জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ
ভারতীয় নৌবাহিনী (Indian Navy) অফিসিয়ালি INCET 01/2025 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। প্রার্থীরা এখন নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে নিজের রেজিস্টার্ড ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন নৌ কমান্ডের অধীনে মোট ১১১০টি Group B এবং Group C পদে নিয়োগ করা হবে।
Indian Navy INCET Admit Card 2025
ভারতীয় নৌবাহিনী (Indian Navy) সম্প্রতি Civilian Entrance Test – INCET 01/2025 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যাঁরা ৫ থেকে ১৮ জুলাই ২০২৫-এর মধ্যে আবেদন করেছিলেন, তাঁরা এখন অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে রেজিস্টার্ড ইমেল/মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা হবে আগস্টের শেষ সপ্তাহে, দেশের বিভিন্ন সেন্টারে অনলাইন CBT মোডে।
এই নিয়োগ প্রক্রিয়ায় নৌবাহিনীর বিভিন্ন ইউনিটে মোট ১১১০টি Group B ও Group C পদ পূরণ করা হবে যার মধ্যে Chargeman, Tradesman Mate, Storekeeper, Fireman, Pharmacist, Cameraman, Civilian Motor Driver, MTS ইত্যাদি পদ রয়েছে। পরীক্ষায় বসতে অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক; নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, সেন্টার ও রিপোর্টিং টাইম ঠিক আছে কিনা দেখে নেবেন। কোনো ভুল থাকলে দ্রুত INCET হেল্পডেস্কে যোগাযোগ করুন। প্রার্থীদের সুবিধার জন্য নিচে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষার মূল তথ্যগুলি ধাপে ধাপে দেওয়া হলো।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ (ভারতীয় নৌবাহিনী)
- প্রতিষ্ঠান: ভারতীয় নৌবাহিনী (Ministry of Defence)
- পরীক্ষার নাম: INDIAN NAVY CIVILIAN ENTRANCE TEST (INCET-01/2025)
- মোট পদসংখ্যা: ১১১০
- পদের ধরন: গ্রুপ বি, এবং গ্রুপ সি
কোন কোন পদে নিয়োগ হবে?
এই নিয়োগ বিজ্ঞপ্তি (INCET 01/2025)-এর মাধ্যমে নৌবাহিনীর বিভিন্ন ইউনিটে নিম্নলিখিত পদে প্রার্থী নেওয়া হবে:
- Chargeman
- Tradesman Mate
- Storekeeper
- Fireman
- Pharmacist
- Cameraman
- Civilian Motor Driver
- Multi-Tasking Staff (MTS)
- অন্যান্য Group B ও C পদ
মোট শূন্যপদ সংখ্যা: 1110
কিভাবে ডাউনলোড করবেন Indian Navy Civilian INCET Admit Card 2025?
প্রার্থীদের সুবিধার জন্য নৌবাহিনী অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়াটা একেবারেই সহজ করে দিয়েছে। শুধু joinindiannavy.gov.in-এ গিয়ে Candidate Login-এ ঢুকতে হবে। তারপর INCET 01/2025 Admit Card অপশন সিলেক্ট করে রেজিস্টার্ড ইমেল আইডি বা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অ্যাডমিট কার্ড সঙ্গে সঙ্গেই স্ক্রিনে দেখা যাবে। ওটা ডাউনলোড করে প্রিন্ট বের করে রাখলেই পরীক্ষার দিনের জন্য প্রস্তুত।
সরাসরি Admit Card ডাউনলোড লিঙ্ক
অ্যাডমিট কার্ডে কোন কোন তথ্য দেওয়া থাকবে?
ডাউনলোড করার পর প্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ডের তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। সেখানে সাধারণত যা থাকে:-
- প্রার্থীর নাম ও ফটো
- রেজিস্ট্রেশন/অ্যাপ্লিকেশন নম্বর
- রোল নম্বর
- পরীক্ষার তারিখ ও সময়
- রিপোর্টিং টাইম
- পরীক্ষাকেন্দ্রের নাম ও পূর্ণ ঠিকানা
- কোন পোস্টের জন্য আবেদন করেছেন
- প্রার্থীর সই
- পরীক্ষার দিনের নির্দেশিকা
যদি কোনো ভুল তথ্য পাওয়া যায়, তবে সঙ্গে সঙ্গে Indian Navy INCET Helpdesk-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
আরো পড়ুন: CSIR-UGC NET 2025 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে
Indian Navy Civilian INCET 01/2025 Admit Card: প্রকাশের তারিখ ও পরীক্ষার সময়সূচি
অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে ২১শে আগস্ট ২০২৫। পরীক্ষাটি হবে আগস্ট মাসের শেষ সপ্তাহে, অনলাইন CBT (Computer Based Test) পদ্ধতিতে। দেশজুড়ে একাধিক পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| অ্যাডমিট কার্ড প্রকাশ | ২১ আগস্ট ২০২৫ |
| পরীক্ষা অনুষ্ঠিত হবে | আগস্টের শেষ সপ্তাহে (২০২৫) |
Indian Navy Civilian INCET Exam Pattern 2025
এই পরীক্ষা হবে ৯০ মিনিটের, যেখানে ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১, মোট পূর্ণমান ১০০।
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মার্কস |
|---|---|---|
| General Intelligence & Reasoning | 25 | 25 |
| Numerical Aptitude | 25 | 25 |
| General English | 25 | 25 |
| General Awareness | 25 | 25 |
| মোট | 100 | 100 |
- পরীক্ষার ধরণ: Online CBT
- সময়কাল: 90 মিনিট
- Negative Marking: নেই
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগটা হবে মোট চারটে ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা অর্থাৎ CBT হবে, ওটা পাশ করলে পোস্ট অনুযায়ী স্কিল টেস্ট দিতে হবে। এরপর আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে জমা দেওয়া কাগজপত্র যাচাই করা হবে। সবশেষে মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ফাইনাল সিলেকশন করা হবে।
পরীক্ষার দিনে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে?
পরীক্ষার হলে ঢুকতে হলে প্রিন্ট করা Indian Navy INCET Admit Card 2025 অবশ্যই সঙ্গে রাখতে হবে। তার সঙ্গে একটা ভ্যালিড ফটো আইডি প্রুফ (যেমন আধার, ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স) লাগবে। এছাড়া রেজিস্ট্রেশনের সময় আপলোড করা মতোই সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে। অ্যাডমিট কার্ডে যদি অন্য কোনো কাগজপত্রের কথা লেখা থাকে, সেটাও সঙ্গে রাখা জরুরি।
আরো পড়ুন: AIIMS CRE Admit Card: অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু!
পরীক্ষার দিনের গুরুত্বপূর্ণ নির্দেশিকা
পরীক্ষার দিন কিছু বিশেষ নিয়ম মানা আবশ্যক:
- রিপোর্টিং টাইমের অনেক আগেই কেন্দ্রে পৌঁছাতে হবে।
- অ্যাডমিট কার্ড এবং আসল ফটো আইডি ছাড়া পরীক্ষার হলে ঢোকা যাবে না।
- কোনো ইলেকট্রনিক গ্যাজেটস, বই বা নোটস নিয়ে আসা নিষিদ্ধ।
- প্রয়োজন হলে অতিরিক্ত পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে রাখা ভালো।
- পরীক্ষক ও ইনভিজিলেটরের নির্দেশ অবশ্যই মানতে হবে।