ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ১৩ অগাস্ট ২০২৫ তারিখে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর 01 (YP)/2025/SRO। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি BIS অফিসিয়াল ওয়েবসাইটে http://www.services.bis.gov.in-এর প্রকাশিত হয়েছে।

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর কার্যালয়ে ইয়াং প্রফেশনালস (Young Professionals) চুক্তিভিত্তিক পদে জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ৫টি শূন্যপদ রয়েছে, যা ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্ট (MSCD)-এ জন্য নিয়োগ করবে। আবেদন শুধুমাত্র BIS-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.services.bis.gov.in-এর মাধ্যমে অনলাইনে করতে হবে।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইয়াং প্রফেশনালস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য ও সংক্ষিপ্ত বিবরণ নিচে পয়েন্ট সহকারে দেওয়া হলো।
BIS-এর নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: 01 (YP)/2025/SRO
- নিয়োগকারী সংস্থা: বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)
- পদের নাম: ইয়াং প্রফেশনালস (Management System Certification Department)
- শূন্যপদ: ৫টি
- আবেদন পদ্ধতি: অনলাইনে
আরো পড়ুন: NPCIL NAPS নিয়োগ ২০২৫ – অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন শুরু
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত
প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান/ ইঞ্জিনিয়ারিং/BE/B.Tech বিষয়ে নিয়মিত স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে নিয়মিত MBA বা সমমানের ডিগ্রি অর্জন করা থাকতে হবে। ন্যূনতম ৬০% নম্বর বা সমমানের CGPA থাকা আবশ্যক। এছাড়া প্রার্থীর ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১ আগস্ট ২০২৫ তারিখে ৩৫ বছরের নিচে হতে হবে। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে শিথিলতা (Relaxation) পাবেন, যদি তা বিজ্ঞপ্তিতে প্রযোজ্য হয়।
পারিশ্রমিক বিস্তারিত জানুন
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭০,০০০ টাকা করে স্থির পারিশ্রমিক দেওয়া হবে, যা দুই বছরের জন্য নির্ধারিত। এই পারিশ্রমিকের সঙ্গে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় কর ও অন্যান্য কর্তন করা হবে।
আরো পড়ুন: IBA ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.services.bis.gov.in-এ গিয়ে Recruitment Application → YP Recruitment → Application Form → Apply for SRO অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ০৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫:৩০ মিনিট। কোনো প্রকার আবেদন ফি প্রয়োজন নেই এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে সকল আবেদন যাচাই করে যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা (Shortlist) প্রস্তুত করা হবে। এরপর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, লিখিত পরীক্ষা, টেকনিক্যাল জ্ঞান মূল্যায়ন এবং সাক্ষাৎকার নেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং পরীক্ষার পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। মনে রাখতে হবে, শুধুমাত্র যোগ্যতা পূরণ করলেই নির্বাচনের নিশ্চয়তা দেওয়া হবে না।
আরো পড়ুন: IMSc নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত
গুরুত্বপূর্ণ তারিখ
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ইয়াং প্রফেশনালস নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে। শেষ তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, তাই প্রার্থীদের সময়মতো আবেদন জমা দেওয়া জরুরি।
- বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: ১৩ অগাস্ট ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৫
- সময়সীমা: বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত
অফিসিয়াল সোর্সেস
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, বিজ্ঞপ্তি এবং আপডেট শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া যাবে। প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।