আনন্দধারা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা গ্রামীণ উন্নয়ন সেল, নদিয়া জেলা পরিষদের তরফ থেকে ১৪ জুলাই ২০২৫ তারিখে একটি নিয়োগের বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nadia.gov.in-এ প্রকাশ করেছে।
আনন্দধারা, জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU), নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (PMFME) প্রকল্পের অধীনে নদিয়া জেলার ১৮টি ব্লকে একজন করে মোট ১৮ জন জেলা রিসোর্স পার্সন (DRP) নিয়োগ করা হবে। আবেদনপত্র অফলাইনে সরাসরি অফিসে গিয়ে জমা দিতে হবে।

আনন্দধারা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- প্রকল্পের নাম: প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (PMFME)
- নিয়োগকারী সংস্থা: আনন্দধারা, DMMU & DRDC, নদিয়া
- আবেদন প্রক্রিয়া: অফলাইনে
পদের নাম: জেলা রিসোর্স পার্সন (DRP)
মোট শূন্যপদ: ১৮ (প্রতি ব্লকে ১ জন করে)
আরো পড়ুন: ওয়েস্ট বেঙ্গল CID-তে নিয়োগর বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য
আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক (Graduation) পাশ। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও, আবেদনকারীদের কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে থেকে basic computer course সম্পন্ন করা বাধ্যতামূলক।
বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে, যা গণনা করা হবে ০১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র অথবা সমমানের কোনো বৈধ নথির স্বপ্রত্যয়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আরো পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
পারিশ্রমিক সংক্রান্ত তথ্য
নির্বাচিত প্রার্থীরা প্রতি কেসের ভিত্তিতে সর্বোচ্চ ₹২০,০০০/- পর্যন্ত পারিশ্রমিক পাবেন এবং কাজের ভিত্তিতে অতিরিক্ত ইনসেনটিভের ব্যবস্থাও থাকবে। এছাড়াও, যেসব DRP ভালো কাজ করবেন, তাঁদের জন্য অতিরিক্ত প্রণোদনার (incentive) ব্যবস্থাও থাকবে।
আবেদন প্রক্রিয়া
এই পদের জন্য আবেদন শুধুমাত্র অফলাইনে সরাসরি অফিসে (by hand) গিয়ে জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ জমা দিতে হবে আনন্দধারা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা গ্রামীণ উন্নয়ন সেল (DRDC), নদিয়া জেলা পরিষদ গ্রাউন্ড, কৃষ্ণনগর, নদিয়া – ৭৪১১০১ ঠিকানায়। আবেদনপত্র জমা দেওয়ার সময়কাল ১৫ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত, প্রতি কার্যদিবসে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কোনো আবেদনপত্র ডাকযোগে (রেজিস্টার্ড/স্পিড পোস্ট/কুরিয়ার) বা অন্য কোনো মাধ্যমে গ্রহণ করা হবে না।
আরো পড়ুন: কলকাতা NRS মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
গুরুত্বপূর্ণ তারিখ:
- আবেদন শুরু: ১৫ জুলাই ২০২৫
- আবেদন শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫
- সময়সীমা: প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা (শুধু কার্যদিবসে)
অফিসিয়াল সোর্সেস –