ISRO LPSC-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত মানদণ্ড

ISRO-এর অধীনস্থ লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (LPSC) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর LPSC/01/2025। এই নিয়োগ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য ও আবেদন প্রক্রিয়া পাওয়া যাবে ISRO-LPSC অফিসিয়াল ওয়েবসাইট http://www.lpsc.gov.in-এর প্রকাশিত হয়েছে।

ISRO-LIQUID PROPULSION SYSTEMS CENTRE RECRUITMENT 2025
ISRO-LIQUID PROPULSION SYSTEMS CENTRE RECRUITMENT 2025

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-এর অধীনস্থ লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (LPSC) বিভিন্ন পদে ২৩টি শূন্যপদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সাব অফিসার, টেকনিশিয়ান ‘বি’, হেভি ও লাইট ভেহিকল ড্রাইভারসহ পদগুলোতে নিয়োগ করবে। যোগ্য প্রার্থীরা অনলাইনের পোর্টাল মাধ্যেমে http://www.lpsc.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

ISRO LPSC নিয়োগ ২০২৫

ISRO-এর অধীনস্থ লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (LPSC) সম্প্রতি বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে নিচে এই নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলো, যাতে আবেদন প্রক্রিয়া সহজে বোঝা যায়।

ISRO LPSC নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: LPSC/01/2025
  • নিয়োগকারী সংস্থা: ISRO – Liquid Propulsion Systems Centre (LPSC)
  • মোট শূন্যপদ: ২৩টি (পদ অনুযায়ী আলাদা সংখ্যা)
  • পদের অবস্থান: ভালিয়ামালা (কেরল) ও বেঙ্গালুরু (কার্নাটক)
  • আবেদনের পদ্ধতি: শুধুমাত্র অনলাইনে
পদের নাম ও শূন্যপদ
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ১২টি
  • সাব অফিসার – ১টি
  • টেকনিশিয়ান ‘বি’- ৬টি
  • হেভি ভেহিকল ড্রাইভার ‘A’ – ২টি
  • লাইট ভেহিকল ড্রাইভার ‘A’ – ২টি

আরো পড়ুন: হিন্দুস্তান কপার লিমিটেডে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা

ISRO-এর LPSC-এ বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে প্রথম শ্রেণিতে তিন বছরের মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। টেকনিশিয়ান ‘বি’ পদের জন্য প্রার্থীকে এসএসএলসি/এসএসসি পাশ করতে হবে। সাব অফিসার পদের জন্য বিএসসি (PCM) থাকা আবশ্যক। এছাড়া ড্রাইভার পদের জন্য প্রার্থীকে অন্তত দশম শ্রেণি পাশ হতে হবে এবং বৈধ ভারী বা লঘু যানচালনার লাইসেন্স ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

ISRO LPSC-এর নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ২৬ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।

বেতন স্কেল বিস্তারিত তথ্য

ISRO LPSC-এ বিভিন্ন পদের জন্য বেতন পে-ম্যাট্রিক্স অনুযায়ী নির্ধারিত হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ₹44,900 থেকে ₹1,42,400 পর্যন্ত। সাব অফিসার ₹35,400 থেকে ₹1,12,400 পর্যন্ত। টেকনিশিয়ান ‘বি’ পদের জন্য বেতন ₹21,700 থেকে ₹69,100 পর্যন্ত। হেভি ও লাইট ভেহিকল ড্রাইভার ‘A’ পদের জন্য বেতন নির্ধারিত হয়েছে ₹19,900 থেকে ₹63,200 পর্যন্ত।

আরো পড়ুন: IOCL-এ অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ৪৭৫ পদে আবেদন শুরু

কিভাবে আবেদন করবেন?

ISRO LPSC-এ বিভিন্ন পদে আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে করা যাবে। প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি ও ছবি আপলোড করতে হবে। সফলভাবে আবেদন করার পর প্রার্থীদের একটি অনলাইন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

আবেদন ফ্রি

নিচে ISRO LPSC-এর বিভিন্ন পদের জন্য আবেদন ফি-র বিস্তারিত তথ্য পয়েন্ট আকারে দেওয়া হলো:

পদ নং 792, 793 ও 794 (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সাব অফিসার):

  • আবেদন ফি: ₹750/-
  • SC/ST/PWBD/Ex-Servicemen এবং মহিলা প্রার্থীদের সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে।
  • অন্যান্য প্রার্থীদের ₹250 কেটে রেখে ₹500 ফেরত দেওয়া হবে (লিখিত পরীক্ষায় অংশ নিলে)।

পদ নং 795 – 799 (টেকনিশিয়ান, ড্রাইভার ইত্যাদি):

  • আবেদন ফি: ₹500/-
  • SC/ST/PWBD/Ex-Servicemen এবং মহিলা প্রার্থীদের সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে।
  • অন্যান্য প্রার্থীদের ₹100 কেটে রেখে ₹400 ফেরত দেওয়া হবে (লিখিত পরীক্ষায় অংশ নিলে)।

নির্বাচন প্রক্রিয়া

ISRO LPSC-এ নিয়োগের জন্য প্রার্থীদের দুই ধাপে নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট। প্রথমে সকল প্রার্থীকে নির্ধারিত সিলেবাস অনুযায়ী একটি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় ন্যূনতম নম্বর অর্জনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী স্কিল টেস্টের জন্য ডাকা হবে। স্কিল টেস্ট শুধুমাত্র যোগ্যতা যাচাইয়ের জন্য নেওয়া হবে এবং এতে প্রাপ্ত নম্বর চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

আরো পড়ুন: OICL এর ৫০০টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত

গুরুত্বপূর্ণ তারিখ

নিচে ISRO LPSC নিয়োগ ২০২৫-এর গুরুত্বপূর্ণ তারিখগুলি পয়েন্ট আকারে দেওয়া হলো:

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ১২ আগস্ট ২০২৫ (দুপুর ২টা)
  • অনলাইন আবেদন শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫ (দুপুর ২টা)
  • আবেদন ফি জমার শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৫ (দুপুর ২টা)
  • লিখিত পরীক্ষার তারিখ: পরে জানানো হবে
  • স্কিল টেস্ট/শারীরিক পরীক্ষা: লিখিত পরীক্ষার পর জানানো হবে

অফিসিয়াল সোর্সেস

নিচে ISRO LPSC নিয়োগ ২০২৫ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য অফিসিয়াল সোর্সের তালিকা দেওয়া হলো:

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading