উত্তর পশ্চিম রেলওয়েতে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ জুলাই থেকে

উত্তর পশ্চিম রেলওয়ে (North Western Railway – NWR, জয়পুর) সম্প্রতি ক্রীড়া কোটার আওতায় নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (নিয়োগ নোটিস নম্বর: 01/2025 (NWR/ Sports/Open Advt.) অর্থবছরের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে, যেখানে মোট ৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ হবে Pay Level 1, 2/3 এবং 4/5 অনুযায়ী বিভিন্ন পদে। আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল—এই SC,ST, OBC, EWS, PH এবং Ex-Servicemen প্রার্থীদের জন্য কোনো ধরনের সংরক্ষণ প্রযোজ্য নয়।

NWR Recruitment
NWR Recruitment

গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

  • মোট শূন্যপদ: ৫৪টি
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩০ জুন ২০২৫
  • আবেদন শুরু: ১০ জুলাই ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৫
  • বয়সসীমা: ১৮–২৫ বছর

যোগ্যতার শর্তাবলী

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য নির্ধারিত ক্রীড়া ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ক্রীড়া ক্ষেত্রের যোগ্যতার মধ্যে, পে লেভেল ৪/৫-এর জন্য প্রার্থীকে অবশ্যই অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে হবে অথবা বিশ্বকাপ, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে অন্তত তৃতীয় স্থান অর্জন করতে হবে। পে লেভেল ২/৩-এর জন্য প্রার্থীকে জুনিয়র বা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শীর্ষ তিনে অবস্থান করতে হবে। আর পে লেভেল ১-এর জন্য স্টেট বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় অন্তত প্রথম আটজনের মধ্যে (Top 8) থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, লেভেল ৫-এর জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি, লেভেল ৪-এর জন্য ১২শ শ্রেণি পাশের সঙ্গে স্টেনোগ্রাফিতে দক্ষতা, লেভেল ২/৩-এর জন্য ১২শ পাশ অথবা ম্যাট্রিক পাশের সঙ্গে ITI এবং লেভেল ১-এর জন্য ন্যূনতম ১০ম শ্রেণি পাশ অথবা ITI সার্টিফিকেট থাকা আবশ্যক।

বয়সসীমা

উত্তর পশ্চিম রেলওয়ের স্পোর্টস কোটার অধীনে নিয়োগের জন্য প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী অন্তত ১৮ বছর এবং সর্বাধিক ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, আবেদনকারী প্রার্থীর জন্মতারিখ ২ জুলাই ২০০০ থেকে ১ জুলাই ২০০৭-এর মধ্যে হলে তবেই তিনি এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এই নিয়োগে বয়সসীমার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় বা শিথিলতা প্রযোজ্য নয়—সব প্রার্থীকেই নির্ধারিত বয়সের মধ্যে থাকতে হবে, যেই শ্রেণিরই হোন না কেন। জন্মতারিখ যাচাইয়ের জন্য অবশ্যই দশম শ্রেণির মার্কশিট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা স্কুল লিভিং সার্টিফিকেট জমা দিতে হবে, যা জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য।

অবশ্যই দেখুন: পূর্ব রেলে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদের জন্য প্রকাশিত হল নতুন বিজ্ঞপ্তি

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হলে প্রার্থীদের RRC জয়পুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Sports Quota (Open Advt.) 2025–26” লিংকে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগইন করে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত ও ক্রীড়াগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদনপত্র সাবমিট করে তার একটি প্রিন্ট কপি রেখে দিতে হবে। আবেদন করার সময় যে ডকুমেন্টগুলি লাগবে, সেগুলো হলো—জন্মতারিখ প্রমাণপত্র (যেমন ১০ম শ্রেণির সার্টিফিকেট), খেলাধুলার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত (SC/ST/OBC/EWS/ইবিসি) সার্টিফিকেট এবং আধার কার্ড।

নির্বাচন প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রথমে জমা দেওয়া আবেদনপত্র ও প্রাসঙ্গিক ডকুমেন্ট যাচাই করা হবে। এরপর প্রার্থীদের একটি খেলার ট্রায়ালে অংশ নিতে হবে, যেখানে তাদের দক্ষতা, শারীরিক ফিটনেস এবং পারফরমেন্সএর পর্যালোচনার ভিত্তিতে মোট ৪০ নম্বর নির্ধারিত থাকবে।

অতীতের খেলাধুলার অর্জনের উপর ভিত্তি করে আরও ৫০ নম্বর দেওয়া হবে, আর শিক্ষাগত যোগ্যতার জন্য থাকবে অতিরিক্ত ১০ নম্বর। মোট ১০০ নম্বরের এই মূল্যায়নে পে লেভেল অনুযায়ী ভিন্ন ভিন্ন ন্যূনতম যোগ্যতা নম্বর পেতে হবে—লেভেল ৫-এর জন্য কমপক্ষে ৭০, লেভেল ২/৩-এর জন্য ৬৫ এবং লেভেল ১-এর জন্য ন্যূনতম ৬০ নম্বর অর্জন করলেই প্রার্থী নির্বাচনের জন্য বিবেচিত হবেন।

অফিসিয়াল সোর্সেস –

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading