জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau – IB) ২৩ আগস্ট ২০২৫ তারিখে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার (JIO-II/Tech) পদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি MHA-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.mha.gov.in-এ প্রকাশিত হয়েছে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে Junior Intelligence Officer Grade-II/Tech (JIO-II/Tech) পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৯৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে সাধারণ (UR) ১৫৭টি, ইডব্লিউএস (EWS) ৩২টি, ওবিসি (OBC) ১১৭টি, এসসি (SC) ৬০টি এবং এসটি (ST) ২৮টি পদ অন্তর্ভুক্ত। বিভিন্ন সংরক্ষিত শ্রেণির প্রার্থীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন।
আরো পড়ুন: IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২৫: ৪৫৫টি শূন্যপদে জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
ইন্টেলিজেন্স ব্যুরো নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
ইন্টেলিজেন্স ব্যুরো (IB) দেশের নিরাপত্তা ও তথ্য সংগ্রহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থা। সম্প্রতি এই সংস্থা IB JIO পদে কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। প্রার্থীরা যাতে সহজে মূল তথ্যগুলি বুঝতে পারেন, তাই নিচে ধাপে ধাপে সংক্ষিপ্ত তথ্য দেওয়া হলো।
- নিয়োগকারী সংস্থা: ইন্টেলিজেন্স ব্যুরো (IB), স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকার
- পদের নাম: জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার (JIO-II/Tech)
- শ্রেণিবিভাগ: General Central Service, Group ‘C’ (Non-Gazetted, Non-Ministerial)
- মোট শূন্যপদ: ৩৯৪টি
- বেতন কাঠামো: লেভেল ৪ (₹২৫,৫০০ – ₹৮১,১০০) + অন্যান্য ভাতা
- কর্মস্থল: সর্বভারতীয় ট্রান্সফারযোগ্য পদ
- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩ আগস্ট ২০২৫
- আবেদনের মাধ্যম: অনলাইনে (MHA ওয়েবসাইট / NCS পোর্টাল)
যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে –
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং – Electronics, Electronics & Tele-communication, Electronics & Communication, Electrical & Electronics, Information Technology, Computer Science, Computer Engineering অথবা Computer Applications বিষয়ে।
- অথবা
- স্নাতক (B.Sc.) ডিগ্রি – Electronics, Computer Science, Physics বা Mathematics বিষয়ে।
- অথবা
- Bachelor’s Degree in Computer Applications (BCA)।
আরো পড়ুন: LIC HFL অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 192টি পদের জন্য আবেদন করুন!
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
- SC/ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সে ৫ বছর ছাড়।
- OBC প্রার্থীদের জন্য ৩ বছর ছাড়।
- কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত ছাড় (যদি অন্তত ৩ বছর নিয়মিত চাকরি থাকে)।
- বিধবা, বিবাহ বিচ্ছিন্ন ও পুনরায় বিবাহ না করা মহিলাদের জন্য বয়সসীমা UR–৩৫, OBC–৩৮ এবং SC/ST–৪০ বছর পর্যন্ত।
- প্রাক্তন সেনা সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।
বেতন কাঠামো
এই পদে Level-4 (₹২৫,৫০০ – ₹৮১,১০০) বেতন স্কেলে নিয়োগ হবে। এর সঙ্গে থাকবে –
- কেন্দ্রীয় সরকারের সমস্ত ভাতা
- Special Security Allowance (মূল বেতনের ২০%)
- ছুটির দিনে কাজের জন্য নগদ ক্ষতিপূরণ (সর্বাধিক ৩০ দিন পর্যন্ত)
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। এজন্য MHA-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.mha.gov.in) অথবা NCS পোর্টাল (www.ncs.gov.in)-এ গিয়ে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য, ছবি-স্বাক্ষর আপলোড ও আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
আবেদনের ধাপগুলি –
- প্রাথমিক রেজিস্ট্রেশন করে লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।
- পুনরায় লগইন করে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে।
- ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
- নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি
এই নিয়োগে আবেদন ফি ₹৫৫০ প্রসেসিং চার্জ সব প্রার্থীদের জন্য বাধ্যতামূলক। এর সঙ্গে UR, EWS ও OBC পুরুষ প্রার্থীদের অতিরিক্ত ₹১০০ পরীক্ষা ফি দিতে হবে। অর্থাৎ তাদের মোট ফি হবে ₹৬৫০। তবে SC, ST, মহিলা প্রার্থী ও নির্দিষ্ট Ex-Servicemen-দের শুধু ₹৫৫০ প্রসেসিং চার্জ দিতে হবে।
আরো পড়ুন: WBSSC Group C & Group D Recruitment: 8477 ক্লার্ক ও গ্রুপ-D পদে বিশাল নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগে প্রথমে লিখিত পরীক্ষা, তারপর স্কিল টেস্ট এবং শেষে ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট হবে। তিনটি ধাপের ফল মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগের জন্য কিছু নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
- আবেদন শুরু: ২৩ আগস্ট ২০২৫
- আবেদন শেষ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
- চালান জমা দেওয়ার শেষ তারিখ (অফলাইন): ১৬ সেপ্টেম্বর ২০২৫
অফিসিয়াল সোর্স
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশন ও ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে।
- অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি – এখানে দেখুন
- অনলাইন আবেদনের জন্য – এখানে ক্লিক করুন
এই নিবন্ধে দেওয়া সমস্ত তথ্য ইন্টেলিজেন্স ব্যুরো (MHA)-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে। প্রার্থীরা আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন। কোনো অবস্থায় ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়মই চূড়ান্ত বলে গণ্য হবে।
জয়েন্ট করুন: কর্মসংবাদ ফেসবুক চ্যানেল | WBCareer ফেসবুক চ্যানেল