পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগে প্রকাশ করল, ৩১৬৫ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি!

জয়েন্ট করুন: WhatsApp চ্যানেল OR Telegram চ্যানেল OR Arattai চ্যানেল

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি WB Health-এর সরকারি ওয়েবসাইট http://www.wbhealth.gov.in-এ প্রকাশিত হয়েছে।

WBNHM CHO Recruitment 2025
WBNHM CHO Recruitment 2025

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগে ২০২৫ সালে মোট ৩১৬৫টি কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ৩০৮৮টি পদ নার্সিং প্রার্থীদের জন্য এবং ৭৭টি পদ BAMS প্রার্থীদের জন্য বরাদ্দ। এই নিয়োগ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন জেলা ভিত্তিক হিসাবে।

WBNHM CHO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ৩১৬৫টি কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন নিচ্ছে। সুবিধার জন্য এই নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্তাবলী নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে:-

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগে CHO নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ (NHM, WB)
  • পদের নাম: কমিউনিটি হেলথ অফিসার (CHO)
  • মোট শূন্যপদ: ৩১৬৫
  • কর্মস্থল: পশ্চিমবঙ্গ
  • আবেদন পদ্ধতি: অনলাইন

আরো পড়ুন: C-DAC কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রগুলিতে বিজ্ঞপ্তি

WBNHM কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ ২০২৫ – জেলা ভিত্তিক শূন্যপদ

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ৩১৬৫টি কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শূন্যপদগুলি নার্সিং এবং BAMS দুইটি ধারার জন্য বরাদ্দ করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলায় বিতরণ করা হয়েছে।

জেলা ভিত্তিকনার্সিং শূন্যপদBAMS শূন্যপদমোট শূন্যপদ
আলিপুরদুয়ার৩৫৩৫
বাঁকুড়া১২৭১৩২
বাসিরহাট HD১৫৮১৬০
বীরভূম২৫২৬
বিশ্বনুপুর HD৪২৪৪
কুচবিহার১১৪১১৫
দক্ষিণ দিনাজপুর৫৩৫৪
দার্জিলিং-GTA৫৩৫৩
দার্জিলিং-SMP১১১১
ডায়মন্ড হারবার HD১৩৩১৩৭
হুগলী২১৩১৩২২৬
হাওড়া১৫১১৫৯
জলপাইগুড়ি৯৯১০০
ঝাড়গ্রাম৮০৮১
কালিম্পং১৯১৯
মালদা১৮২১৮৩
মুর্শিদাবাদ২৪৩২৪৬
নদিয়া৩০৮৩১১
নন্দীগ্রাম HD৫৯৬০
উত্তর ২৪ পরগনা১০৭১১১
পশ্চিম বর্ধমান২১২২
পশ্চিম মেদিনীপুর১৬৫১৬৭
পূর্ব বর্ধমান২৩৯২৪২
পূর্ব মেদিনীপুর১০৬১০৮
পুরুলিয়া৮২৮৭
রামপুরহাট HD৪৪৪৫
দক্ষিণ ২৪ পরগনা১২৯১৩৬
উত্তর দিনাজপুর৯০৯৫

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদের জন্য প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নার্সিং বিভাগে আবেদনকারীদের B.Sc নার্সিং (BPCCHN), GNM বা B.Sc নার্সিং পাশ করা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে (WBNC) নিবন্ধন থাকতে হবে। BAMS বিভাগে আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BAMS পাশ করতে হবে। সকল প্রার্থীর জন্য বাংলা ভাষা বা স্থানীয় ভাষায় দক্ষতা থাকা আবশ্যক।

আরো পড়ুন: IISER কলকাতায় কাজের সুযোগ

বয়সসীমা

কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদের জন্য প্রার্থীদের সর্বাধিক বয়স ৪০ বছর হতে হবে, যা বিজ্ঞপ্তি প্রকাশের বছরের ১লা এপ্রিল অনুযায়ী গণনা করা হবে।

পারিশ্রমিক বিস্তারিত তথ্য

কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদের জন্য নির্বাচিত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক ২০,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও কর্মক্ষমতার উপর ভিত্তি করে অতিরিক্ত ৫,০০০ টাকা পর্যন্ত প্রণোদনা (PLI) প্রদান করা হবে। প্রশিক্ষণকালীন সময়ে (GNM/BAMS প্রার্থীদের জন্য) মাসিক ১০,০০০ টাকা উপবৃত্তি দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের আবেদন করতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রতিটি জেলা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্ম প্রকাশ করবে। আবেদন করার সময় প্রার্থীদের একটি সক্রিয় ইমেল এবং মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। এরপর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথি যেমন ছবি, স্বাক্ষর, শিক্ষাগত সার্টিফিকেট এবং নিবন্ধন শংসাপত্র আপলোড করতে হবে। প্রয়োজনে আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র সম্পূর্ণভাবে জমা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

কমিউনিটি হেলথ অফিসার (CHO) নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ হলো লিখিত পরীক্ষা, যার ওজন হবে ৮৫%। দ্বিতীয় ধাপ হলো সাক্ষাৎকার, যার ওজন ১৫%। লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের ফলাফল একত্রিত করে চূড়ান্ত মেধা তালিকা

আরো পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড নিয়োগ ২০২৫

গুরুত্বপূর্ণ তারিখ

কমিউনিটি হেলথ অফিসার (CHO) নিয়োগের জন্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ তারিখগুলো রাজ্য সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। জেলাভিত্তিক অনলাইনে আবেদন শুরু এবং শেষ করার তারিখ পরবর্তীতে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং আরো বিস্তারিত জানার জন্য WB Health-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

অফিসিয়াল সোর্স

কমিউনিটি হেলথ অফিসার (CHO) নিয়োগের সমস্ত তথ্য সরাসরি সরকারি সূত্র থেকে পাওয়া যায়। প্রার্থীদের উচিত সব তথ্য যাচাই করা এবং শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও PDF বিজ্ঞপ্তি ওপর নির্ভর করা।

জয়েন্ট করুন: Facebook ফেসবুক চ্যানেল – Facebook পেজ

FAQs – WBNHM কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ ২০২৫

প্রশ্ন: WBNHM CHO নিয়োগ ২০২৫ কবে প্রকাশিত হয়েছে?
উত্তর: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রশ্ন: মোট কতটি পদে নিয়োগ হবে?
উত্তর: মোট ৩১৬৫টি কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদে নিয়োগ হবে। এর মধ্যে ৩০৮৮টি নার্সিং প্রার্থীদের জন্য এবং ৭৭টি BAMS প্রার্থীদের জন্য বরাদ্দ।

প্রশ্ন: কে এই পদে আবেদন করতে পারবেন?
উত্তর: যারা B.Sc নার্সিং (BPCCHN), GNM বা B.Sc নার্সিং পাশ করেছেন এবং WBNC-তে নিবন্ধিত, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BAMS পাশ করেছেন, তারা আবেদন করতে পারবেন।

প্রশ্ন: আবেদন করার পদ্ধতি কী?
উত্তর: আবেদন শুধুমাত্র অনলাইনেই করতে হবে। প্রত্যেক জেলা তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন লিংক প্রকাশ করবে।

প্রশ্ন: এই পদের জন্য বয়সসীমা কত?
উত্তর: সর্বাধিক বয়সসীমা ৪০ বছর, যা ১লা এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী গণনা করা হবে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading