NPCIL বা পারমাণবিক বিদ্যুৎ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ট্রেড, ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে, আইটিআই, ডিপ্লোমা এবং স্নাতক প্রার্থীরা নির্ধারিত ট্রেড ও ডিপার্টমেন্ট অনুযায়ী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণের সময় মাসিক একটা ভাতা দেয়া হবে।

NPCIL অ্যাপ্রেন্টিস নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ দেখুন
- নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম: পারমাণবিক বিদ্যুৎ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)
- প্রকল্পের নাম: কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট
- বিজ্ঞাপন নম্বর: NPCIL/KKNPP/HRM /01/2025
মোট শূন্যপদ: ৩৩৭টি
পদের নাম: ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
সম্পূর্ণ যোগ্যতার বিবরণ
শিক্ষাগত যোগ্যতা: ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণকালীন ITI পাশ (যেমন: Fitter, Electrician, Welder ইত্যাদি) থাকতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণকালীন ডিপ্লোমা (যেমন: Mechanical, Electrical, Civil ইত্যাদি) থাকতে হবে, এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের AICTE/UGC অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণকালীন ডিগ্রি (যেমন: BE, B.Tech, BA, B.Sc, B.Com ইত্যাদি) থাকতে হবে।
বয়সসীমা (২১ জুলাই ২০২৫ অনুযায়ী): ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য একজন আবেদনকারীর বয়স ১৪ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর হতে হবে, এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য সরকার নির্ধারিত বয়সের ছাড় পাওয়া যাবে।
NPCIL অ্যাপ্রেন্টিস পদের স্টাইপেন্ডের বিবরণ
ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য মাসিক স্টাইপেন্ড হিসেবে ₹7,700 থেকে ₹8,050 দেয়া হবে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রতিমাসে ₹8,000 করে দেয়া হবে এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য মাসিক স্টাইপেন্ড ₹9,000 দেয়া হবে।
সম্পূর্ণ আবেদনের পদ্ধতি
আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে http://www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে http://www.nats.education.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। এরপর NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সকল সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত (self-attested) কপি সংযুক্ত করে ডাকযোগে নিচের ঠিকানায় পাঠাতে হবে:
SENIOR MANAGER (HRM)
KUDANKULAM NUCLEAR POWER PROJECT
NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED
KUDANKULAM PO, RADHAPURAM TALUK,
TIRUNELVELI DISTRICT, TAMILNADU – 627106
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে একাডেমিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে করা হবে। অর্থাৎ, যারা ITI (Industrial Training Institute), Diploma বা Degree স্তরে যেসব কোর্সে নম্বর প্রার্থীরা পেয়েছেন, তার ওপর ভিত্তিতে একটি মেধা তালিকা (merit list) প্রস্তুত করা হবে। এই তালিকা অনুযায়ী যেসব প্রার্থীর নম্বর বেশি থাকবে, তারা প্রথম দিকের অবস্থানে থাকবেন এবং নির্বাচন প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। পাশাপাশি, স্থানীয় (Local) প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ, যেসব প্রার্থী সংশ্লিষ্ট এলাকায় বসবাস করেন বা যাদের স্থায়ী ঠিকানা নিয়োগস্থলের আওতাভুক্ত জেলায় পড়ে, তাদের নিয়োগে প্রাধান্য দেওয়া হবে। ফলে, স্থানীয় প্রার্থীরা কিছুটা বেশি সুবিধা পেলেও, মেধা তালিকায় যথাযথ স্থান অর্জন করা তাদের জন্য সমানভাবে প্রয়োজনীয়।
গুরুত্বপূর্ণ লিঙ্ক –
- NPCIL অফিসিয়াল ওয়েবসাইট: www.npcil.nic.in
- অফিসিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করতে ক্লিক করুন
- ট্রেড অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন: http://www.apprenticeshipindia.gov.in
- ডিপ্লোমা/গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন: http://www.nats.education.gov.in
গুরুত্বপূর্ণ তারিখ: আবেদনের শেষ তারিখ ২১শে জুলাই ২০২৫, অর্থাৎ এই তারিখের মধ্যেই আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র ডাকযোগে NPCIL-এর নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এই সময়ের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। তাই আগ্রহী প্রার্থীদের উচিত যথাসময়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে তা নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দেওয়া, যাতে আবেদন সময়মতো পৌঁছে যায়।
সকল আবেদনকারী মনে রাখবেন আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২টি ছবি অবশ্যই পাঠাতে হবে। নিয়ম অনুযায়ী আবেদন না করলে তা গ্রহণযোগ্য হবে না।
চাকরি প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ — পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করার জন্য।