WB Domicile Certificate Apply Online: ডমিসাইল সার্টিফিকেট কিভাবে পাবেন? e-District পোর্টালে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ

পশ্চিমবঙ্গে পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে প্রায়শই ডমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হয়। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা সরকারি চাকরির নিয়োগ, সর্বত্রই স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দেওয়ার জন্য এই Local Residence (Domicile) Certificate অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, অনেক সময় সরকার প্রদত্ত বিভিন্ন স্কলারশিপ, আর্থিক সহায়তা বা অন্যান সুবিধা পেতে গেলেও ডমিসাইল সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে।

WB-Domicile-Certificate-Apply-Online
WB-Domicile-Certificate-Apply-Online

এই সার্টিফিকেট পেতে অনেক অফিসে ঘুরতে যেতে হতো, কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থায় বাড়িতে বসেই সহজে অনলাইনে আবেদন করা যায়। শুধু e-District পোর্টালে কয়েকটা ধাপ মেনে চললেই আবেদন শেষ হবে এবং অল্প সময়ের মধ্যেই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

আরো পড়ুন: বেকারদের জন্য সুখবর! যুবশ্রী প্রকল্পে মিলবে ১৫০০ টাকা ভাতা!

পশ্চিমবঙ্গ ডমিসাইল সার্টিফিকেট

Local Residence (Domicile) Certificate মূলত প্রমাণ করে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি থেকে চাকরির ক্ষেত্রে জেলা বা রাজ্য কোটা ভিত্তিক নিয়োগে এটি ছাড়া আবেদন করা যায় না। পাশাপাশি বিভিন্ন সরকারি স্কলারশিপ, আর্থিক সাহায্য, জমি বা বাড়ি সংক্রান্ত সরকারি সুবিধার ক্ষেত্রেও ডমিসাইল সার্টিফিকেট অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

আরো পড়ুন: OBC সার্টিফিকেট Re-Validation শুরু! দেরি করলে কী হবে জানেন?

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য এখন ডমিসাইল সার্টিফিকেট পাওয়া অনেক সহজ হয়েছে। আর অফিসে গিয়ে ঘুরাঘুরি করার দরকার নেই, বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যায়। শুধু e-District পোর্টালে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিলেই কয়েক দিনের মধ্যে সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন।

  • প্রথমে e-District Portal, অর্থাৎ edistrict.wb.gov.in-এ প্রবেশ করুন।
  • নতুন হলে “Register” এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, আর পুরোনো হলে “Log In” করে প্রবেশ করুন।
  • মেনু থেকে Service → Certificate এ যান এবং Local Residence (Domicile) Certificate সিলেক্ট করুন।
  • এরপর ফর্মে আবেদনকারীর নাম, লিঙ্গ, বয়স, মোবাইল নম্বর, ইমেল আইডি ও আধার নম্বর দিন।
  • স্থায়ী ঠিকানা লিখে Save & Next করুন।
  • বর্তমান ঠিকানা আর বাবার বা স্বামীর তথ্য লিখে Save & Next এ ক্লিক করুন।
  • জন্মস্থান ও শিক্ষাগত যোগ্যতার তথ্য লিখে আবার Save & Next করুন।
  • কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন ও কোন জেলার বাসিন্দা, তা উল্লেখ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
  • নিজের ফটো এবং প্রয়োজনীয় নথি উপলোড করুন।
  • সব তথ্য সঠিকভাবে পূরণ হলে Final Submit করুন।
  • আবেদন শেষ হলে e-District পোর্টালের ড্যাশবোর্ডে গিয়ে সহজেই আপনার আবেদনের অবস্থা দেখা যাবে। আবেদন অনুমোদিত হলে সেখান থেকেই সরাসরি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন: OBC সার্টিফিকেট Re-Validation শুরু! দেরি করলে কী হবে জানেন?

ডমিসাইল সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

ডমিসাইল সার্টিফিকেট অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য কিছু বাধ্যতামূলক নথি জমা দিতে হয়। এই নথিগুলি সঠিকভাবে আপলোড না করলে আবেদন গ্রহণ করা হয় না। তাই আগেই নথিগুলি প্রস্তুত রেখে আবেদন শুরু করা উচিত।

প্রয়োজনীয় নথির তালিকা:

  • বাসস্থানের প্রমাণ (Residential Proof): জমির দলিল, খতিয়ান, ভাড়ার রসিদের কপি, ভাড়াবাড়ির প্রমাণ অথবা এস.ডি.ও. কর্তৃক প্রদত্ত রেসিডেন্স সার্টিফিকেট।
  • পরিচয়পত্র (Identity Proof): ভোটার কার্ড (EPIC), প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সরকারি আইডি কার্ড, প্রতিরক্ষা বাহিনীর আইডি কার্ড, ডি.জি.এইচ.সি কর্তৃক প্রদত্ত গোরখা সার্টিফিকেট, গ্রাম প্রধান/এমএলএ/এমপি কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট বা সেনা/বিএসএফ/সিআরপিএফ/সিআইএসএফ/এসএসবি/আইটিবিপি/ইএফআর এর কল লেটারের সত্যায়িত কপি।
  • জন্মের প্রমাণ (Birth Proof): মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট।
  • ছবি (Photograph): এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

আরো পড়ুন: EWS সার্টিফিকেট কীভাবে করবেন? জেনে নিন সহজ উপায়

ফি প্রদানের প্রয়োজনীয়তা

ডমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে কোনো ফি বা চার্জ দিতে হয় না। অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটি একেবারেই বিনামূল্যে। আবেদনকারী শুধু নির্দিষ্ট নথি আপলোড করে ফর্ম পূরণ করলেই আবেদন সম্পূর্ণ হয়। ফলে সাধারণ মানুষ কোনো বাড়তি খরচ ছাড়াই বাড়িতে বসে সহজেই এই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন।

সার্টিফিকেট ডাউনলোড করার প্রক্রিয়া

আবেদন অনুমোদিত হলে খুব সহজেই e-District পোর্টালের ড্যাশবোর্ড থেকে ডমিসাইল সার্টিফিকেট ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, তারপর Approved Applications অপশনে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলেই সার্টিফিকেট পিডিএফ ফরমেটে ডাউনলোড হয়ে হবে, সবার শেষে ডাউনলোড হওয়া সার্টিফিকেট e-স্বাক্ষর ভেরিফিকেশন করলেই হয়েযাবে।

  • সরাসরি আবেদনের লিঙ্ক: Click Here
  • পশ্চিমবঙ্গের অফিসিয়াল e-District ওয়েবসাইট: edistrict.wb.gov.in

এই ব্লগ পোস্টে দেওয়া সমস্ত তথ্য পাঠকদের সুবিধার জন্য উপস্থাপন করা হয়েছে। এখানে উল্লেখিত তথ্য সরকারী নিয়ম ও পোর্টালের উপর নির্ভরশীল, তাই সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। সঠিক ও সর্বশেষ তথ্যের জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল e-District ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading