কলকাতাতে ৬৭৫টি শূন্যপদে মজদুর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) ১৪ই আগস্ট, ২০২৫ তারিখে কলকাতা পৌর কর্পোরেশনের (KMC) অধীনে কনজারভেন্সি মজদুর পদে কর্মী নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

MSCWB-MAZDOOR-RECRUITMENT-2025
MSCWB-MAZDOOR-RECRUITMENT-2025

এই নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি WBMSC-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপন নম্বর ০৪/২০২৫ অনুযায়ী, মোট ৬৭৫টি শূন্যপদে ভারতের নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদন করার লিঙ্ক পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

WBMSC মজদুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) কলকাতা পৌর কর্পোরেশনের (KMC) অধীনে মোট ৬৭৫টি কনজারভেন্সি মজদুর পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য ও সংক্ষিপ্ত বিবরণ নিচে উপস্থাপন করা হলো।

WBMSC মজদুর নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • সংস্থা: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (West Bengal Municipal Service Commission)
  • পদ: কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor)
  • শূন্যপদ: ৬৭৫টি (ছয়শো পঁচাত্তর)
  • বেতন: ROPA 2019-এর পে ম্যাট্রিক্সের লেভেল-১ অনুযায়ী বেতন দেওয়া হবে, এর পাশাপাশি অন্যান্য ভাতা প্রযোজ্য হবে।
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদনের শেষ তারিখ: ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার)

যোগ্যতার মানদণ্ড

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)-এর মজদুর পদের জন্য আবেদনকারীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। নিচে সহজ ভাষায় প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্তগুলো তুলে ধরা হলো:

শিক্ষাগত যোগ্যতা

কলকাতা পৌর কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর পদের জন্য আবেদন করতে হলে আপনাকে খুব বেশি পড়াশোনা জানতে হবে না। এই চাকরির জন্য শুধু ‘পড়া এবং লেখার’ ক্ষমতা থাকলেই চলবে। আপনি যদি ভারতের নাগরিক হন, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

পুরুষ ও মহিলা, উভয়েই এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে কাজের জন্য শারীরিক ভাবে সুস্থ এবং শক্তিশালী হওয়াটা জরুরি, কারণ আবর্জনা সংগ্রহ, রাস্তা ঝাড়ু দেওয়া এবং তা ভ্যাট বা কম্প্যাক্টর স্টেশনে নিয়ে যাওয়ার মতো কাজগুলো আপনাকে করতে হতে পারে।

আরো পড়ুন: কলকাতায় ৬৪ শূন্যপদে WBMSC পরিবেশ বন্ধু নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বয়সসীমা

এই পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের কম আর ৪০ বছরের বেশি হওয়া চলবে না। তবে কিছু ক্ষেত্রে বয়স ছাড় দেওয়া হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের SC/ST ক্যান্ডিডেট হন, তাহলে ৫ বছর ছাড় পাবেন । OBC-দের জন্য ছাড় আছে ৩ বছর। আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড (৪০% বা তার বেশি) তাদের জন্য বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।

প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে, তাদের সামরিক চাকরির সময়টা বয়স থেকে বাদ দেওয়া হবে। একটা কথা মনে রাখবেন, অন্য রাজ্যের SC, ST, বা OBC প্রার্থীরা কিন্তু সাধারণ ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবেন, অর্থাৎ তারা কোনো ছাড় পাবেন না।

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে, তা নিয়ে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি। তবে পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে পরবর্তীকালে তাদের অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-তে জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অন্যান্য ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। মনে রাখবেন, এই প্রক্রিয়ার কোনো ধাপে যদি আপনি অনুপস্থিত থাকেন, তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।

আরো পড়ুন: WBPSC WBJS 2025 নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন কিভাবে আবেদন করবেন

আবেদনের পদ্ধতি

আবেদনের জন্য আপনাকে সবার আগে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-তে যেতে হবে। সেখানে ২১শে আগস্ট, ২০২৫ থেকে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে।

মনে রাখবেন, আবেদন করার সময় আপনার সব দরকারি কাগজপত্র, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট, PWD, EWS, এক্স-সার্ভিসম্যান সার্টিফিকেট, এসব স্ক্যান করে আপলোড করতে হবে। একটা পদের জন্য একাধিক আবেদন করা যাবে না, করলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন করার শেষ তারিখ হল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫।

WBMSC মজদুর নিয়োগ ২০২৫: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ও শেষের তারিখের মধ্যে যথাসময়ে আবেদন জমা না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তাই নিচের সময়সীমাগুলো দেখে রাখুন:

ইভেন্টতারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৪ই আগস্ট ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ২১শে আগস্ট ২০২৫
অনলাইনে আবেদন করার শেষ তারিখ১৭ই সেপ্টেম্বর ২০২৫
স্ক্রাইব আবেদনের তারিখ১৮ই থেকে ২৫শে সেপ্টেম্বর ২০২৫

অফিসিয়াল সোর্সেস –

এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর অফিসিয়াল মজদুর নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত। সময়ে সময়ে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে পারে, তাই আবেদন করার আগে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ আপডেট দেখে নেওয়া অত্যন্ত জরুরি।

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

এই প্রতিবেদনে উল্লেখিত সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর অফিসিয়াল মজদুর নিয়োগ বিজ্ঞপ্তি (Advertisement No. – 04 of 2025) থেকে সংগৃহীত। কর্তৃপক্ষ প্রয়োজনে সময়ে সময়ে বিজ্ঞপ্তিতে পরিবর্তন বা সংশোধন আনতে পারে, তাই আবেদন করার পূর্বে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া আবশ্যক।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading