কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি ২০২৫: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ১৮ জুলাই ২০২৫ তারিখে একটি পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.klyuniv.ac.in-এ প্রকাশিত হয়েছে।
কল্যাণী বিশ্ববিদ্যালয় ২০২৫ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার নম্বর Ph. D./02/2025। প্রার্থীদের শধু মাত্র অনলাইনে আবেদন করতে হবে এবং ২৫ জুলাই, ২০২৫-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন বিভাগে পিএইচ.ডি কোর্সে ভর্তির জন্য যোগ্যতা, আসনসংখ্যা ও বিশেষায়িত ক্ষেত্রের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

কল্যাণী বিদ্যালয়ে ভর্তির সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: কল্যাণী বিশ্ববিদ্যালয়
- আবেদনের মাধ্যম: অনলাইন
- ভর্তি শিক্ষাবর্ষ: ২০২৫
শ্রেণি: পিএইচডি প্রোগ্রামে ভর্তির
বিভিন্ন বিভাগে মোট আসন শূন্যপদ: ২০০টি
আরো দেখুন: রূপকলা কেন্দ্রে ডিপ্লোমা কোর্সে ভর্তি
ভর্তির বিষয় ও বিভাগ
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. ভর্তি ২০২৫-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিভাগে মোট ২০০ টিরও বেশি পিএইচ.ডি. শূন্যপদ রয়েছে। এই ভর্তির আওতায় রসায়ন, কমার্স ,সাইন্স এবং এডুকেশন বিভাগে বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি বিষয়ে নির্দিষ্ট আসনসংখ্যা ও যোগ্যতা নির্ধারিত হয়েছে। ভর্তিচ্ছু প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ নির্ধারিত ন্যূনতম নম্বর থাকতে হবে।
মূল বিভাগগুলি নিচে দেওয়া হল:
- আর্টস এন্ড কমার্স ফ্যাকাল্টি: বাংলা, বাণিজ্য, অর্থনীতি, ফোকলোর, হিন্দি, ইতিহাস, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, ভিজ্যুয়াল আর্টস
- সাইন্স ফ্যাকাল্টি: বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্স, বোটানি, কেমিস্ট্রি, ইকোলজিক্যাল স্টাডিজ, পরিবেশ বিজ্ঞান, গণিত, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি ও বায়োটেকনোলজি, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা
- এডুকেশন ফ্যাকাল্টি: এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন
- ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ম্যানেজমেন্ট: ব্যবসা প্রশাসন ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
আরো দেখুন: রূপকলা কেন্দ্রে ২ বছরের পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু
যোগ্যতার পূর্ণ বিবরণ
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. ভর্তি ২০২৫-এর জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (M.A./M.Sc./M.Com/M.Ed./M.Tech./MBA ইত্যাদি) থাকতে হবে এবং ন্যূনতম ৫৫% নম্বর (বা সমমানের গ্রেড) অর্জন করা আবশ্যক। কিছু ক্ষেত্রে NET/GATE/SET বা সমমানের জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট কিছু বিভাগে ভর্তির জন্য বিশেষ বিষয়ে পূর্ব জ্ঞান বা নির্দিষ্ট বছরের মধ্যে স্নাতকোত্তর পাশ করার শর্তও উল্লেখ আছে।
কীভাবে আবেদন করতে হবে?
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. ভর্তি ২০২৫-এর জন্য আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.klyuniv.ac.in) গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই, ২০২৫। আবেদন ফি অনলাইনে জমা দেওয়া যাবে।
আবেদন ফি
একাধিক বিষয়ে আবেদনকারী প্রার্থীদের প্রতিটি বিষয়ের জন্য আলাদা আবেদনপত্র এবং ফি জমা দিতে হবে। নিচে বিস্তারিত দেওয়া হলো।
সাধারণ (General), ওবিসি (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি: Rs. 500/-
এসসি (SC), এসটি (ST) ও শারীরিকভাবে অক্ষম (PWD) প্রার্থীদের জন্য আবেদন ফি: Rs. 250/-
আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে।
আরো দেখুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের স্নাতক স্তরে ভর্তি শুরু
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- অনলাইন আবেদন শুরু: ১৫ জুলাই ২০২৫
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৫
- সাক্ষাৎকারের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৯ জুলাই ২০২৫
- সাক্ষাৎকারের সময়কাল (এর মধ্যে সম্পন্ন হবে): ১৮ আগস্ট ২০২৫
- মেধা তালিকা প্রকাশনা: ২০ আগস্ট ২০২৫
- ভর্তির তারিখ: ২১ ও ২২ আগস্ট ২০২৫
অফিসিয়াল সোর্সেস –