কলকাতায় ৬৪ শূন্যপদে WBMSC পরিবেশ বন্ধু নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে (Advertisement No. – 05 of 2025)। কলকাতা মিউনিসিপালের (KMC) অধীনে পরিবেশ বন্ধু (Paribesh Bandhu) পদে মোট ৬৪টি শূন্যপদ পূরণের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ২১শে আগস্ট, ২০২৫ থেকে এবং শেষ হবে ১৭ই সেপ্টেম্বর, ২০২৫।

WBMSC Recruitment 2025
WBMSC Recruitment 2025

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন লিঙ্ক পাওয়া যাবে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ।

WBMSC নিয়োগ ২০২৫

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা মিউনিসিপালের (KMC) অধীনে পরিবেশ বন্ধু (Paribesh Bandhu) পদে মোট ৬৪টি শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে যান, তার জন্য নিচে নিয়োগের মূল বিষয়গুলি ধাপে ধাপে দেওয়া হলো।

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • সংস্থা: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)
  • পদ: পরিবেশ বন্ধু (Paribesh Bandhu)
  • শূন্যপদ: ৬৪টি
  • বেতন: ROPA 2019-এর পে ম্যাট্রিক্সের লেভেল-১ (বেতনের পাশাপাশি প্রযোজ্য ভাতা দেওয়া হবে)।
  • আবেদনের মাধ্যম: অনলাইন/অফলাইন (www.mscwb.org)
  • আবেদনের শেষ তারিখ: ১৭ই সেপ্টেম্বর, ২০২৫

WBMSC পরিবেশ বন্ধু পদে বিভাগভিত্তিক শূন্যপদ ২০২৫

WBMSC পরিবেশ বন্ধু নিয়োগ ২০২৫-এর বিজ্ঞপ্তিতে বিভাগভিত্তিক শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নিচের তালিকায় প্রতিটি শ্রেণিভিত্তিক শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হলো –

বিভাগশূন্যপদ
সাধারণ (UR)২১
সাধারণ (UR) – প্রাক্তন সেনাকর্মী০৪
সাধারণ (UR) – প্রতিবন্ধী (দৃষ্টিহীন ও কমদৃষ্টিসম্পন্ন)০১
সাধারণ (UR) – প্রতিবন্ধী (বধির ও শ্রবণপ্রতিবন্ধী)০১
সাধারণ (UR) – MSP০১
EWS (অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি)০৫
EWS – প্রাক্তন সেনাকর্মী০১
SC (তপশিলি জাতি)১০
SC – প্রতিবন্ধী (লোকোমোটর ডিজঅ্যাবিলিটি, সেরিব্রাল পালসি, কুষ্ঠরোগমুক্ত, বামনত্ব, অ্যাসিড আক্রমণে ক্ষতিগ্রস্ত, মাশকুলার ডিস্ট্রফি)০১
SC – প্রাক্তন সেনাকর্মী০১
ST (তপশিলি জনজাতি)০৪
ST – প্রাক্তন সেনাকর্মী০১
OBC (A)০৭
OBC (A) – প্রাক্তন সেনাকর্মী০১
OBC (B)০৪
OBC (B) – প্রাক্তন সেনাকর্মী০১
মোট শূন্যপদ৬৪

যোগ্যতার মানদণ্ড

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর পারিবেশ বন্ধু পদের জন্য আবেদনকারীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। নিচে সহজভাবে ধাপে ধাপে সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্তগুলো তুলে ধরা হলো:

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য আবেদন করতে বড়সড় কোনো ডিগ্রির দরকার নেই। তবে আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আর শারীরিকভাবে ফিটফাট আর শক্তপোক্ত হওয়াটা জরুরি, কারণ কাজটা বাইরে করতে হবে, আর সেটা যেন আপনি ঠিকঠাক সামলাতে পারেন, সেই ক্ষমতা থাকতে হবে। পুরুষ-মানুষ আর মহিলা দুজনেই এই কাজের জন্য আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নতুন নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি

বয়সসীমা

এই পদের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। আর হ্যাঁ, যদি আপনি SC/ST ক্যান্ডিডেট হন, তাহলে ৫ বছর ছাড় পাবেন । OBC-দের জন্য ছাড় আছে ৩ বছর। এছাড়া, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড (৪০% বা তার বেশি) তাদের জন্য বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে, তাদের সামরিক চাকরির সময়টা বয়স থেকে বাদ দেওয়া হবে। আর একটা কথা, অন্য রাজ্যের SC, ST, বা OBC প্রার্থীরা কিন্তু জেনারাল ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবেন।

আবেদনের পদ্ধতি

আবেদন করার জন্য আপনাকে সবার আগে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-তে যেতে হবে। সেখানে গিয়ে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে। মনে রাখবেন, আবেদন করার সময় আপনার সব দরকারি কাগজপত্র, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট, PWD, EWS, এক্স-সার্ভিসম্যান সার্টিফিকেট, এসব স্ক্যান করে আপলোড করতে হবে।

কোনো ভুলভ্রান্তি যেন না হয়, তার জন্য ফর্মটা সাবধানে পড়ে পূরণ করবেন। একটা পদের জন্য একাধিক আবেদন করা যাবে না, করলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন করার শেষ তারিখ হল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫।

আরো পড়ুন: BIS-এর নতুন কর্মী নিয়োগের জন্য ঘোষণা করেছে

নির্বাচন প্রক্রিয়া

WBMSC পরিবেশ বন্ধু নিয়োগ প্রক্রিয়া ২০২৫ সম্পূর্ণ কমিশনের নিয়ম অনুযায়ী হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। তারপর আসল সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই করা হবে, তার পরে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ঠিক করা হবে।

আবেদন ফি

আবেদন ফি-র ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিন। যদি আপনি জেনারেল (UR), EWS, বা OBC ক্যান্ডিডেট হন, তাহলে আপনাকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা আর প্রসেসিং চার্জ হিসেবে ৫০ টাকা, অর্থাৎ মোট ২০০ টাকা দিতে হবে।

কিন্তু আপনি যদি SC, ST, বা PWD ক্যান্ডিডেট হন, তাহলে শুধু ৫০ টাকা প্রসেসিং চার্জ দিলেই হবে। মনে রাখবেন, অন্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীদের কিন্তু ফি-র ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। এই টাকাটা শুধু অনলাইনে পেমেন্ট করতে পারবেন। একবার টাকা জমা দিলে সেটা আর কোনো পরিস্থিতিতে ফেরত পাবেন না।

নির্ধারিত তারিখ

আবেদন শুরু ও শেষের তারিখের মধ্যে যথাসময়ে আবেদন জমা না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তাই নিচের সময়সীমাগুলো দেখে রাখুন:

  • আবেদন শুরু: ২১শে আগস্ট, ২০২৫
  • আবেদন শেষ: ১৭ই সেপ্টেম্বর, ২০২৫
  • স্ক্রাইবের জন্য আবেদন: ১৮ই থেকে ২৫শে সেপ্টেম্বর, ২০২৫
  • পরীক্ষার তারিখ: www.mscwb.org-এ পরে ঘোষণা করা হবে।

অফিসিয়াল সোর্সেস –

এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত। সময়ে সময়ে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে পারে, তাই আবেদন করার আগে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ আপডেট দেখে নেওয়া জরুরি।

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক
নতুন শূন্যপদ বিবরণী

এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনন (WBMSC) এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত। সময়ে সময়ে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে পারে, তাই আবেদন করার আগে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ আপডেট দেখে নেওয়া জরুরি।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading