ইন্টেলিজেন্স ব্যুরোতে ৪৯৮৭টি পদের জন্য মাধ্যমিক পাশে আবেদন করুন – কিভাবে আবেদন করবেন, জেনে নিন

ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) ৪৯৮৭টি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সেকিউটিভ পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের সমস্ত প্রকার বিস্তারিত শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট http://www.mha.gov.in এবং http://www.ncs.gov.in-এ পাওয়া যাবে।

IB-RECRUITMENT-2025
IB-RECRUITMENT-2025

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (IB) ৪৯৮৭টি Security Assistant/Executive পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিস্তারিত MHA-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.mha.gov.in এবং NCS পোর্টাল http://www.ncs.gov.in–এর মাধ্যমে জানা যাবে। নিয়োগ হবে দেশের বিভিন্ন রাজ্যে অবস্থিত Subsidiary Intelligence Bureau-তে। প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবে। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে নিচে দেওয়া আছে।

IB নিয়োগ ২০২৫

এই নিয়োগের মাধ্যমে মোট ৪৯৮৭ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। কলকাতা সহ ভারতের প্রায় সমস্ত রাজ্যের জন্য পদ রয়েছে। আবেদন করতে হলে প্রার্থীদের স্থানীয় ভাষা জানতে হবে এবং সংশ্লিষ্ট রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে।

IB নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগ কর্তৃপক্ষ: ইন্টেলিজেন্স ব্যুরো (IB), স্বরাষ্ট্র মন্ত্রক
  • পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সেকিউটিভ
  • গ্রুপ: গ্রুপ ‘সি’, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল
  • মোট শূন্যপদ: ৪৯৮৭ টি
  • বেতন: পে-লেভেল ৩ (₹২১,৭০০ – ₹৬৯,১০০)
  • কর্মস্থল: দেশের বিভিন্ন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো অফিস
  • আবেদন মাধ্যম: শুধুমাত্র অনলাইন (www.mha.gov.in / http://www.ncs.gov.in)

IB নিয়োগ ২০২৫ – যোগ্যতার বিস্তারিত

ইন্টেলিজেন্স ব্যুরোর এই পদের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (10th pass) পাশ করলেই আবেদন করা যাবে। তবে প্রার্থীকে সেই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে যেখানে সে আবেদন করছে এবং অবশ্যই স্থানীয় ভাষা বা উপভাষা জানা থাকতে হবে। গোয়েন্দা কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে ধরা হবে।

আরো দেখুন: IB ACIO ৩৭১৭টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি

IB নিয়োগ ২০২৫ – বয়সসীমা

এই নিয়োগে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর (১৭ অগাস্ট ২০২৫ অনুযায়ী)। তবে SC/ST প্রার্থী হলে ৫ বছর, OBC হলে ৩ বছর ছাড় আছে। কেন্দ্রীয় সরকারি চাকুরে, বিধবা বা ডিভোর্সি মহিলা, আর ex-serviceman-রা সরকারি নিয়ম অনুযায়ী বাড়তি ছাড় পাবেন।

IB নিয়োগ ২০২৫ – বেতনের বিস্তারিত

ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সেকিউটিভ পদে নিয়োগ পেলে লেভেল-৩ অনুযায়ী ₹২১৭০০ থেকে ₹৬৯১০০/- পর্যন্ত বেতন মিলবে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের ২০% স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স এবং হলিডে ডিউটির জন্য অতিরিক্ত অর্থ পাওয়া যাবে, যা সর্বোচ্চ ৩০ দিনের সীমায় দেওয়া হবে।

কিভাবে আবেদন করতে হবে?

আবেদন করতে হবে অনলাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট http://www.mha.gov.in অথবা http://www.ncs.gov.in-এর মাধ্যমে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে নিজের স্থানীয় ভাষা, ডোমিসাইল সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট ইত্যাদি সংযুক্ত করতে হবে।

আরো দেখুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে ১৭০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

IB নিয়োগ ২০২৫ – আবেদনের ফী

এই পদে আবেদন করতে গেলে General, OBC আর EWS ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের মোট ₹৬৫০ দিতে হবে (যার মধ্যে ₹৫৫০ হচ্ছে প্রসেসিং চার্জ আর ₹১০০ হচ্ছে এক্সাম ফি)। তবে SC/ST প্রার্থী, সব মহিলা প্রার্থী আর প্রাক্তন সেনা (ESM) দের জন্য কোনও এক্সাম ফি লাগবে না, শুধু ₹৫৫০ প্রসেসিং চার্জ দিলেই আবেদন করতে পারবেন।

IB নিয়োগ ২০২৫ – সম্পূর্ণ নিয়োগ পক্রিয়া

এই নিয়োগ বা প্রার্থীদের বাছাই হবে মোট তিনটে ধাপে (যেমন Tier-I, Tier-II এবং Tier-III). প্রথম ধাপে (Tier-I) হবে MCQ টাইপ অনলাইন পরীক্ষা, এরপর দ্বিতীয় ধাপে (Tier-II) থাকবে স্থানীয় ভাষা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে স্থানীয় ভাষায় অনুবাদ, এবং তৃতীয় বা Tier-III-তে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে। সব মিলিয়ে, Tier-I আর Tier-III-এর নম্বরের ওপর ভিত্তি করেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। Tier-II শুধু কোয়ালিফাইং।

আরো দেখুন: এয়ারপোর্টস অথরিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি

IB নিয়োগ ২০২৫ – গুরুত্বপূর্ণ তারিখগুলি

এই নিয়োগের জন্য আবেদন করার, ফি জমা দেওয়ার আর পরীক্ষার সব ধরণের গুরুত্বপূর্ণ কাজের নির্দিষ্ট কিছু সময়সীমা ঠিক করা আছে। প্রার্থীদের সময়মতো সব কিছু শেষ করতে হবে, নাহলে ফর্ম বাতিল হয়ে যেতে পারে। নিচে ধাপে ধাপে তারিখগুলো দেওয়া হল—

  • আবেদন শুরু হওয়ার তারিখ – ২৬ জুলাই ২০২৫
  • আবেদনের শেষ তারিখ – ১৭ অগাস্ট ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
  • SBI চালানের মাধ্যমে টাকা জমার শেষ দিন – ১৯ অগাস্ট ২০২৫
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ – অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানানো হবে

IB নিয়োগ ২০২৫ – অফিসিয়াল সোর্স

এই নিয়োগ সংক্রান্ত আমরা যেটা পুরো নিবন্ধটা লিখেছি, সেটা সম্পূর্ণরূপে ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নেওয়া। বিজ্ঞপ্তিটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অফিসিয়ালি প্রকাশ করেছে এবং সমস্ত তথ্য অফিসিয়াল সোর্সে উল্লিখিত নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী লেখা হয়েছে।

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি – ডাউনলোড PDF
  • MHA অফিসিয়াল ওয়েবসাইট – mha.gov.in
  • NCS অফিসিয়াল ওয়েবসাইট – ncs.gov.in
  • অনলাইনে আবেদন করার লিংক – Click Here

যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন এবং দেশের জন্য গোয়েন্দা বিভাগে কাজ করতে চান, তাহলে এই নিয়োগ আপনার জন্য সোনার সুযোগ। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তারপরই ফর্ম পূরণ করুন। সময়মতো আবেদন করুন, এবং তার সাথে সাথে নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন, যাতে করে আপনি নির্বাচিত হতে পারেন।

সম্পর্কিত পোস্ট: পরীক্ষার প্যাটার্ন | পরীক্ষার সিলেবাস | বেতন এবং ভাতা

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading