কলকাতা সায়েন্স সিটি ৫ আগস্ট ২০২৫ তারিখে ৫/২০২৫ নম্বরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট sciencecitykolkata.org.in-এ প্রকাশিত হয়েছে।

ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীনে জাতীয় বিজ্ঞান সংগ্রাহালয় পরিষদের অন্তর্গত সায়েন্স সিটি, কলকাতা (Kolkata Science City) কনসালটেন্ট পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২টি শূন্য পদ রয়েছে এই পদের জন্য। নিয়োগটি চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে ৬ মাসের জন্য, যা প্রয়োজনে আরও ৬ মাস পর্যন্ত বাড়ানো হতে পারে।
কলকাতা সায়েন্স সিটি নিয়োগ ২০২৫
এই নিয়োগটি একটি চুক্তিভিত্তিক পদ, যেখানে প্রার্থীকে প্রশাসনিক পরিষেবার পরামর্শদাতা হিসেবে বিভিন্ন অফিসিয়াল কাজের দিকনির্দেশনা প্রদান করতে হবে। এই কাজের মধ্যে থাকবে প্রশাসনিক কাজকর্ম, মানবসম্পদ উন্নয়ন, বাজেটিং, হিসাবরক্ষণ, টেন্ডারিং, অফিস ফাইলিং এবং ই-অফিস পরিচালনার মতো বিষয়।
আরো পড়ুন: হুগলি CSL-এ একাধিক পদে নিয়োগ
কলকাতা সায়েন্স সিটি নিয়োগ ২০২৫: সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী প্রতিষ্ঠান: সায়েন্স সিটি, কলকাতা (NCSM-এর একটি ইউনিট)
- পদের নাম: Consultant (Administrative Services)
- পদের সংখ্যা: ২টি
- চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ৬ মাস (প্রয়োজনে আরও ৬ মাস বাড়ানো যেতে পারে)
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
- কর্মস্থল: সায়েন্স সিটি, কলকাতা
আবশ্যিক যোগ্যতা
এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই কেন্দ্র/রাজ্য সরকার বা PSU বা স্বায়ত্তশাসিত সংস্থা/প্রাইভেট সেক্টরে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I বা তদূর্ধ্ব পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। প্রার্থীর প্রশাসন, মানবসম্পদ, বাজেট, হিসাবরক্ষণ, টেন্ডারিং, ইত্যাদি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এছাড়াও MS Word, Excel, PowerPoint-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকা আবশ্যক।
আরো পড়ুন: ভারতীয় নোট মুদ্রণে চাকরির বিশাল সুযোগ!
বয়সসীমা
এই পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর, যা হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ ২০.০৮.২০২৫ অনুযায়ী।
বেতন
বেতন নির্ধারিত হবে ভারত সরকারের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী। এটি একটি কনসলিডেটেড রেমুনারেশন, অর্থাৎ নির্দিষ্ট মাসিক বেতন। এর সঙ্গে বাড়তি কোনো ভাতা বা আবাসন সুবিধা প্রদান করা হবে না।
কিভাবে আবেদন করবেন?
নির্ধারিত ফরম্যাটে (যা এই বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত রয়েছে) পূরণ করা আবেদনপত্র Controller of Administration, Science City, J.B.S. Haldane Avenue, Kolkata – 700046 এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছাতে হবে সর্বশেষ ২০.০৮.২০২৫ তারিখের মধ্যে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র শুধুমাত্র হাতে জমা দিয়ে, ডাকযোগে, অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে। অন্য কোনও মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আরো পড়ুন: HAL ব্যারাকপুরে নতুন কর্মী নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হবে। কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের উল্লেখ নেই, তবে যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার রাখেন।
গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্থির করা হয়েছে, যা অবশ্যই মেনে চলতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ২০.০৮.২০২৫
অফিসিয়াল সোর্স
এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
- অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF): ডাউনলোড করুন
- অফিসিয়াল ওয়েবসাইট: sciencecitykolkata.org.in
এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে তৈরি। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া আবশ্যক। ভবিষ্যতে কোনো পরিবর্তন বা আপডেট এলে তা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানিয়ে দেওয়া হবে।