LIC HFL অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 192টি পদের জন্য আবেদন করুন

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

LIC -এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড (HFL) একটি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি LIC HFLঅফিসিয়াল ওয়েবসাইট http://www.lichousing.com-এর প্রকাশিত হয়েছে।

LIC HFL Apprentice Recruitment 2025
LIC HFL Apprentice Recruitment 2025

LIC -এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড (HFL) তাদের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম ২০২৫-এর জন্য সারা দেশের নতুন স্নাতকদের কাছ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৯২টি শূন্যপদে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ₹১২,০০০ টাকার স্টাইপেন্ড প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।

LIC HFL অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি

LIC HFL নিয়োগ ২০২৫-এর অ্যাপ্রেন্টিস ১৯২টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসারে সংক্ষিপ্ত বিবরণ নিচে পয়েন্ট সহ উল্লেখ করা হলো: –

LIC HFL অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: LIC -এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড (HFL)
  • মোট শূন্যপদ: ১৯২টি (রাজ্য ও শহরভিত্তিক তালিকা অনুযায়ী)
  • প্রশিক্ষণের মেয়াদ: ১ বছর (১২ মাস)
  • প্রশিক্ষণ শুরু: ১ নভেম্বর ২০২৫ (সম্ভাব্য তারিখ)
  • মাসিক স্টাইপেন্ড: ₹১২,০০০
  • আবেদনের পদ্ধতি: অনলাইন

আরো পড়ুন: NHPC Non-Executive নিয়োগ ২০২৫: মোট ২৪৮টি শূন্যপদে আবেদনের সুযোগ

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য

এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক সম্পন্ন করার সময়সীমা হতে হবে ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ১ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে। অর্থাৎ, এই সময়ের মধ্যে যারা গ্র্যাজুয়েশন শেষ করেছেন, কেবল তারাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এই পদের আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, ২০ বছরের কম বা ২৫ বছরের বেশি বয়সের প্রার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

স্টাইপেন্ড সংক্রান্ত বিস্তারিত

এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ₹১২,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। এই স্টাইপেন্ড শুধুমাত্র প্রশিক্ষণকালীন সময়ে দেওয়া হবে এবং এটি কোনো বেতন নয়, বরং প্রশিক্ষণের জন্য একটি আর্থিক সহায়তা।

আরো পড়ুন: BEML-এ ৬৮২টি পদে চাকরির সুযোগ

আবেদন প্রক্রিয়া

এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে NATS পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি এনরোলমেন্ট আইডি সংগ্রহ করতে হবে। এরপর সেই আইডি ব্যবহার করে LIC HFL অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম-এ অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদন করার পর প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। সব ধাপ সম্পন্ন করার পর প্রার্থীরা অনলাইনে নেওয়া প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন ফ্রি

এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে প্রার্থীদের একটি নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে, যা শ্রেণিভেদে আলাদা রাখা হয়েছে। ফি জমা দেওয়ার পরেই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

  • সাধারণ ও ওবিসি প্রার্থী: ₹৯৪৪
  • এসসি, এসটি ও মহিলা প্রার্থী: ₹৭০৮
  • পিডব্লিউবিডি (PWBD) প্রার্থী: ₹৪৭২

নির্বাচন প্রক্রিয়া

এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের নির্বাচন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রার্থীদের অনলাইনে নিবন্ধন ও আবেদন করতে হবে। এরপর নির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনে প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট যাচাই এবং সাক্ষাৎকার নেওয়া হবে। সব ধাপ সম্পন্ন হলে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার দেওয়া হবে এবং নির্ধারিত তারিখে প্রশিক্ষণ শুরু হবে।

আরো পড়ুন: IOCL পাইপলাইন ডিভিশনে ৫৩৭টি অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

গুরুত্বপূর্ণ তারিখ

এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য আবেদন ও নির্বাচনের ধাপগুলির নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে সব ধাপ সম্পন্ন করতে হবে।

  • আবেদন জমার সময়সীমা: ০২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫
  • পরীক্ষার ফি জমার শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • প্রবেশিকা পরীক্ষা: ০১ অক্টোবর ২০২৫
  • ডকুমেন্ট যাচাই ও সাক্ষাৎকার: ০৮ অক্টোবর ২০২৫ থেকে ১৪ অক্টোবর ২০২৫ (সম্ভাব্য)
  • অফার লেটার প্রদান: ১৫ অক্টোবর ২০২৫ থেকে ২০ অক্টোবর ২০২৫ (সম্ভাব্য)

অফিসিয়াল সোর্সেস

LIC HFL অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম সম্পর্কিত সঠিক তথ্যের জন্য প্রার্থীদের অফিসিয়াল সূত্রগুলো অনুসরণ করা জরুরি। আবেদন থেকে শুরু করে প্রবেশিকা পরীক্ষা, ফি জমা বা অন্য কোনো সমস্যার সমাধান—সবকিছুর জন্য নিচের অফিসিয়াল লিঙ্ক ও যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে হবে:

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading