জয়েন্ট করুন: WhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ
ইন্টেলিজেন্স ব্যুরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministry of Home Affairs) অফিসিয়াল ওয়েবসাইট http://www.mha.gov.in-এ প্রকাশিত হয়েছে।

ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর ২০২৫ সালের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদে নিয়োগের জন্য ঘোষণা করেছে। এখানে মোট ৪৫৫টি শূন্যপদের জন্য আবেদনপত্র আহ্বান করছে। প্রার্থীদের সরাসরি অনলাইন মাধ্যেমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জনার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
ইন্টেলিজেন্স ব্যুরো নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি
ইন্টেলিজেন্স ব্যুরো (IB) নিয়োগ ২০২৫-এর জন্য সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদে মোট ৪৫৫টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে নিচে দেওয়া হলো:-
IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট MT নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ
- নিয়োগকারী সংস্থা: ইন্টেলিজেন্স ব্যুরো (IB)
- পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট)
- মোট শূন্যপদ: ৪৫৫টি
- আবেদনের পদ্ধতি: অনলাইন
- আবেদনের ওয়েবসাইট: http://www.mha.gov.in
IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট MT নিয়োগ ২০২৫ – শূন্যপদ বিবরণ
ইন্টেলিজেন্স ব্যুরো (IB) নিয়োগ ২০২৫-এ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদে মোট ৪৫৫টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো (SIB)-তে এই শূন্যপদগুলো বিবরণ নিচে পয়েন্ট সহকারে দেওয়া হলো:-
| বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল | শূন্যপদ সংখ্যা |
|---|---|
| আগরতলা | ৩ |
| আহমেদাবাদ | ৮ |
| আইজল | ৭ |
| অমৃতসর | ৭ |
| বেঙ্গালুরু | ৬ |
| ভোপাল | ১০ |
| ভুবনেশ্বর | ১১ |
| চণ্ডীগড় | ১২ |
| চেন্নাই | ১১ |
| দেরাদুন | ৪ |
| দিল্লি / আইবি সদর দফতর | ১২৭ |
| গ্যাংটক | ১০ |
| গুয়াহাটি | ১০ |
| হায়দ্রাবাদ | ৭ |
| ইম্ফল | ৮ |
| ইটানগর | ১৯ |
| জয়পুর | ১৬ |
| জম্মু | ১৩ |
| কালিম্পং | ৩ |
| কোহিমা | ১০ |
| কলকাতা | ১৫ |
| লেহ | ১৮ |
| লখনউ | ৭ |
| মীরাট | ৫ |
| মুম্বাই | ১৫ |
| নাগপুর | ৪ |
| পানাজি | ১ |
| পাটনা | ১২ |
| রায়পুর | ৮ |
| রাঁচি | ৮ |
| শিলং | ৪ |
| শিমলা | ৬ |
| শিলিগুড়ি | ৪ |
| শ্রীনগর | ২০ |
| ত্রিবান্দ্রাম | ৯ |
| বারাণসী | ৭ |
| বিজয়ওয়াড়া | ৯ |
| মোট | ৪৫৫ |
আরো পড়ুন: LIC HFL অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 192টি পদের জন্য আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য
ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হতে হবে। পাশাপাশি বৈধ মোটর কার চালানোর লাইসেন্স, গাড়ির মেকানিজম সম্পর্কে মৌলিক জ্ঞান এবং কমপক্ষে এক বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছর হতে হবে, যা গণনা করা হবে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট MT বেতন ২০২৫
ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদে নির্বাচিত প্রার্থীরা পাবেন লেভেল-৩ বেতন স্কেল, যা ₹২১,৭০০ থেকে ₹৬৯,১০০ পর্যন্ত। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সকল ভাতা প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া
ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদে আবেদন করতে প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.mha.gov.in অথবা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (NCS) পোর্টাল http://www.ncs.gov.in-এর মাধ্যমে।
আরো পড়ুন: WBSSC Group C & Group D Recruitment: 8477 ক্লার্ক ও গ্রুপ-D পদে বিশাল নিয়োগ
আবেদন ফ্রি
ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি এবং প্রসেসিং চার্জ প্রদান করতে হবে। ফি অনলাইনে বা SBI চালান-এর মাধ্যমে জমা দেওয়া যাবে।
- সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস (পুরুষ প্রার্থী): ₹৬৫০ (₹৫৫০ প্রসেসিং চার্জ + ₹১০০ পরীক্ষা ফি)
- SC/ST প্রার্থী, সকল মহিলা প্রার্থী ও যোগ্য এক্স-সার্ভিসম্যান: ₹৫৫০ (শুধু প্রসেসিং চার্জ)
- যেসব এক্স-সার্ভিসম্যান কেন্দ্রীয় সরকারের গ্রুপ ‘সি’ পদে কর্মরত: ₹৬৫০ (₹৫৫০ প্রসেসিং চার্জ + ₹১০০ পরীক্ষা ফি)
নির্বাচন প্রক্রিয়া
ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে দুটি ধাপে। প্রথম ধাপে থাকবে অনলাইন লিখিত পরীক্ষা (Tier-I)। দ্বিতীয় ধাপে (Tier-II) প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ও সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে Tier-I ও Tier-II পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
আরো পড়ুন: PGCIL ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১৫৪৩টি পদে বিশাল নিয়োগ
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) নিয়োগ ২০২৫-এর জন্য প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখা জরুরি।
- আবেদন শুরুর তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৫
- আবেদন শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
- SBI চালানের মাধ্যমে ফি জমার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
- Tier-I পরীক্ষা: বিজ্ঞপ্তি অনুযায়ী পরে ঘোষণা করা হবে
অফিসিয়াল সোর্সেস
ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট) নিয়োগ ২০২৫ সম্পর্কিত সমস্ত সঠিক তথ্য এবং আপডেট শুধুমাত্র সরকারি সূত্র থেকে সংগ্রহ করা উচিত।