জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) ৩০ আগস্ট ২০২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (বিজ্ঞপ্তি নং: DSP/PERS-NW/RECTT/CONSUL_GDMO_SPL/2025/1936)।

বিজ্ঞপ্তিটি DSP-এর অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in এ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে Consultant (GDMO ও Specialist) পদে মোট ৫টি শূন্যপদ পূরণ করা হবে।
SAIL- দুর্গাপুর কনসালট্যান্ট নিয়োগ ২০২৫
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এর অধীনস্থ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রক্রিয়ায় Consultant (GDMO ও Specialist) পদে একাধিক শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী ডাক্তাররা যাতে সহজে সব তথ্য পান, তার জন্য নিচে নিয়োগের মূল বিষয়গুলো ধাপে ধাপে তুলে ধরা হলো।
পদভিত্তিক শূন্যপদের বিবরণ
এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক স্পেশালিস্ট ডাক্তার এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) নিয়োগ হবে। পদভিত্তিক শূন্যপদ হলো:
- GDMO (General Duty Medical Officer): 1 (UR)
- Specialist (Surgery): 1 (UR)
- Specialist (Gynaecology & Obstetrics): 1 (OBC-NCL)
- Specialist (Paediatrics): 1 (OBC-NCL)
- Specialist (Public Health/Community Medicine): 1 (UR)
SAIL-DSP নিয়োগ ২০২৫ – শিক্ষাগত যোগ্যতা
এখানে চাকরি পেতে হলে আগে MBBS পাশ হতে হবে। GDMO পদের জন্য শুধু MBBS থাকলেই চলবে, কিন্তু Specialist পদে আবেদন করতে হলে MBBS-এর পাশাপাশি ওই বিষয়ে PG Diploma বা PG Degree থাকতে হবে।
আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে Medical Council (MCI/NMC/SMC)-এ যাঁরা রেজিস্টার্ড, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ ২০২৫: দেখুন বিস্তারিত
বয়সসীমা
এই চাকরিতে আবেদন করতে হলে বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। তবে চুক্তির মেয়াদ নবীকরণ করা যাবে, কিন্তু বয়স কোনোভাবেই ৭০ বছর পেরোলে আর সুযোগ থাকবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হবে, তারপর সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। যাঁদের কাজের অভিজ্ঞতা আছে, তাঁদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র (Interview-এ নিয়ে যেতে হবে)
- পূর্ণাঙ্গ Application Form (Annexure-A)
- Undertaking (Annexure-B)
- জন্মতারিখ প্রমাণ (Madhyamik Certificate)
- MBBS Marksheets এবং Degree Certificate
- Internship Completion Certificate (GDMO-এর জন্য)
- PG Diploma/Degree Certificate
- Medical Council Registration Certificate
- অভিজ্ঞতার সনদপত্র
- সরকার স্বীকৃত ফটো আইডি (Aadhar/PAN /Voter ID/DL)
- Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
আরো পড়ুন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন যোগ্যতা ও শূন্যপদ
বেতন কাঠামো
- GDMO (MBBS): ₹90,000/- প্রতি মাসে
- Specialist (PG Diploma): ₹1,20,000/- প্রতি মাসে
- Specialist (PG Degree): ₹1,60,000/- প্রতি মাসে
নোট: সপ্তাহে ৬ দিন ও ৪৮ ঘণ্টা কাজের শর্তে এই বেতন প্রযোজ্য হবে। কম সময় কাজ করলে অনুপাতে বেতন নির্ধারণ হবে।
কিভাবে আবেদন করবেন
এখানে আলাদা করে অনলাইনে ফর্ম ফিলআপ করার দরকার নেই। নির্দিষ্ট দিনে Walk-in Interview-এ যেতে হবে, আর সঙ্গে সব আসল কাগজপত্র আর এক কপি ফটোকপি নিয়ে যেতে হবে।
সাক্ষাৎকারের সময়সূচি
- তারিখ: ১৮ থেকে ২০ সেপ্টেম্বর, ২০২৫
- সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত
- স্থান:
অফিস অফ CMO I/c (M&HS),
DSP Main Hospital, Durgapur – 713205,
Paschim Bardhaman, West Bengal - যোগাযোগ:
- Mr. Tapas Saha (Dy. Manager, HR-M&S), Ph: 0343-2746225
- Dr. Arnob Choudhury (Addl. CMO), Ph: 0343-2745797
আরো পড়ুন: WBMSC সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ ২০২৫: ১২৫টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত
অফিসিয়াল সোর্সেস –
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর (SAIL-DSP)-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নিচে সরাসরি লিঙ্ক দেওয়া হলো:
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক
এই নিবন্ধটি সম্পূর্ণভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কর্তৃপক্ষ যদি কোনও পরিবর্তন বা নতুন নোটিশ প্রকাশ করে, তা প্রার্থীদের নিয়মিতভাবে SAIL-DSP-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে হবে।