স্বাস্থ্য দপ্তরে চাকরি! মুর্শিদাবাদ জেলায় NHM-এর ৬৭টি বিভিন্ন শূন্যপদে আবেদন চলছে

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

মুর্শিদাবাদ জেলায় ১০ সেপ্টম্বর ২০২৫ তারিখে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি Murshidabad অফিসিয়াল ওয়েবসাইট http://www.sameer.gov.in-এ প্রকাশিত হয়েছে।

NHM Murshidabad Recruitment 2025
NHM Murshidabad Recruitment 2025

মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য দপ্তরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) কনট্র্যাকচুয়াল নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৬৭টি শূন্যপদ পূরণ করা হবে, যার মধ্যে রয়েছে মেডিকেল ও স্পেশালিস্ট অফিসার, প্যারামেডিক্যাল স্টাফ এবং অডিওলজিস্ট পদ। আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে wbhealth.gov.in-এর ওয়েবসাইটের মাধ্যমে। নির্বাচনের প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।

মুর্শিদাবাদ জেলায় NHM নিয়োগ 2025 বিজ্ঞপ্তি

মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য দপ্তরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) বিভিন্ন ৬৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির প্রধান দিকগুলো সংক্ষেপে নিচে দেওয়া হলো:-

মুর্শিদাবাদ জেলায় NHM নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, মুর্শিদাবাদ
  • প্রকল্প: জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)
  • মোট শূন্যপদ: 6৭টি
  • পদের নাম: মেডিকেল অফিসার, স্পেশালিস্ট অফিসার, প্যারামেডিক্যাল স্টাফ ও অডিওলজিস্ট
  • আবেদন মাধ্যম: অনলাইন

আরো দেখুন: বীমা সখী পদে আবেদন করুন! রাজ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত

NHM মুর্শিদাবাদ শূন্যপদ বিবরণ ২০২৫

জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এর অধীনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি চুক্তিভিত্তিক বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত পয়েন্ট সহকারে নিচে দেওয়া হলো:-

১. Audiologist – NPPCD:

  • অডিওলজিস্ট (NPPCD) – ১টি পদ

2. NTEP Paramedical Staff:

  • সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (STS) NTEP: 04
  • সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (STLS) NTEP: 02
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP): 01
  • সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP): 02
  • Tuberculosis Health Visitor (TBHV): 01
  • ডিস্ট্রিক্ট PPM কোঅর্ডিনেটর (NTEP): 01

৩. Medical & Specialist Officers:

  • স্পেশালিস্ট মেডিকেল অফিসার (মেডিসিন) – ০৭টি
  • স্পেশালিস্ট মেডিকেল অফিসার (শিশুরোগ) – ০৭টি
  • স্পেশালিস্ট মেডিকেল অফিসার (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) – ০৭টি
  • স্পেশালিস্ট মেডিকেল অফিসার (চক্ষু বিশেষজ্ঞ) – ০৭টি
  • AFHC মেডিকেল অফিসার – ০২টি
  • মেডিকেল অফিসার (NHM) – ০৭টি
  • মেডিকেল অফিসার UHWC – XVth FC – ১৩টি
  • মাইক্রোবায়োলজিস্ট (চিকিৎসা) NTEP – ০১টি পদ

৪. VBD Technical Supervisor (NVBDCP)

  • VBD Technical Supervisor (KTS) -NVBDCP: ২টি

৫. Audiologist:

  • Ophthahnic Assistant of NPCB&VI under NHM: ১টি
  • Medical Technologist (Optometry): ১টি

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

এই নিয়োগের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। এই পদগুলির জন্য MBBS এবং সংশ্লিষ্ট বিষয়ে MD/MS ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই West Bengal Medical Council-এ রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যারা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, তাদের FMG মার্কশিট গ্রহণযোগ্য হবে এবং কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। সব শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের আগে অর্জিত হতে হবে।

বয়সসীমা

এই নিয়োগে বয়সসীমা পদের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। বিভিন্ন পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬২ বছর হতে হবে। বয়স গণনা করা হবে ০১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

আরো দেখুন: স্বাস্থ্য সাথী প্রকল্পে কাজের সুযোগ! কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া

এই নিয়োগের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। প্রার্থীদের wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে Online Recruitment অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি (ছবি, স্বাক্ষর ইত্যাদি) আপলোড করতে হবে। সফলভাবে ফি জমা দেওয়ার পর আবেদনকারীদের আবার লগইন করে ফর্মের ফাইনাল সাবমিশন করতে হবে। শেষে পূরণকৃত ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, যা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

এই নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্টও নেওয়া হবে। সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর দক্ষতা যাচাই করা হবে। প্রার্থীদের মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে এবং সেই অনুযায়ী নিয়োগ সম্পন্ন হবে।

আরো দেখুন: পুরুলিয়া জেলায় নতুন চাকরির সুযোগ ২০২৫

গুরুত্বপূর্ণ তারিখ

মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দপ্তরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। নিচে গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া হলো—

  • অনলাইন আবেদন শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ১১টা)
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৫ (রাত ১২টা পর্যন্ত)
  • আবেদন ফি জমার শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৫ (রাত ১২টা পর্যন্ত)
  • ফাইনাল সাবমিশনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৫ (রাত ১২টা পর্যন্ত)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের তারিখ: পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।

অফিসিয়াল সোর্সেস

মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দপ্তরের অধীনে NHM নিয়োগ ২০২৫ সম্পর্কিত সব ধরনের তথ্য, বিজ্ঞপ্তি ও আপডেট শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও দপ্তরের অফিসিয়াল মাধ্যমে প্রকাশিত হবে। প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে:-

জয়েন্ট করুন: কর্মসংবাদ ফেসবুক চ্যানেল | WBCareer ফেসবুক চ্যানেল

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading