WBHRB-এর GDMO ১২২৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি ধাপে ধাপে জেনে নিন

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) ৭ আগস্ট ২০২৫ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর R/GDMO/6/2025। এই নিয়োগ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য ও আবেদন প্রক্রিয়া পাওয়া যাবে WBHRB অফিসিয়াল ওয়েবসাইট http://www.hrb.wb.gov.in-এর প্রকাশিত হয়েছে।

WEST BENGAL HEALTH RECRUITMENT BOARD RECRUITMENT 2025
WEST BENGAL HEALTH RECRUITMENT BOARD RECRUITMENT 2025

WBHRB-এর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO) পদে মোট ১২২৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে মাধ্যেমে। অন্যান্য বিস্তারিত তথ্য WBHRB-র অফিসিয়াল ওয়েবসাইট (www.hrb.wb.gov.in)-এ পাওয়া যাবে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে পারবেন।

WBHRB নিয়োগ ২০২৫

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) সম্প্রতি GDMO পদে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১২২৭টি পদ খালি রয়েছে। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে পারেন, সেই জন্য নিয়োগের মূল বিষয়গুলি নিচে সংক্ষেপে উপস্থাপন করা হলো।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: West Bengal Health Recruitment Board (WBHRB)
  • পদের নাম: জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO)
  • মোট শূন্যপদ: ১২২৭টি
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৭ আগস্ট ২০২৫
  • আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইন
  • আবেদনের ওয়েবসাইট: http://www.hrb.wb.gov.in

আরো পড়ুন: কলকাতা সায়েন্স সিটিতে বিশাল চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে West Bengal Medical Council-এ নাম নথিভুক্ত (রেজিস্ট্রেশন) থাকা বাধ্যতামূলক। নিয়োগের পর ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত করতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তি প্রকাশের বছরের ১ জানুয়ারি তারিখে সাধারণ মেডিকেল গ্র্যাজুয়েটদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর হতে হবে এবং পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর। তবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ২ বছর পর্যন্ত বয়সে ছাড় থাকবে।

আরো পড়ুন: WBSSC Group C ও D নিয়োগ ২০২৫: ক্লার্ক, গ্রুপ-D ও লাইব্রেরিয়ান পদে বিশাল নিয়োগ

WBHRB নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের WBHRB-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.hrb.wb.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন ফি

আবেদন ফি ২১০ টাকা শুধুমাত্র GRIPS পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট বা নগদ গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গের এসসি/এসটি প্রার্থী ও প্রতিবন্ধী প্রার্থীদের (যাদের সার্টিফিকেট বিজ্ঞপ্তির আগেই প্রাপ্ত) কোনো ফি দিতে হবে না। তবে এই ছাড় ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়ায় মোট ১০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ৭০ নম্বর, অভিজ্ঞতার জন্য ১৫ নম্বর এবং সাক্ষাৎকারের জন্য ১৫ নম্বর নির্ধারিত আছে।

গুরুত্বপূর্ণ তারিখ

WBHRB-এর GDMO নিয়োগ ২০২৫-এর আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তারিখ নিচে দেওয়া হলো, যা প্রার্থীদের অবশ্যই মনে রাখা উচিত:

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৭ আগস্ট ২০২৫
  • অনলাইনে আবেদন শুরু: ১৩ আগস্ট ২০২৫ (সকাল ১০টা)
  • আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৫ (দুপুর ২টো পর্যন্ত)

আরো পড়ুন: WBHRB নিয়োগ ২০২৫: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ৫০১৮টি পদে বিশাল নিয়োগ

অফিসিয়াল সোর্সেস

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, নির্দেশিকা ও আবেদন লিংক অফিসিয়ালি WBHRB-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা নিচের অফিসিয়াল সোর্সগুলোতে গিয়ে সঠিক তথ্য যাচাই করতে পারেন:

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading