প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজন করছে ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ – পুরো সুবিধাগুলি জেনে নিন

যাঁরা সাংবাদিকতা বা গণযোগাযোগ নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ২০২৫ সালের শরৎকালীন ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। ৪ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে দিল্লির প্রেস কাউন্সিলের দফতরে। মোট ১৫ জন ইন্টার্নকে এই প্রোগ্রামের জন্য বেছে নেওয়া হবে, যা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর শেষ তারিখ ৪ জুলাই, ২০২৫।

PRESS-COUNCIL-OF-INDIA-INTERNSHIP
PRESS-COUNCIL-OF-INDIA-INTERNSHIP

ইন্টার্নশিপের সংক্ষিপ্ত বিবরণ

  • সংস্থা: প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI)
  • লোকেশন: DRL, তেজপুর, অসম
  • প্রোগ্রামের নাম: Autumn Internship Programme, 2025

ইন্টার্ন সংখ্যা: সর্বাধিক ১৫ জন
স্থান: প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নয়াদিল্লি

কে এই ইন্টার্নশিপ আয়োজন করছে এবং কেন?

এই ইন্টার্নশিপটি আয়োজন করছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। এটি সাংবাদিকদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও সঠিক সংবাদ পরিবেশনের মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে এই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা করে।

আরও পড়ুন: DRDO-র অধীনে ইন্টার্নশিপের সুযোগ!

যোগ্যতা কী কী লাগবে?

এই ইন্টার্নশিপে আবেদন করার এই ইন্টার্নশিপ শুধুমাত্র UGC স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সে সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য। যাঁরা উল্লিখিত সেমেস্টারে পড়ছেন, তাঁরাই আবেদনযোগ্য।জন্য সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মধ্য থেকে নিচের মতো যোগ্যরা আবেদন করতে পারবেন—

  • পিজি ডিপ্লোমা (১ বছর): ২য় সেমিস্টার থেকে
  • পোষ্ট গ্র্যাজুয়েশন (১ বা ২ বছর): ২য় বা ৩য় সেমিস্টার থেকে
  • গ্র্যাজুয়েশন (৩/৪ বছর): শুধুমাত্র শেষ বর্ষের ছাত্রছাত্রীরা
    তবে আগে যারা এই ইন্টার্নশিপ করেছেন তারা আবেদন করতে পারবেন না।

ইন্টার্নশিপে সুবিধা কী কী থাকবে?

ইন্টার্নদের পরিচয়পত্র, ওরিয়েন্টেশন কিট, লাইব্রেরি ব্যবহারের সুবিধা, কম্পিউটার ও ইন্টারনেট, প্রিন্টিং ও ফটোকপির সুযোগ দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে তাদের পারফরম্যান্স অনুযায়ী একটি সার্টিফিকেটও দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন করার জন্য অফিসিয়াল ফর্ম পূরণ করতে হবে এবং কলেজের বিভাগীয় প্রধানের (HOD) অনুমতি সহ জমা দিতে হবে। সঙ্গে ৫০০ শব্দের “Statement of Purpose” ও সিভি জমা দিতে হবে। আবেদনপত্র ডাকযোগে ও ইমেলে পাঠাতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

  • পূরণকৃত আবেদনপত্র
  • কলেজের অনুমোদিত বিভাগীয় প্রধানের চিঠি
  • সিভি (Curriculum Vitae)
  • স্টেটমেন্ট অফ পারপাস (৫০০ শব্দে)
  • কলেজের পরিচয়পত্রের ফটোকপি

কারা আবেদন করতে পারবে?

এই ইন্টার্নশিপ শুধুমাত্র UGC স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সে সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য। যাঁরা উল্লিখিত সেমিস্টারে পড়ছেন, তাঁরাই আবেদনযোগ্য।

গুরুত্বপূর্ণ তারিখগুলি: এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে হবে এবং বেছে নেওয়া প্রার্থীদের নাম সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইন্টার্নশিপটি নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ হবে, তাই আবেদনকারীকে সমস্ত তারিখ সম্পর্কে সচেতন থাকতে হবে।

  • আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ৪ জুলাই ২০২৫
  • ইন্টার্নশিপ শুরু: ৪ আগস্ট ২০২৫
  • ইন্টার্নশিপ শেষ: ২ সেপ্টেম্বর ২০২৫
  • নির্বাচিতদের তালিকা প্রকাশ: প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে ঘোষণা অনুযায়ী

অফিসিয়াল উৎস: এই ইন্টার্নশিপ সংক্রান্ত সমস্ত তথ্য, আবেদনপত্রের ফর্ম্যাট, নির্দেশিকা এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ইমেল মারফত জানানো হবে।

  1. অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন
  2. ইমেল ঠিকানা: secy-pci@nic.in
  3. ডাকযোগে পাঠানোর ঠিকানা:
    The Secretary,
    Press Council of India,
    Soochna Bhawan, 8-CGO Complex,
    Lodhi Road, New Delhi – 110003
  4. অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন

যাঁরা সাংবাদিকতা নিয়ে পড়ছেন এবং বাস্তব অভিজ্ঞতা নিতে চান, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কোনও আর্থিক সুবিধা না থাকলেও অভিজ্ঞতা ও নেটওয়ার্ক তৈরির জন্য এই ইন্টার্নশিপ অনেক মূল্যবান। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে আবেদন করুন এবং নিজেকে তৈরি রাখুন।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading