জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
CID, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কম্পিউটার অ্যানালিস্ট পদে প্রার্থীদের জন্য ইন্টারভিউ তারিখ ঘোষণা করা হয়েছে। ১৮ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে CID সদর দফতর, ভবানী ভবন, আলিপুর, কলকাতা।

এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে গেলে প্রতিটি প্রার্থীকে কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে আনতে হবে এবং নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে। সময় মতো উপস্থিত না হলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। তাই সকল প্রার্থীর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।
আরো দেখুন: WBPDCL ২০৯টি বিভিন্ন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি!
ইন্টারভিউ ভেন্যু ও তারিখ
কম্পিউটার অ্যানালিস্ট পদে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১৮ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে। ইন্টারভিউ নেওয়া হবে – Criminal Investigation Department HQ (3rd Floor) Bhabani Bhaban, 31 Belvedere Road, Alipore, Kolkata – 700027। প্রতিটি প্রার্থীকে নির্দিষ্ট সময় অনুযায়ী হাজির হতে হবে। সময় মতো না পৌঁছালে আর কোনো সুযোগ দেওয়া হবে না।
সঙ্গে যে সব নথি আনতে হবে
প্রার্থীদের ইন্টারভিউতে নিম্নলিখিত মূল নথিগুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে –
- অনলাইনে আবেদন করার পর পাওয়া Acknowledgement Slip
- আবেদনকালে আপলোড করা মূল আধার কার্ড
- সমস্ত মূল মার্কশিট ও সার্টিফিকেট (মাধ্যমিক থেকে শুরু করে উচ্চতর শিক্ষার সমস্ত সনদপত্র সহ মাধ্যমিক অ্যাডমিট কার্ড)
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি আবেদনকালে উল্লেখ করা হয়ে থাকে)
- কোনো নথি জমা দিতে ব্যর্থ হলে, সঙ্গে সঙ্গে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
আরো দেখুন: দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে কর্মী প্রয়োজন!
কারা ইন্টারভিউতে বসতে পারবেন?
CID কম্পিউটার অ্যানালিস্ট পদে শুধুমাত্র সেই প্রার্থীরাই ইন্টারভিউতে বসতে পারবেন যাদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি অফিসিয়াল লিস্টে প্রকাশিত হয়েছে। এই লিস্ট CID, পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। তাই সবার আগে অফিসিয়াল সাইট থেকেই লিস্ট ডাউনলোড করে নিজের নাম চেক করে নিন।
রেজাল্ট/লিস্ট ডাউনলোড করার ধাপগুলি:
- প্রথমে CID West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- হোমপেজে গিয়ে Notice Board অপশন সিলেক্ট করুন।
- সেখানে “Interview Schedule for the Post of Computer Analyst in CID West Bengal – Ref. Advertisement No. 20/CID/GL-I, Dated: 29/05/2025” নামে একটি লিঙ্ক পাবেন।
- লিঙ্কে ক্লিক করলে একটি PDF ফাইল ওপেন হবে।
- সেই PDF-টি ডাউনলোড করে নিয়ে আপনার নাম ও অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে নিন।
অফিসিয়াল রেজাল্ট/লিস্ট ডাউনলোড করার জন্য ক্লিক করুন
এই ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্য শুধুমাত্র সাধারণ তথ্য প্রদান করার উদ্দেশ্যে লেখা হয়েছে। আমরা চেষ্টা করি নির্ভুল আর আপডেটেড কনটেন্ট দিতে, কিন্তু কোনো কারণে কিছু পরিবর্তন হলে তার জন্য আমরা দায়ী থাকবো না। পাঠক নিজের প্রয়োজন অনুযায়ী যাচাই করে তারপর ব্যবহার করবেন। সব সময় মনে রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের বিকল্প অন্য কিছু হয় না.
জয়েন্ট করুন: WBCareer ফেসবুক চ্যানেল