প্রসার ভারতীতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!

WhatsApp চ্যানেলTelegram চ্যানেলArattai চ্যানেল

ভারতের সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী (Prasar Bharati)-এর তরফ থেকে ২০২৫ সালের অক্টোবর মাসে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইট http://www.prasarbharati.gov.in-এ প্রকাশিত হয়েছে।

prasar-bharati-recruitment-2025
prasar-bharati-recruitment-2025

এই নিয়োগ প্রক্রিয়ায় সাংবাদিকতা ও সম্প্রচার সংক্রান্ত একাধিক পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। পদগুলির মধ্যে রয়েছে Senior Correspondent, Anchor-cum-Correspondent (Grade-II ও III), Bulletin Editor, Broadcast Executive, Assignment Coordinator, Content Executive, Copy Editor, Copy Writer, Packaging Assistant, Videographer, Video Post Production Assistant প্রভৃতি।

প্রসার ভারতী নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

প্রসার ভারতী সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সম্প্রচার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সমস্ত পদেই প্রার্থীদের পূর্ণকালীন চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে এবং মেয়াদ থাকবে ২ বছর। আগ্রহী প্রার্থীদের সুবিধার জন্য নিয়োগের মূল তথ্যগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।

  • নিয়োগকারী সংস্থা: Prasar Bharati
  • বিজ্ঞপ্তির ধরণ: Contractual (Full Time)
  • চুক্তির মেয়াদ: ২ বছর
  • মোট পদ সংখ্যা: প্রায় ৬০+
  • বেতন: ২৫০০০ থেকে ৮০০০০ (পদের উপর নির্ভরশীল)
  • অবস্থান: দেশের বিভিন্ন RNUs
  • আবেদনের মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: BRO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত – ৫৪২টি পদে আবেদনের সুযোগ!

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সাংবাদিকতা, গণযোগাযোগ (Mass Communication), ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সম্পর্কিত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। কিছু পদের ক্ষেত্রে রেডিও/টিভি প্রোডাকশন বা ফিল্ম এডিটিং-এর পেশাদার ডিপ্লোমা প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা থাকা অত্যাবশ্যক।

বয়সসীমা

পদের ভিত্তিতে বয়সসীমা আলাদা হলেও, অধিকাংশ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৪৫ বছর পর্যন্ত নির্ধারিত হয়েছে। বয়সের হিসাব বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী নির্ধারিত হবে।

বেতন কাঠামো

প্রসার ভারতীর এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক ₹২৫০০০ থেকে ৮০০০০/- পর্যন্ত হতে পারে, যা পদের ধরণ, অভিজ্ঞতা ও অবস্থান অনুযায়ী পরিবর্তিত হবে। বেতন সম্পূর্ণভাবে আলোচনা সাপেক্ষ (Negotiable)।

আরো পড়ুন: AIIMS কল্যাণীতে গেস্ট ফ্যাকাল্টি পদে কাজের সুযোগ!

আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে প্রসার ভারতীর অনলাইন পোর্টাল avedan.prasarbharati.org-এর মাধ্যমে।

  • আবেদন কেবল অনলাইন মাধ্যমেই গ্রহণ করা হবে।
  • সমস্ত প্রয়োজনীয় নথির স্পষ্ট ও সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • আবেদন অন্য কোনো মাধ্যমে (ইমেল বা ডাকযোগে) গ্রহণ করবে না।

নিয়োগ প্রক্রিয়া

নির্বাচন প্রক্রিয়ায় সংস্থা শর্টলিস্টিং, লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ নিতে পারে। কেবলমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে। কোনও TA/DA প্রদান করা হবে না। নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক এবং পরবর্তীতে স্থায়ীকরণের কোনও সুযোগ থাকবে না।

আরো পড়ুন: IRCTC নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫!

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি প্রার্থীদের মনে রাখা জরুরি। নিচে ধাপে ধাপে তারিখগুলি দেওয়া হলো।

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৭ অক্টোবর ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে

অফিসিয়াল সোর্স

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ও আবেদন সংক্রান্ত লিংক সম্পূর্ণরূপে অফিসিয়াল উৎস থেকে সংগৃহীত।

এই নিবন্ধে প্রকাশিত সমস্ত তথ্য প্রসার ভারতীর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে তারপর আবেদন করুন। http://www.wbcareer.org কেবলমাত্র তথ্য সরবরাহ করছে; নির্বাচনের দায়ভার সম্পূর্ণভাবে প্রসার ভারতীর উপর নির্ভরশীল।

Facebook চ্যানেলFacebook পেজ

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading