WBHRB নিয়োগ ২০২৫: পশ্চিমবঙ্গে 807টি মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ! আবেদন শুরু

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB)-এর তরফ থেকে 7 আগস্ট 2025 তারিখে মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড III পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি WBHRB-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.hrb.wb.gov.in-এ প্রকাশিত হয়েছে।

WBHRB-807-MT-RECRUITMENT-2025
WBHRB-807-MT-RECRUITMENT-2025

এই নিয়োগ প্রক্রিয়ায় মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড III পদে মোট 807টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে রয়েছে ক্যাথ ল্যাব, ডায়ালিসিস, ইসিজি, ইইজি/ইএমজি, এবং আরো অন্যান্য শাখা। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। পাশাপাশি তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, ইডব্লিউএস এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আলাদা সংরক্ষণও রয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে পারবেন।

আরো পড়ুন: WBHRB ৫০১৮টি স্টাফ নার্স পদে নিয়োগ

WBHRB নিয়োগ ২০২৫

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট-এর মাধ্যমে। নিচে মূল তথ্যগুলো ধাপে ধাপে দেওয়া হলো.

WBHRB নিয়োগ ২০২৫: সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB)
  • পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট
  • মোট শূন্যপদ: ৮০৭টি
  • নিয়োগের ধরণ: অস্থায়ী, স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.hrb.wb.gov.in

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক (10+2) বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ডিপ্লোমা কোর্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, যা পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত।

আরো পড়ুন: WBHRB ১২২৭টি GDMO পদে নিয়োগ

বয়সসীমা

আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর এবং সর্বাধিক ৩৯ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম অনুসারে বয়সে ছাড় দেয়া হবে —

  • SC/ST: ৫ বছর
  • OBC-A/OBC-B: ৩ বছর
  • PWD: সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত

বেতনের বিস্তারিত

এই পদের জন্য প্রার্থীরা পাবেন বেসিক পে ₹28,900/- (লেভেল 9) WBS (ROPA) Rules, 2019 অনুযায়ী। এছাড়াও রাজ্য সরকারের নিয়ম অনুসারে অন্যান্য ভাতা (DA, HRA ইত্যাদি) প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের WBHRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণের সময় সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, বয়স প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন জমা দেওয়ার আগে পূরণ করা তথ্যগুলো ভালোভাবে যাচাই করতে হবে, কারণ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে, অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

আরো পড়ুন: WBHRB 621টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ

আবেদন ফি

UR, OBC-A, OBC-B এবং EWS প্রার্থীদের আবেদন ফি ₹210/- দিতে হবে, যা শুধু GRIPS পোর্টালের মাধ্যমে জমা দেওয়া যাবে। WB রাজ্যের SC/ST এবং PWD প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। মানি অর্ডার, চেক, ড্রাফট বা নগদে আবেদন ফী দেওয়া যাবে না।

নির্বাচন প্রক্রিয়া

নিয়োগে মোট 100 নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে, এর মধ্যে একাডেমিক যোগ্যতায় 75 নম্বর, অভিজ্ঞতায় 10 নম্বর এবং ইন্টারভিউ বা সাক্ষাৎকারে 15 নম্বর থাকবে। প্রয়োজনে বোর্ড লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT) নিতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখগুলি

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন, ফি জমা ও অন্যান্য ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়েছে। প্রার্থীদের উচিত শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে সময়মতো আবেদন সম্পন্ন করা।

  • আবেদন শুরুর তারিখ: 13.08.2025 (সকাল 10:00 টা থেকে)
  • আবেদন শেষ তারিখ: 03.09.2025 (দুপুর 02:00 টা পর্যন্ত)

অফিসিয়াল সোর্স

WBHRB এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেখানে আবেদনপত্র, বিস্তারিত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় নথি আপলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে।

এই নিবন্ধের সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড কর্তৃক প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে। প্রার্থীদের আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ তারিখের আগে আবেদন সম্পূর্ণ করুন। ভুল তথ্য দিলে বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন বাতিল হতে পারে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading