হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) – যা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এক “মহারত্ন” সরকারি সংস্থা – সম্প্রতি নাসিক ইউনিটে এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১৬ জুলাই, ২০২৫ তারিখে HAL-এর অফিসিয়াল ওয়েবসাইটে দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে ITI এবং Engineering Graduate/Diploma/Non-Technical Graduate ক্যাটাগরিতে প্রায় ৫৮৮টি শূন্যপদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগ হবে Apprentices Act, 1961-এর আওতায় এবং সংশ্লিষ্ট NATS ও NAPS স্কিমের অধীনে।

বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ
- সংস্থার নাম: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)
- পদের নাম: স্নাতক, ডিপ্লোমা এবং আইটিআই অ্যাপ্রেন্টিস
- মোট শূন্যপদ: ৫৮৮টি
- প্রশিক্ষণের মেয়াদ: ১ বছর
- অফিসিয়াল ওয়েবসাইট: www.hal-india.co.in
- ইউনিট: HAL Aircraft Division, Nasik
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ITI, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন পাশ থাকতে হবে। ITI প্রার্থীদের NCVT বা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করা দরকার, আর গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে পাশ করা থাকতে হবে। “Appearing” বা “Result awaited” হলে আবেদন করা যাবে না। যাঁরা ইতিমধ্যে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করেছেন বা করছেন, তাঁরা এই পদের জন্য যোগ্য নন।
আরো পড়ুন: ওয়েস্ট বেঙ্গল CID-তে নিয়োগর বিজ্ঞপ্তি
বয়সসীমা
এই নিয়োগে আবেদন করার জন্য নির্দিষ্ট করে কোনও সর্বোচ্চ বা ন্যূনতম বয়সসীমা বলা নেই, তবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সরকারি অ্যাপ্রেন্টিস নীতিমালা অনুযায়ী যোগ্য হতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রথমে প্রার্থীদের NATS (ডিগ্রি/ডিপ্লোমা) বা NAPS (ITI) পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে একটা রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে। তারপর নির্দিষ্ট গুগল ফর্মে (Google Form) সেই নম্বর সহ সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। একটা প্রার্থী শুধুমাত্র একবারই ফর্ম পূরণ করতে পারবে।
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের নির্বাচন হবে একাডেমিক নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে। ITI প্রার্থীদের ক্ষেত্রে ১০ম শ্রেণির ৭০% আর ITI-র নম্বরের ৩০% ওজন থাকবে, আর ডিগ্রি বা ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে পাশের নম্বর অনুযায়ী সরাসরি মেরিট লিস্ট হবে।
আরো পড়ুন: DRDO DIBT অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫
উপবৃত্তি
এই অ্যাপ্রেন্টিসশিপে প্রার্থীদের মাসে ₹৭৭০০ থেকে ₹৯০০০ পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে, যেটা ট্রেড ও যোগ্যতার উপর নির্ভর করবে। ITI-র জন্য ₹৭৭০০ বা ₹৮০৫০, ডিপ্লোমা প্রার্থীদের ₹৮০০০ এবং গ্র্যাজুয়েটদের ₹৯০০০ করে উপবৃত্তি দেওয়া হবে।
অফিসিয়াল সোর্সেস –
- অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক