IBA ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন প্রক্রিয়া শুরু

IBA ২০২৫ নিয়োগ: Indian Banks’ Association (IBA) সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মুম্বাই-এ অবস্থিত সংস্থার মূল দপ্তরে সহকারী ম্যানেজার (Generalist) ও ম্যানেজার (Generalist) পদে মোট ৩ জন যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।

IBA
IBA

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে এবং আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট http://www.career.iba.org.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

IBA নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • সংস্থা: Indian Banks’ Association (IBA)
  • পদের নাম: সহকারী ম্যানেজার (Generalist) ও ম্যানেজার (Generalist)
  • মোট শূন্যপদ: ৩টি
  • পোস্টিং-এর স্থান: মুম্বাই
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • ওয়েবসাইট: http://www.career.iba.org.in
  • আবেদনের শেষ তারিখ: ৩১শে আগস্ট ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)
  • আবেদন ফি: নেই

যোগ্যতার মানদণ্ড

এই পদের জন্য প্রার্থীকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সেই সঙ্গে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজার পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি আবশ্যক, তবে ২ বছরের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরো পড়ুন: CCRAS-এর অধীনে ৩৮৮টি নতুন পদে বিজ্ঞপ্তি

বয়সসীমা

এই পদগুলি জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার – উভয় পদের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৫০ বছর হতে হবে। বয়স গণনার তারিখ হবে ৩১ আগস্ট ২০২৫। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না।

IBA নিয়োগ ২০২৫ – বেতন ও সুযোগ-সুবিধা

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA)-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য মৌলিক বেতন স্কেল বর্তমানে ₹৩৬,০০০ থেকে ₹৮০,৫৫০ (সংশোধনাধীন) এবং ম্যানেজার পদের জন্য ₹৪৫,৬০০ থেকে ₹১,০৮,৯০০ (সংশোধনাধীন) নির্ধারিত রয়েছে। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

আরো পড়ুন: NABARD হেড অফিসে কর্মী নিয়োগ, আবেদন প্রক্রিয়া শুরু

IBA নিয়োগ ২০২৫ – আবেদনের পদ্ধতি

আবেদন করতে হলে সরাসরি IBA-র অফিসিয়াল ওয়েবসাইট http://www.career.iba.org.in এ গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে। নিজের নাম সনদ অনুযায়ী দিতে হবে, পাসপোর্ট সাইজ ছবি আর সিগনেচার আপলোড করতে হবে, আর ফর্ম জমা দিলে যে অ্যাকনলেজমেন্ট নম্বর আসবে সেটা পরে কাজে লাগবে। শেষ সময় ৩১ আগস্ট ২০২৫ বিকেল ৫টা।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন মূলত শর্টলিস্টিং এবং পরবর্তী ব্যক্তিগত সাক্ষাৎকার বা প্রয়োজনে অন্য কোনো নির্বাচনী পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত সংখ্যক প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে প্রয়োজনীয় ন্যূনতম নম্বর অর্জন করতে হবে এবং চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করে সর্বোচ্চ স্থানে থাকা প্রার্থীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হবে। সমান নম্বর প্রাপ্ত হলে বয়সে বেশি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA) নিয়োগ ২০২৫-এর জন্য প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। নিচে গুরুত্বপূর্ণ তারিখগুলো উল্লেখ করা হলো—

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ আগস্ট ২০২৫
  • আবেদন শুরুর তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই
  • আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)

অফিসিয়াল সোর্সেস –

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA) নিয়োগ ২০২৫ সম্পর্কিত সকল তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি অনুসরণ করা আবশ্যক। নিচে অফিসিয়াল সোর্স দেওয়া হলো—

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য Indian Banks’ Association (IBA)-এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত। সময়ে সময়ে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে পারে, তাই আবেদন করার আগে IBA-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ আপডেট দেখে নেওয়া জরুরি।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading