Porcha Mobile Number Link: জমির খতিয়ানে মোবাইল নাম্বার লিংক করুন! জানুন কিভাবে করবেন

WhatsApp চ্যানেলTelegram চ্যানেল

এখন আর জমির খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে অফিসে দৌড়তে হবে না। বাংলার ভূমি পোর্টালে (BanglarBhumi Portal) যুক্ত হয়েছে নতুন একটি অনলাইন অপশন, যার মাধ্যমে কয়েক মিনিটেই ঘরে বসে আপনি নিজের খতিয়ানের সঙ্গে Mobile Number Link বা Update করে নিতে পারবেন। এই পরিষেবার মাধ্যমে নাগরিকেরা সহজেই জানতে পারবেন তাদের জমির রেকর্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত আছে কিনা, এবং না থাকলে সেটি অনলাইনে আপডেট করাও সম্ভব।

Khatian-Mobile-Number-Link
Khatian-Mobile-Number-Link

এই ডিজিটাল পদক্ষেপের ফলে এখন জমির মালিকরা বাড়ি থেকেই ভূমি সংক্রান্ত নানা পরিষেবা পাচ্ছেন। খতিয়ানে মোবাইল নাম্বার লিংক থাকলে ভবিষ্যতে জমি সংক্রান্ত কোনো নোটিফিকেশন, আপডেট বা তথ্য সরাসরি মোবাইলেই পাওয়া যাবে। ফলে পরিষেবার গতি যেমন বাড়বে, তেমনি সময় ও ঝামেলাও অনেকটাই কমেছে।

আরো পড়ুন: জমির পরচা ডাউনলোড করুন! জানুন একেবারে নতুন অনলাইন পদ্ধতি

অনলাইনে খতিয়ানে মোবাইল নাম্বার লিংক করার সহজ উপায়

প্রথমেই আপনাকে BanglarBhumi Portal-এ যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি লগইন করা যায়। যদি আগে থেকে রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে “Sign Up” অপশনে ক্লিক করে নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে “Sign In” করতে হবে।

লগইন করার পর Citizen Service ট্যাবে গিয়ে Online Application-এ ক্লিক করতে হবে। সেখানে “Mobile Number update Against Khatian” নামে একটি অপশন পাওয়া যাবে। এই অপশনটি নির্বাচন করলেই পরবর্তী ধাপে নিয়ে যাবে যেখানে জেলার নাম, ব্লক, মৌজা ও খতিয়ানের নাম্বার দিতে হবে। এরপর View-এ ক্লিক করলে জমির সমস্ত তথ্য দেখা যাবে।

আরো পড়ুন: হারানো বা নষ্ট দলিল ফেরত পেতে চান? অনলাইনেই মিলবে দলিলের কপি!

OTP যাচাই ও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা

যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার যুক্ত না থাকে, তাহলে নতুন নাম্বারটি “Enter Your Update Mobile Number” বক্সে লিখুন। সেই নাম্বারে একটি OTP আসবে – সেটি সঠিকভাবে লিখে সাবমিট করুন। এর সঙ্গে একটি সরকারি পরিচয়পত্রের (যেমন- ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড) স্ক্যান করা কপি আপলোড করতে হবে, যেখানে জমির মালিকের স্বাক্ষর থাকবে। ডকুমেন্টের ফাইল সাইজ যেন 2MB-এর মধ্যে হয় তা খেয়াল রাখবেন। সবকিছু ঠিকঠাক হলে সাবমিট করলেই আপনার আবেদন সম্পন্ন হবে এবং সঙ্গে সঙ্গে একটি Application Number পাবেন।

আরো পড়ুন: অনলাইনে জমির পর্চার জন্য আবেদন ও ডাউনলোড পদ্ধতি

খতিয়ানে মোবাইল নাম্বার লিংক করার ধাপগুলি:

  • ধাপ ১: প্রথমে BanglarBhumi Portal ওয়েবসাইটে যেতে হবে।
  • ধাপ ২: যদি আগে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে “Sign Up” এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে “Sign In” এ ক্লিক করে লগইন করুন।
  • ধাপ ৩: লগইন করার পর উপরের মেনু থেকে Citizen Services → Online Application এ যান।
  • ধাপ ৪: সেখানে “Mobile Number Update Against Khatian” অপশনটিতে ক্লিক করুন।
  • ধাপ ৫: নতুন পেজে জেলার নাম, ব্লক ও মৌজা সিলেক্ট করুন এবং আপনার খতিয়ান নম্বর লিখে “View” এ ক্লিক করুন।
  • ধাপ ৬: যদি আগে থেকে মোবাইল নাম্বার লিংক থাকে, তাহলে “Mobile No as a Record” অংশে দেখা যাবে। যদি না থাকে, তাহলে ফাঁকা থাকবে।
  • ধাপ ৭: নতুন মোবাইল নাম্বারটি “Enter Your Update Mobile Number” বক্সে লিখে পাশে ক্লিক করুন। আপনার মোবাইলে OTP আসবে।
  • ধাপ ৮: OTP টি “Enter OTP” বক্সে লিখে ভেরিফাই করুন।
  • ধাপ ৯: এরপর একটি সরকারি পরিচয়পত্রের (Identity Proof) স্ক্যান কপি ও খতিয়ানের মালিকের সিগনেচারসহ PDF (সর্বোচ্চ 2MB) ফাইল আপলোড করুন।
  • ধাপ ১০: সবকিছু সঠিকভাবে পূরণ করে Submit করলে আবেদন সম্পন্ন হবে। সঙ্গে সঙ্গে একটি Application Number পাওয়া যাবে।

অফিসিয়াল পোর্টাল: banglarbhumi.gov.in

এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদত্ত সমস্ত তথ্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। আবেদন করার আগে অনুগ্রহ করে অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজ দায়িত্বে তথ্য যাচাই করুন।

Facebook চ্যানেলFacebook পেজ

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading