IDEAL ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫-এর বিজ্ঞপ্তিটি, এটি Department of Defence Production, Ministry of Defence, Government of India থেকে প্রকাশিত হয়েছে ০৪ জুলাই ২০২৫ তারিখে http://www.ddpmod.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
IDEAL ইন্টার্নশিপ প্রোগ্রাম 2025 হলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্টাইপেনভিত্তিক ইন্টার্নশিপ প্রোগ্রাম, যা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে মাধ্যেমে।

IDEAL-এর ইন্টার্নশিপের সংক্ষিপ্ত বিবরণ
- সংস্থার নাম: iDEAL (iDEX Defence Exploration and Learning)
- আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইনে
- স্টাইপেন্ড: ₹৩০,০০০ প্রতি মাসে
- সময়কাল: ৬ মাস (প্রয়োজনে বাড়ানো যেতে পারে)
অন্যান্য ইন্টার্নশিপের জন্য: ICSSR-এর ইন্টার্নশিপ প্রোগ্রাম জন্য আবেদন শুরু
শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ তথ্য
iDEAL Internship Program 2025-এ আবেদন করার জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রকৌশল (Engineering) অথবা প্রযুক্তি (Technology) বিষয়ক স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করা আবশ্যক। যেসব শিক্ষার্থী তাদের স্নাতক বা স্নাতকোত্তর কোর্সের শেষ বর্ষে আছেন অথবা ২০২৫ সালে পাস করেছেন, তারা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য।
বয়সসীমা
আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৫ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৬ বছর হতে হবে। এর বেশি বয়স হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
অন্যান্য ইন্টার্নশিপের জন্য: CHESS DRDO ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ শুরু হচ্ছে খুব শীঘ্রই
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
iDEAL Internship Program 2025-এ নির্বাচিত ইন্টার্নদের প্রতি মাসে ₹৩০,০০০ (তিরিশ হাজার টাকা) করে স্টাইপেন্ড প্রদান করা হবে। এই স্টাইপেন্ড ইন্টার্নদের ৬ মাসব্যাপী প্রশিক্ষণকালীন সময়ে দেওয়া হবে।
কিভাবে আবেদন করতে হবে?
IDEAL ইন্টার্নশিপ প্রোগ্রাম আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার একমাত্র মাধ্যম হলো নির্দিষ্ট NIC ফর্মের লিংক। অন্য কোনো উপায়ে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন করার সময় সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনে কলেজ থেকে No Objection Certificate (NOC) সংগ্রহ করতে হতে পারে।
অন্যান্য ইন্টার্নশিপের জন্য: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করার দারুণ সুযোগ
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৪ জুলাই ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৫
- নির্বাচিত প্রার্থীদের ইমেইলের মাধ্যমে নিশ্চিতকরণ: ৩১ জুলাই ২০২৫
- ইন্টার্নশিপ শুরু: ০৬ আগস্ট ২০২৫
অফিসিয়াল সোর্সেস –