এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) ৮ আগস্ট ২০২৫ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যার নম্বর 09/2025/CHQ প্রকাশ করেছে। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এবং আবেদন করার নির্দেশনা AAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.aai.aero) প্রকাশিত হয়েছে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) ২০২৫ সালের জন্য জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ৯৭৬টি, যা বিভিন্ন বিভাগে বিভক্ত—আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি। আবেদন শুধুমাত্র অনলাইনে http://www.aai.aero ওয়েবসাইটে করা যাবে।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি ৯৭৬টি বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
AAI-এর নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- বিজ্ঞপ্তি নম্বর: 09/2025/CHQ
- নিয়োগকারী সংস্থা: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)
- পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ (বিভিন্ন শাখায়)
- মোট শূন্যপদ: ৯৭৬টি
- আবেদন মাধ্যম: অনলাইন
আরো পড়ুন: ISRO LPSC-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
শূন্যপদ বিবরণ
AAI-এর জুনিয়র এক্সিকিউটিভ পদে জন্য বিভিন্ন বিভাগে মোট ৯৭৬টি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে বিভাগের ভিত্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হলো:
- জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) – ১১টি
- জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং – সিভিল) – ১৯৯টি
- জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল) – ২০৮টি
- জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) – ৫২৭টি
- জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) – ৩১টি
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই AICTE অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় (যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার বা ইনফরমেশন টেকনোলজি) B.E. অথবা B.Tech ডিগ্রি থাকতে হবে। ইনফরমেশন টেকনোলজি বিভাগের জন্য MCA ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে।
বেতন স্কেল বিস্তারিত
নিযুক্ত জুনিয়র এক্সিকিউটিভদের বেতন স্কেল হবে ₹40,000 থেকে ₹1,40,000 (ই.১ গ্রেড অনুযায়ী)। প্রারম্ভিক বেতন ₹40,000/- প্রতি মাসে প্রদান করা হবে। এর সঙ্গে ডিএ, এইচআরএ, পিএফ, গ্র্যাচুইটি, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং অন্যান্য ভাতা প্রযোজ্য হবে সংস্থার নিয়ম অনুযায়ী।
আরো পড়ুন: ইন্টেলিজেন্স ব্যুরোতে ৪৯৮৭টি পদের জন্য মাধ্যমিক পাশে আবেদন করুন
আবেদনের পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট http://www.aai.aero-এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ আগস্ট ২০২৫ থেকে এবং চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদন করার সময় প্রার্থীদের সঠিক তথ্যসহ প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া নির্ধারিত আবেদন ফি অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে।
আবেদন ফ্রি
আবেদন করার সময় প্রার্থীদের নির্ধারিত ফি জমা দিতে হবে। নিচে ক্যাটেগরি অনুযায়ী আবেদন ফি উল্লেখ করা হলো:
- সাধারণ (UR)/OBC/EWS প্রার্থী: ₹৩০০/-
- SC/ST/PwBD প্রার্থী: আবেদন ফি মাফ (কোনো ফি লাগবে না)
- মহিলা প্রার্থী: আবেদন ফি মাফ (কোনো ফি লাগবে না)
- ফি প্রদানের মাধ্যম: অনলাইন (ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাংকিং)
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগে প্রার্থীদের নির্বাচন সম্পূর্ণরূপে GATE 2023, GATE 2024 এবং GATE 2025 পরীক্ষার স্কোরের ভিত্তিতে করা হবে। কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে না। GATE স্কোর অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত করে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
আরো পড়ুন: AAI ইস্টার্ন রিজিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
গুরুত্বপূর্ণ তারিখ
নিচে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো উল্লেখ করা হলো, যা আবেদনকারীদের অবশ্যই মনে রাখা উচিত:
- আবেদন শুরু তারিখ: ২৮ আগস্ট ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ফি জমার শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫
- মেধা তালিকা প্রকাশ: পরবর্তীতে জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে
অফিসিয়াল সোর্সেস
নিয়োগ সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিচে গুরুত্বপূর্ণ অফিসিয়াল লিঙ্কগুলো দেওয়া হলো: