জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
Central Bank of India-এর ২০২৫ সালে জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট http://www.centralbankofindia.co.in-এ প্রকাশিত হয়েছে।

এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে আর্থিক সাক্ষরতা কেন্দ্রের (FLC) জন্য কাউন্সেলর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫,০০০ টাকা পাবেন। আগ্রহী প্রার্থীদের ১২ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত ফরম্যাটে আবেদন জমা দিতে হবে।
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫-এর কাউন্সেলর পদে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে পয়েন্ট সহকারে দেওয়া হলো:
Central Bank of India নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া
- পদের নাম: কাউন্সেলর (FLC – Financial Literacy Centre)
- মোট শূন্যপদ: ১৯টি
- চুক্তির মেয়াদ: ১ বছর (ব্যাংকের সিদ্ধান্তে নবায়নযোগ্য)
- আবেদন প্রক্রিয়া: অফলাইন
আরো পড়ুন: LIC HFL অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, যেমন এম.এস. অফিস, ইন্টারনেট এবং স্থানীয় ভাষায় টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় সুন্দরভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকা আবশ্যক।
বয়সসীমা সংক্রান্ত
বয়সসীমা হিসেবে প্রার্থীর বয়স অবশ্যই ৪৫ বছরের বেশি এবং ৬৫ বছরের কম হতে হবে। পাশাপাশি প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে, যাতে তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
বেতন সংক্রান্ত বিস্তারিত
নির্বাচিত প্রার্থীরা মাসিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা বেতন পাবেন। এর সঙ্গে অতিরিক্ত ১,০০০ টাকা মোবাইল ও যাতায়াত ভাতা দেওয়া হবে। তবে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের ক্ষেত্রে শেষ প্রাপ্ত বেতন থেকে পেনশনের অঙ্ক বাদ দিয়ে নির্ধারিত ভাতা হিসাব করা হবে।
আরো পড়ুন: IBPS RRB নিয়োগ ২০২৫: মোট ৭৯৭২টি অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিজ্ঞপ্তি
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং খামের উপর লিখতে হবে “Application for the post of Counselor of FLC on contract”। অসম্পূর্ণ বা সময়সীমার পর জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না। উল্লেখযোগ্য যে, এই নিয়োগের জন্য কোনো আবেদন ফি প্রযোজ্য নয়। পূর্ণাঙ্গ আবেদনপত্র ডাকযোগে অথবা হাতে জমা দিতে হবে নিম্নোক্ত ঠিকানায় –
Regional Head, Central Bank of India,
Regional Office,
Chhindwara, Near Panjab Bhavan,
Chitnavis Ganj, Narsinghpur Road,
Chhindwara – 480002।
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। শুধুমাত্র সাক্ষাৎকারের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
আরো পড়ুন: দেশব্যাপী IBPS গ্রামীণ ব্যাঙ্কে ১৩২১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৫
গুরুত্বপূর্ণ তারিখ
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিচে তারিখ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলোঃ
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর, ২০২৫
অফিসিয়াল সোর্সেস
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫ সম্পর্কিত সমস্ত তথ্য শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্যাংকের ওয়েবসাইট থেকেই যাচাই করতে হবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন শুধুমাত্র অফিসিয়াল সূত্র অনুসরণ করেন। নিচে অফিসিয়াল সোর্স উল্লেখ করা হলো:-