ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সাইন্স (ICSSR) ১৮ জুলাই ২০২৫ তারিখে একটি ইন্টার্নশিপের বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.icssr.org-এ প্রকাশ করেছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সাইন্স (ICSSR), নয়াদিল্লি, ২০২৫ সালের জন্য সিনিয়র ইন্টার্নশিপ” ও “জুনিয়র ইন্টার্নশিপ পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। সিনিয়র ইন্টার্নশিপের জন্য ২০টি ও জুনিয়র ইন্টার্নশিপের জন্য ও ২০টি পদ রয়েছে। আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে।

ICSSR-এর ইন্টার্নশিপের সংক্ষিপ্ত বিবরণ
- সংস্থার নাম: ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সাইন্স (ICSSR)
- আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইনে
- আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট, ২০২৫
পদের নাম: সিনিয়র ইন্টার্নশিপ ও জুনিয়র ইন্টার্নশিপ
মোট পদের সংখ্যা: ৪০টি
অন্যান্য ইন্টার্নশিপের জন্য: প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫
যোগ্যতার সম্পূর্ণ তথ্য
সিনিয়র ইন্টার্নশিপের জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Social Sciences, Humanities, or Interdisciplinary Streams বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) থাকতে হবে। জুনিয়র ইন্টার্নশিপের জন্য প্রার্থীদের B.A., B.Sc. বা B.Com ডিগ্রি থাকতে হবে এবং তাতেও কমপক্ষে ৫৫% নম্বর থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা
- সামাজিক বিজ্ঞান গবেষণার পদ্ধতি ও পরিসংখ্যানের ভালো বোঝাপড়া
- তথ্য বিশ্লেষণের দক্ষতা
- স্পষ্ট ও কার্যকর যোগাযোগ দক্ষতা
- MS Word, Excel, ও PowerPoint ব্যবহারে পারদর্শিতা
- সংগঠনের দক্ষতা ও শেখার আগ্রহ
- গবেষণার কাজে দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করার মানসিকতা
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
ICSSR ইন্টার্নশিপ প্রোগ্রামে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে। সিনিয়র ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা প্রতি মাসে ₹২৫,০০০ টাকা ও জুনিয়র ইন্টার্নশিপে নির্বাচিতরা প্রতি মাসে ₹১৫,০০০ টাকা করে পাবেন। এই ভাতা মাসিক ভিত্তিতে দেওয়া হবে এবং এতে কোনো অতিরিক্ত ভাতা বা সুবিধা প্রযোজ্য নয়।
অন্যান্য ইন্টার্নশিপের জন্য: CHESS DRDO ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ শুরু হচ্ছে খুব শীঘ্রই
কিভাবে আবেদন করতে হবে?
ICSSR ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট যথাযথভাবে প্রদান করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট, ২০২৫। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
সম্পূর্ণ নির্বাচন পক্রিয়া
ICSSR ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য প্রার্থীদের নির্বাচন সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে করা হবে। প্রাথমিকভাবে প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হবে এবং শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ বা সরাসরি আলোচনার (Interaction) জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরাই ইন্টার্নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
অন্যান্য ইন্টার্নশিপের জন্য: DRDO-র অধীনে ৬ মাসের পেইড ইন্টার্নশিপ ২০২৫ – আবেদন শুরু
অফিসিয়াল সোর্সেস –