্তিতে। শুধুমাত্র শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ ও সময় জানানো হবে। সাক্ষাৎকার MAKAUT হরিণঘাটা ক্যাম্পাসে সরাসরি (অফলাইন) অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো TA/DA প্রদান করা হবে না।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগে প্রকাশ করল, ৩১৬৫ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি!

গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো:

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৫
  • শর্টলিস্টেড প্রার্থীদের ইমেইল নোটিশ: আবেদন যাচাইয়ের পর জানানো হবে
  • সাক্ষাৎকারের তারিখ ও সময়: শুধুমাত্র ইমেইলের মাধ্যমে জানানো হবে
  • সাক্ষাৎকারের স্থান: MAKAUT, হরিণঘাটা ক্যাম্পাস (অফলাইন)

অফিসিয়াল সোর্স

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এবং বিস্তারিত নির্দেশিকা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT, WB) এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা সঠিক তথ্যের জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

জয়েন্ট করুন: Facebook ফেসবুক চ্যানেল – Facebook পেজ

FAQs – ওয়েস্ট বেঙ্গল MAKAUT প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ ২০২৫

প্রশ্ন: MAKAUT Project Associate-I পদে কে আবেদন করতে পারবেন?
উত্তর: যে প্রার্থীরা M.Tech (Bioinformatics / Biotechnology) বা M.Sc (Life Science / Chemistry / Biophysics) বিষয়ে ৫৫% নম্বরসহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

প্রশ্ন: এই নিয়োগের জন্য আবেদন কিভাবে করতে হবে?
উত্তর: প্রার্থীদের তাদের বিস্তারিত CV ও প্রয়োজনীয় সনদপত্র একত্রে একটি PDF আকারে ইমেইলে পাঠাতে হবে।

প্রশ্ন: আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ হলো ১৫ অক্টোবর ২০২৫।

প্রশ্ন: নির্বাচনের প্রক্রিয়া কীভাবে হবে?
উত্তর: প্রথমে প্রার্থীদের যোগ্যতা ও নথির ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টেড প্রার্থীদের ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ ও সময় জানানো হবে। সাক্ষাৎকারটি হবে অফলাইনে, MAKAUT হরিণঘাটা ক্যাম্পাসে।

প্রশ্ন: বেতন ও সুবিধা কী থাকবে?
উত্তর: নিয়োগপ্রাপ্ত প্রার্থী প্রতি মাসে ₹২৫,০০০/- বেতন এবং প্রয়োজনে ৮% HRA (বাসস্থান ভাতা) পাবেন। বেতন সম্পূর্ণ কনসোলিডেটেড, অর্থাৎ স্থায়ী নয়।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading