OICL এর ৫০০টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন আবেদনের বিস্তারিত তথ্য

ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ আগস্ট ২০২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর OICL/Rect./2025। এই বিজ্ঞপ্তিটি OICL অফিসিয়াল ওয়েবসাইট http://www.orientalinsurance.org.in-এ প্রকাশিত হয়েছে।

OICL Assistants Recruitment 2025
OICL Assistants Recruitment 2025

ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫০০টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি রাজ্যভিত্তিক হবে, অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে মাধ্যেমে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট http://www.orientalinsurance.org.in ভিজিট করুন।

ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৫

OICL থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের নিচের সংক্ষিপ্ত বিবরণ সহ বিস্তারিত সহকারে নিচের দেওয়া হলো।

OICL-এর নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: OICL/Rect./2025
  • নিয়োগকারী সংস্থা: ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (OICL)
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট (Assistant) – শ্রেণি III
  • মোট শূন্যপদ: ৫০০
  • আবেদনের ধরন: অনলাইন

আরো পড়ুন: ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য

ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) পাশ হতে হবে। এছাড়াও, মাধ্যমিক (SSC), উচ্চমাধ্যমিক (HSC) অথবা স্নাতক স্তরে ইংরেজি বিষয়টি একজন প্রার্থীকে অন্তত একবার উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৫-এর আগে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩১ জুলাই ২০২৫ অনুযায়ী কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম তারিখ ৩১ জুলাই ১৯৯৫ এর পর এবং ৩১ জুলাই ২০০৪ এর আগে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে।

বেতন সংক্রান্ত তথ্য

OICL এর অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে প্রতি মাসে প্রায় ₹৪০,০০০/- টাকা বেতন পাবেন (মেট্রো শহরের ভিত্তিতে)। এই বেতনের মধ্যে মূল বেতন, ডিএ, এইচআরএ এবং অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত থাকবে।

আরো পড়ুন: CCRAS-এর অধীনে ৩৮৮টি নতুন পদে বিজ্ঞপ্তি

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া

ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ আগস্ট ২০২৫ এবং শেষ তারিখ ১৭ আগস্ট ২০২৫। প্রার্থীদের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট http://www.orientalinsurance.org.in-এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করতে হলে প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি, মোবাইল নম্বর, নিজের ছবি, স্বাক্ষর, আঙুলের ছাপ এবং একটি স্বহস্তে লিখিত ঘোষণাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফ্রি

আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। ফি একবার জমা দিলে তা কোনোভাবেই ফেরত দেওয়া হবে না। আবেদন ফি প্রার্থীর শ্রেণিভেদে আলাদা আলাদা ভাবে নিচে নির্ধারিত রয়েছে:-

  • সাধারণ, OBC ও EWS প্রার্থী: ₹৮৫০ (GST সহ)
  • SC/ST/PWD/প্রাক্তন সেনা প্রার্থী: ₹১০০ (GST সহ)

ফি প্রদান না করলে আবেদন সম্পূর্ণ হবে না। আবেদন ফি শুধুমাত্র অনলাইন মোডে জমা নেওয়া হবে—যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে।

নির্বাচন প্রক্রিয়া

ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের নির্বাচন তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি (Tier-I) অনলাইন পরীক্ষা, দ্বিতীয় ধাপ হলো মেইন (Tier-II) অনলাইন পরীক্ষা, এবং তৃতীয় ও শেষ ধাপ হলো আঞ্চলিক ভাষা পরীক্ষা (Regional Language Test)। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মেইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে মেইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে, তবে আঞ্চলিক ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

আরো পড়ুন: UPSC-এর মাধ্যমে EPFO-তে ২৩০টি পদে নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

OICL এর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন ও পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের এই তারিখগুলো ভালোভাবে মনে রাখা ও নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে গুরুত্বপূর্ণ তারিখগুলো উল্লেখ করা হলো:

  • অনলাইন আবেদন শুরু: ০২ আগস্ট ২০২৫
  • অনলাইন আবেদন শেষ: ১৭ আগস্ট ২০২৫
  • প্রিলিমিনারি (Tier-I) পরীক্ষা: ০৭ সেপ্টেম্বর ২০২৫ (সম্ভাব্য)
  • মেইন (Tier-II) পরীক্ষা: ২৮ অক্টোবর ২০২৫ (সম্ভাব্য)
  • এডমিট ডাউনলোড: পরীক্ষার ৭ দিন আগে (প্রতিটি ধাপে আলাদা)

অফিসিয়াল সোর্সেস

এই নিয়োগ সংক্রান্ত তথ্য http://www.orientalinsurance.org.in-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, বিস্তারিত তথ্যের জন্য নিচের অফিসিয়াল লিংকগুলো দেখুন:

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading