UPSC EPFO নিয়োগ ২০২৫: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২৬ জুলাই ২০২৫-এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর Special Advertisement No. 52/2025। এই নিয়োগের মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর অধীনে Enforcement Officer/Accounts Officer এবং Assistant Provident Fund Commissioner পদে মোট ২৩০ জনকে নিয়োগ করা হবে।

পুরো আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে, আর এই বিজ্ঞপ্তিটি UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.upsc.gov.in এবং http://www.upsconline.nic.in-এ প্রকাশিত হয়েছে। কারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, কী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, বয়সসীমা কত থাকবে, পরীক্ষার ধরন কেমন হবে সব বিস্তারিত তথ্য নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো।
UPSC EPFO নিয়োগ ২০২৫ – গুরুত্বপূর্ণ তথ্য একনজরে
| নিয়োগকারী সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) |
| সংস্থার অধীন | Employees’ Provident Fund Organisation (EPFO), Ministry of Labour & Employment |
| পদের নাম | ১) Enforcement Officer/Accounts Officer ২) Assistant Provident Fund Commissioner |
| মোট শূন্যপদ | ২৩০টি |
| নিয়োগের ধরণ | স্থায়ী, কেন্দ্রীয় চাকরি |
| চাকরির স্তর | গ্রুপ “B” ও “A” (Non-Ministerial) |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| পরীক্ষা কেন্দ্র | দেশজুড়ে ৭৮টি কেন্দ্রে |
যোগ্যতার মানদণ্ড
UPSC-র মাধ্যমে EPFO-তে নিয়োগের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আর কিছু ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা থাকা জরুরি। এই নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ফিলআপ করতে গেলে প্রার্থীদের আগে থেকেই যোগ্যতার মানদণ্ড সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। নিচে সহজভাবে কী কী যোগ্যতা লাগবে, তা ধাপে ধাপে দেওয়া হলো:
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এই দুটো পদের জন্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। তবে Assistant Provident Fund Commissioner পদের ক্ষেত্রে কোম্পানি আইন, শ্রম আইন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা থাকলে একটু বাড়তি সুবিধা মিলবে। পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, কিন্তু থাকলে ভালো।
আরো পড়ুন: RRB ৪৩৪টি প্যারামেডিকেল স্টাফ পদের নতুন বিজ্ঞপ্তি
বয়সসীমা
Enforcement Officer/Accounts Officer পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর, আর Assistant Provident Fund Commissioner পদের জন্য ৩৫ বছর ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে সবাইকে লিখিত পরীক্ষা (CRT) দিতে হবে, যেটা হবে MCQ টাইপ আর ২ ঘণ্টার হবে। পরীক্ষায় সফল হলে শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।
আবেদন পদ্ধতি
আবেদনটা করতে হবে অনলাইনে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে (www.upsconline.nic.in)। যাঁরা প্রথমবার ফর্ম পূরণ করবেন, তাঁদের Universal Registration করে নিতে হবে। একটা পদের জন্য আবেদন ফি ₹২৫ আর দুইটা পদের জন্য ₹৫০ দিতে হবে। তবে SC, ST, মহিলা আর PwBD প্রার্থীদের কোনও ফি লাগবে না।
পরীক্ষার কেন্দ্র
এই নিয়োগ পরীক্ষাটি দেশব্যাপী ৭৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, গুয়াহাটি, পাটনা, শিলিগুড়ি, ইমফল, লখনউ, হায়দরাবাদ, আগরতলা ইত্যাদি।
নোট: কেন্দ্র বেছে নেওয়া হবে “first-apply-first-allot” ভিত্তিতে, তাই আগেই আবেদন করাই বুদ্ধিমানের কাজ।
আরো পড়ুন: ইন্ডিয়ান এয়ার ফোর্সে অগ্নিবীরবায়ু পদে নিয়োগ!
অফিসিয়াল সোর্সেস –
এই নিবন্ধে দেওয়া সমস্ত তথ্য UPSC-এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (Special Advertisement No. 52/2025) থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক