Kind Circle স্কলারশিপ ২০২৫: আবেদন শুরু, জানুন প্রয়োজনীয় নথি ও শেষ তারিখ

অর্থের অভাবে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। ঠিক সেই জায়গা থেকেই “Kind Circle Scholarship for Meritorious Students 2025-26” প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। কাইন্ড সার্কেল স্কলারশিপটি মূলত সমাজের পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, যাঁরা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালাতে হিমশিম খাচ্ছেন। স্কুল থেকে শুরু করে পোস্টগ্র্যাজুয়েট স্তর পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

Kind-Circle-Scholarship-2025-26
Kind-Circle-Scholarship-2025-26

স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ

  • স্কলারশিপের নাম: Kind Circle Scholarship for Meritorious Students 2025-26
  • প্রদাতা সংস্থা: Kind Circle
  • উদ্দেশ্য: মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের সহায়তা করা
  • কভারেজ স্তর: ক্লাস ১ থেকে পোস্টগ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষার্থী

এই স্কলারশিপ কারা দেয় এবং কিছু বিস্তারিত

Kind Circle নামক সংস্থাটি এই স্কলারশিপটি প্রদান করে থাকে। মূলত তারা এমন ছাত্রছাত্রীদের খুঁজে বের করে যাঁদের আর্থিক সমস্যা রয়েছে, কিন্তু পড়াশোনায় তারা অত্যন্ত মেধাবী। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন করে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে এবং শিক্ষা জীবনের পথে এগিয়ে যেতে পারে।

আরো জানুন: বিদ্যাধন স্কলারশিপের জন্য আবেদন করুন

স্কলারশিপের জন্য যোগ্যতা

স্কলারশিপটার জন্য যেসব যোগ্যতা দরকার, সেগুলো খুব সহজভাবে বললে—আপনি যদি এখন ক্লাস ১ থেকে শুরু করে যেকোনো ক্লাসে পড়ছেন, এমনকি কলেজে বা পোস্টগ্র্যাজুয়েশনেও, আর আপনার পড়াশোনার ইচ্ছে থাকলেও টাকার অভাবে সমস্যা হচ্ছে, তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে আগের বছরের পরীক্ষায় অন্তত ৭৫% নম্বর পেতে হবে, মানে ভালো রেজাল্ট থাকা দরকার। আর আপনার পরিবারে সব মিলিয়ে সবার বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।

স্কলারশিপের পরিমাণ ও সুবিধা

এই স্কলারশিপের নির্দিষ্ট কোনো নির্ধারিত পরিমাণ নেই। প্রার্থীর আর্থিক অবস্থা ও প্রয়োজন বিচার করে ইন্টারভিউয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় কত টাকা দেওয়া হবে। তবে সর্বনিম্ন ৬,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। এটি শিক্ষার্থীর টিউশন ফি, বইপত্র বা অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট খরচের জন্য ব্যবহারযোগ্য।

আরো জানুন: মুসকান স্কলারশিপের জন্য আবেদন করুন

স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন?

স্কলারশিপের জন্য আবেদন করা খুবই সহজ। প্রথমে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে buddy4study.com ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে উপরের সার্চ বক্সে স্কলারশিপটার নাম, মানে “Kind Circle Scholarship for Meritorious Students 2025-26” লিখে সার্চ করুন। তারপর স্কলারশিপটার বিস্তারিত পড়ুন। এরপর নিচে “Apply Now” বাটনে ক্লিক করুন।

আপনি যদি আগেই buddy4study-তে রেজিস্টার করে থাকেন, তাহলে লগইন করুন; আর নতুন হলে আগে রেজিস্টার করতে হবে। এরপর ধাপে ধাপে আপনার সব তথ্য দিয়ে ফর্মটা ফিলআপ করুন, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন, আর সবশেষে সাবমিট করে দিন।

আবেদন করতে যা যা ডকুমেন্ট লাগবে:

  • শেষ পরীক্ষার মার্কশিট
  • পারিবারিক আয় প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট)
  • কোনো সরকারি আইডেন্টিটি প্রুফ (যেমন – আধার কার্ড, ভোটার আইডি ইত্যাদি)
  • স্কুল/কলেজের আইডি কার্ড অথবা বোনাফাইড সার্টিফিকেট
  • বর্তমান শিক্ষাবর্ষের ফি জমার রসিদ

আরো জানুন: এয়ারটেল স্কলারশিপের জন্য আবেদন করুন

এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?

ভারতের যেকোনো স্কুল বা কলেজে ক্লাস ১ থেকে পোস্টগ্র্যাজুয়েশন পর্যায়ে পড়াশোনা করছে এমন ছাত্রছাত্রীরা যাঁদের বার্ষিক পারিবারিক আয় ৬ লক্ষ টাকার কম এবং যাঁরা আগের বছর কমপক্ষে ৭৫% নম্বর পেয়েছে, তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫

অফিসিয়াল সোর্স: বিস্তারিত জানতে বা আবেদন করতে ক্লিক করুন

যদি আপনি বা আপনার চেনাজানা কেউ আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালাতে হিমশিম খাচ্ছেন, আর যদি মেধা থাকে, তাহলে এই স্কলারশিপটি অবশ্যই কাজে আসবে। সময়মতো সঠিক ডকুমেন্টসহ আবেদন করুন, কারণ এটাই হতে পারে আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ।

Leave a Comment