ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারতীয় নৌবাহিনী (Indian Navy), দেশজুড়ে তরুণ-তরুণীদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট (INCET-01/2025) এর মাধ্যমে গ্রুপ ‘বি (নন-গেজেটেড)’ এবং গ্রুপ ‘সি’ পদে বিপুল সংখ্যক অসামরিক কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা আগ্রহী প্রার্থীদের জন্য এক দারুন সুখবর। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল বা ভুটানের নাগরিকরাও কিছু শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ (ভারতীয় নৌবাহিনী)
- প্রতিষ্ঠান: ভারতীয় নৌবাহিনী (Ministry of Defence)
- পরীক্ষার নাম: INDIAN NAVY CIVILIAN ENTRANCE TEST (INCET-01/2025)
- মোট পদসংখ্যা: ১১১০
- পদের ধরন: গ্রুপ বি, এবং গ্রুপ সি
পদের তালিকা ও শূন্যপদ
| পদের নাম | শূন্যপদের সংখ্যা |
|---|---|
| ট্রেডসম্যান মেট | ২০৭ |
| স্টোরকিপার/স্টোরকিপার (আর্মামেন্ট) | ১৭৮ |
| সিভিলিয়ান মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) | ১১৭ |
| এমটিএস (নন ইন্ডাস্ট্রিয়াল)/ওয়ার্ড সহায়ক | ৮১ |
| চার্জম্যান (মেকানিক) | ৪৯ |
| চার্জম্যান (অ্যামিউনিশন ও এক্সপ্লোসিভ) | ৫৩ |
এই খানে আরো ৪২৫ টা গুরুত্বপুন্ন পদ রোয়েছে সেই গুলো কি কি আছে তা জানবার জন্য সকল প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। প্রার্থীদের সংশ্লিষ্ট পদ অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, স্টাফ নার্স পদের জন্য নার্সিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি প্রয়োজন হতে পারে, চার্জম্যান পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা বা ডিগ্রি প্রয়োজন এবং গ্রুপ ‘সি’ এর অন্যান্য পদের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের যোগ্যতা প্রয়োজন।
বয়সসীমার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে। এর বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগের আবেদনপদ্ধতি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। ডাকযোগে বা হাতে কোনও আবেদন গ্রহণ করা হবে না, তাই নির্ধারিত ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে হবে। যদি কোনও প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে এবং প্রতিবার আলাদা করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনপত্রে যদি ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয়, তাহলে সেই আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তাই প্রতিটি তথ্য সাবধানে ও সঠিকভাবে পূরণ করা আবশ্যক।সকল প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
ভারতীয় নৌবাহিনীর সিভিলিয়ান নিয়োগ প্রক্রিয়া
ভারতীয় নৌবাহিনীর সিভিলিয়ান পদে নিয়োগের পুরো প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হলো কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT), যেখানে নির্দিষ্ট বিষয়ের উপর মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করা হবে। এরপর, যেসব পদের জন্য দক্ষতা বা স্কিল টেস্ট প্রয়োজন, সেই পদে নির্বাচিত প্রার্থীদেরকে আলাদা করে পরীক্ষা দিতে হতে পারে। এই ধাপে নির্ধারিত কাজের উপযোগিতা, বাস্তবিক দক্ষতা ও নির্ভুলতা যাচাই করা হবে।
লিখিত ও স্কিল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে নথিপত্র যাচাই (Document Verification)-এর জন্য, যেখানে প্রার্থীর জমা দেওয়া সকল তথ্য এবং সার্টিফিকেটগুলি খতিয়ে দেখা হবে। সবশেষে, নির্ধারিত পদের জন্য প্রার্থীদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।
অফিসিয়াল সোর্সেস –
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক