দেশব্যাপী IBPS গ্রামীণ ব্যাঙ্কে ১৩২১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৫, জানুন সম্পূর্ণ তথ্য

জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সেলিকশন (IBPS) ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (CRP-RRBs-XIV_Final_AD_31.08.25)। বিজ্ঞপ্তিটি IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ibps.in-এ প্রকাশিত হয়েছে।

IBPS-13217-OFFICERS-_-AO-RECRUITMENT
IBPS-13217-OFFICERS-_-AO-RECRUITMENT

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক-এ অফিস অ্যাসিস্ট্যান্ট (Multipurpose), অফিসার স্কেল-I, অফিসার স্কেল-II ও অফিসার স্কেল-III পদে মোট ১৩,২১৭টি শূন্যপদ পূরণ করা হবে।

IBPS CRP RRBs XIV নিয়োগ ২০২৫

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সেলিকশন (IBPS) সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (CRP-RRBs-XIV)। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক-এ অফিস অ্যাসিস্ট্যান্ট (Multipurpose), অফিসার স্কেল-I, অফিসার স্কেল-II ও অফিসার স্কেল-III পদে মোট ১৩,২১৭টি শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে যান, তার জন্য নিচে নিয়োগের মূল বিষয়গুলি ধাপে ধাপে তুলে ধরা হলো।

IBPS Recruitment 2025: সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: Institute of Banking Personnel Selection (IBPS)
  • পরীক্ষার নাম: CRP RRBs XIV
  • পদসমূহ: অফিস অ্যাসিস্ট্যান্ট (Multipurpose), অফিসার স্কেল-I, অফিসার স্কেল-II (General Banking Officer, Specialist Cadre), অফিসার স্কেল-III
  • মোট শূন্যপদ: ১৩২১৭টি
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.ibps.in

শিক্ষাগত যোগ্যতা

পদের ভিত্তিতে প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:-

  • Office Assistant (Multipurpose): যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি। স্থানীয় ভাষায় দক্ষতা ও কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।
  • Officer Scale I (Assistant Manager): স্নাতক ডিগ্রি। কৃষি, অর্থনীতি, আইন, ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
  • Officer Scale II (General Banking Officer): স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৫০% নম্বর। পাশাপাশি ন্যূনতম ২ বছরের ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা।
  • Officer Scale II (Specialist Cadre): আইটি অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ল’ অফিসার, ট্রেজারি ম্যানেজার, মার্কেটিং অফিসার ও এগ্রিকালচারাল অফিসার পদে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর/পেশাদার ডিগ্রি এবং ১–২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Officer Scale III (Senior Manager): স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৫০% নম্বর এবং ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

আরো পড়ুন: SAIL-দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, এখানে দেখুন বিস্তারিত

বয়সসীমা

এই চাকরির জন্য নির্দিষ্ট বয়সের মধ্যে থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে বয়স চাই ১৮ থেকে ২৮ বছর। অফিসার স্কেল-I এর জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০, স্কেল-II এর জন্য ২১ থেকে ৩২ আর স্কেল-III এর জন্য ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে SC, ST, OBC আর PwBD প্রার্থীরা সরকারি নিয়ম মতো বাড়তি বয়সের ছাড় পাবে।

আবেদন ফি

আবেদন করতে সাধারণ, OBC আর অন্যান্য প্রার্থীদের দিতে হবে ₹850 টাকা। আর SC, ST, PwBD আর এক্স-সার্ভিসম্যান প্রার্থীদের জন্য ফি রাখা হয়েছে ₹175 টাকা। ফি শুধু অনলাইনেই জমা দেওয়া যাবে।

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ibps.in-এ ঢুকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর ছবি, সই, আঙুলের ছাপ আর হাতে লেখা ডিক্লারেশন আপলোড করতে হবে। সবশেষে ফি অনলাইনে জমা দিয়ে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আরো পড়ুন: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ ২০২৫: দেখুন বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া

এই চাকরির জন্য আগে অনলাইন পরীক্ষা হবে, তার মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল-I প্রার্থীদের প্রিলিমিনারি আর মেইন দুই ধাপের পরীক্ষা দিতে হবে। অফিসার স্কেল-II আর III এর জন্য থাকবে শুধু সিঙ্গল মেইন পরীক্ষা। অফিসার পদগুলির ক্ষেত্রে মেইন পরীক্ষার পর ইন্টারভিউও হবে, আর অফিস অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে শুধু মেইন পরীক্ষার নম্বরেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।

পরীক্ষার ধরণ

প্রিলিমিনারি পরীক্ষা (অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল-I)

  • রিজনিং: ৪০ প্রশ্ন – ৪০ নম্বর
  • সংখ্যাতত্ত্ব (Quantitative Aptitude): ৪০ প্রশ্ন – ৪০ নম্বর
  • সময়সীমা: ৪৫ মিনিট

মেইন পরীক্ষা (অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল-I)

  • রিজনিং: ৪০ প্রশ্ন – ৫০ নম্বর
  • জেনারেল অ্যাওয়ারনেস: ৪০ প্রশ্ন – ৪০ নম্বর
  • সংখ্যাতত্ত্ব: ৪০ প্রশ্ন – ৫০ নম্বর
  • ইংরেজি/হিন্দি: ৪০ প্রশ্ন – ৪০ নম্বর
  • কম্পিউটার জ্ঞান: ৪০ প্রশ্ন – ২০ নম্বর
  • মোট: ২০০ প্রশ্ন – ২০০ নম্বর – ২ ঘন্টা

অফিসার স্কেল-II ও III

  • প্রফেশনাল নলেজ, রিজনিং, কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস, সংখ্যাতত্ত্ব – মোট ২০০ নম্বর
  • সময়সীমা: ২ ঘন্টা

বেতন কাঠামো

এই চাকরির বেতন পদের ওপর নির্ভর করবে। অফিস অ্যাসিস্ট্যান্টদের মাসিক বেতন প্রায় ₹35,000 থেকে শুরু, অফিসার স্কেল-I পেলে প্রায় ₹55,000–₹60,000, স্কেল-II তে ₹75,000-এর কাছাকাছি আর স্কেল-III তে প্রায় ₹85,000–₹90,000 পর্যন্ত মেলে। সঙ্গে থাকবে ভাতা, পিএফ, পেনশন, মেডিকেল আর নানা বাড়তি সুবিধা।

আরো পড়ুন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশিত

বেতন কাঠামো

  • অফিস অ্যাসিস্ট্যান্ট (Multipurpose): প্রায় ₹35,000 – ₹40,000/মাস
  • অফিসার স্কেল-I: ₹55,000 – ₹60,000/মাস
  • অফিসার স্কেল-II: ₹75,000 – ₹80,000/মাস
  • অফিসার স্কেল-III: ₹85,000 – ₹90,000/মাস

বেতনের পাশাপাশি ভাতা, পিএফ, পেনশন, মেডিকেল সুবিধা, লিভ ট্রাভেল কনসেশনসহ একাধিক সুবিধা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর ও শেষ তারিখ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিচে তারিখগুলি ধাপে ধাপে দেওয়া হলো:

  • অনলাইন আবেদন: ০১.০৯.২০২৫ – ২১.০৯.২০২৫
  • আবেদন ফি প্রদান: ০১.০৯.২০২৫ – ২১.০৯.২০২৫
  • প্রিলিমিনারি পরীক্ষা (অফিসার/অফিস অ্যাসিস্ট্যান্ট): নভেম্বর/ডিসেম্বর ২০২৫
  • প্রিলিমিনারি রেজাল্ট: ডিসেম্বর ২০২৫ / জানুয়ারি ২০২৬
  • মেইন/সিঙ্গেল পরীক্ষা: ডিসেম্বর ২০২৫ – ফেব্রুয়ারি ২০২৬
  • অফিসারদের ইন্টারভিউ: জানুয়ারি/ফেব্রুয়ারি ২০২৬
  • প্রভিশনাল অ্যালটমেন্ট: ফেব্রুয়ারি/মার্চ ২০২৬

অফিসিয়াল সোর্সেস –

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading