ISRO-এর অধীনে স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (SAC) ২৪ অক্টোবর ২০২৫ তারিখে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি ISRO SAC অফিসিয়াল ওয়েবসাইট http://www.sac.gov.in-এ প্রকাশিত হয়েছে।

ISRO-এর অধীনে স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (SAC) ২০২৫ সালে বিভিন্ন চাকরির জন্য আবেদন আহ্বান করেছে। এখানে মোট ৫৫টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে Technician ‘B’ & Pharmacist ‘A’ পদ। ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ইত্যাদি ট্রেডে নিয়োগ হবে। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে এবং সমস্ত তথ্য SAC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ISRO SAC নিয়োগ 2025 বিজ্ঞপ্তি
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-এর স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (SAC) Technician ‘B’ এবং Pharmacist ‘A’ পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সুবিধার জন্য এই নিয়োগ সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে নিচে ধাপে ধাপে দেখানো হলো:-
ISRO SAC নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: ISRO (Space Applications Center, SAC)
- পদের নাম: Technician ‘B’ এবং Pharmacist ‘A’
- মোট শূন্যপদ: ৫৫টি পদ
- নিয়োগের ধরন: কেন্দ্রীয় সরকারী চাকরি
- আবেদন পদ্ধতি: অনলাইন
আরো পড়ুন: BEL নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫: ৩৪০ শূন্যপদে আবেদন করুন!
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI), এনটিসি (NTC) অথবা ন্যাক (NAC) সনদপত্র থাকা জরুরি। যেমন—ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট), আইটি/আইসিটিএসএম/আইটিইএসএম, এবং রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ট্রেডে যারা আবেদন করবেন, তাদের ঐ ট্রেডে আইটিআই পাস থাকতে হবে। ফার্মাসিস্ট ‘A’ পদের জন্য প্রার্থীদের ডিপ্লোমা ইন ফার্মেসি (প্রথম শ্রেণিতে) থাকতে হবে। সব যোগ্যতা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্জিত হতে হবে।
বয়সসীমা
এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে। সাধারণত প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সসীমায় কিছু ছাড় থাকতে পারে।
আরো পড়ুন: কর্মী নিয়োগ করতে চলেছে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে, জানুন আবেদন করার সমস্ত বিস্তারিত তথ্য!
বেতন কাঠামো
এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Technician ‘B’ পদগুলির বেতন নির্ধারিত হয়েছে লেভেল–৩ (₹২১,৭০০ থেকে ₹৬৯,১০০) পর্যন্ত। অন্যদিকে Pharmacist ‘A’ পদের বেতন নির্ধারিত হয়েছে লেভেল–৫ (₹২৯,২০০ থেকে ₹৯২,৩০০) পর্যন্ত। বেতনের সঙ্গে সঙ্গে প্রার্থীরা সরকারের নির্ধারিত বিভিন্ন ভাতা ও সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (SAC)–এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে হবে। প্রার্থীকে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ট্রেড এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের ই-মেইলে স্বীকৃতি পাওয়া যাবে এবং পরবর্তী সমস্ত তথ্য ই-মেইল ও SAC-এর ওয়েবসাইটে জানানো হবে।
আবেদন ফ্রি
এই নিয়োগে আবেদন করার জন্য কিছু প্রার্থীর জন্য ফি প্রযোজ্য, আর কিছু প্রার্থীর জন্য ছাড় আছে। ফি পরিশোধের পরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পর আংশিক বা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
- সকল সাধারণ প্রার্থী: ₹500/- (আংশিক ফেরত: ₹400/- লিখিত পরীক্ষার পরে)।
- মহিলা / SC / ST / PwBD / প্রাক্তন সৈনিক: ফি প্রযোজ্য নয় (লিখিত পরীক্ষার পরে সম্পূর্ণ ফেরত)।
- প্রথমে সব প্রার্থীর কাছ থেকে ফি নেওয়া হয়, পরে নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া হয়।
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের নির্বাচন দুটি ধাপে সম্পন্ন হবে — লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট। প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। স্কিল টেস্ট শুধুমাত্র যোগ্য (Go) বা অযোগ্য (No-Go) ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ফার্মাসিস্ট ‘A’ পদের ক্ষেত্রে স্কিল টেস্ট ১০০ নম্বরের হবে এবং ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। সবশেষে, যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট যাচাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আরো পড়ুন: কর্মী নিয়োগ করবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, বিস্তারিত দেখুন এখনই!
গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগ প্রক্রিয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে যা প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে। সকল ধাপ সঠিক সময়ে সম্পন্ন করতে এই তারিখগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- অনলাইন আবেদনের শুরু: ২৪ অক্টোবর ২০২৫
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৫
- বয়স ও শিক্ষাগত যোগ্যতার কাট-অফ তারিখ: ১৩ নভেম্বর ২০২৫
অফিসিয়াল সোর্সেস
নিয়োগ সংক্রান্ত সঠিক তথ্যের জন্য অফিসিয়াল সোর্সেস থেকে তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি। এই সোর্সেসগুলি বিশ্বস্ত এবং সর্বশেষ তথ্য প্রদান করে:-
- বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন – এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – এখানে ক্লিক করুন
এই পোস্টে দেওয়া সব তথ্য শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তারিখ, যোগ্যতা ও অন্যান্য শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী হবে। প্রার্থীদের সবসময় অফিসিয়াল সোর্স থেকে তথ্য যাচাই করার পরেই আবেদন করতে হবে।