NPCIL NAPS নিয়োগ ২০২৫ – অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন শুরু, আজই আবেদন করুন

NPCIL NAPS নিয়োগ ২০২৫: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (বিজ্ঞপ্তি নম্বর: NAPS/HRM/APPRENTICE/03/2025)। বিজ্ঞপ্তি অনুযায়ী, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, বুলন্দশহর (উত্তর প্রদেশ)-এ ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

NPCIL NAPS
NPCIL NAPS

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে এবং আগ্রহী প্রার্থীরা NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.npcilcareers.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

NPCIL NAPS নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৩.০৮.২০২৫
  • মোট শূন্যপদ: ৭০টি (ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস)
  • কাজের স্থান: নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, নারোরা, বুলন্দশহর, উত্তর প্রদেশ
  • আবেদনের পদ্ধতি: অনলাইন
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.npcilcareers.co.in

যোগ্যতার মানদণ্ড

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)-এর ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা এবং অন্যান্য শর্তগুলো পূরণ করতে হবে। নিচে সহজভাবে ধাপে ধাপে সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা তুলে ধরা হলো

শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির জন্য যে পদের জন্য আবেদন করবেন, তার জন্য আলাদা আলাদা যোগ্যতা দরকার। যেমন, যদি আপনি ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করেন, তাহলে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করা থাকতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা পাশ করতে হবে। আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিগ্রি থাকা চাই।

আরো পড়ুন: IRCTC নিয়োগ ২০২৫: সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার সুযোগ

বয়সসীমা

চাকরির পদের ধরন অনুযায়ী বয়সের সীমা আলাদা। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য ১৮ থেকে ২৪ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের জন্য ১৮ থেকে ২৬ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের কিছু ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ওপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে। নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। তবে প্রথম অগ্রাধিকার পাবেন নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনের ১৬ কিলোমিটারের মধ্যে বসবাসকারী স্থানীয় প্রার্থীরা।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হলে প্রথমে অনলাইনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS 2.0) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS 2.0)-এর পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথি যেমন: জন্ম শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, জাতি শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড এবং ছবি আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ও শেষের তারিখের মধ্যে যথাসময়ে আবেদন জমা না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তাই নিচের সময়সীমাগুলো দেখে রাখুন:

ইভেন্টতারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৩ আগস্ট ২০২৫
আবেদন শুরুর তারিখ১৩ আগস্ট ২০২৫
আবেদন শেষ হওয়ার তারিখ২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন: RRB ৪৩৪টি প্যারামেডিকেল স্টাফ পদের নতুন বিজ্ঞপ্তি

অফিসিয়াল সোর্সেস –

এই নিবন্ধে দেওয়া সমস্ত তথ্য নিউয়ক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL), এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক
আবেদন লিঙ্ক

এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য নিউয়ক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত। সময়ে সময়ে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে পারে, তাই আবেদন করার আগে NPCIL অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ আপডেট দেখে নেওয়া জরুরি।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading