IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ও সুযোগ-সুবিধা সম্পূর্ণ বাংলাতে – জানুন সম্পূর্ণ তথ্য

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক বেতন শুরু হয় ₹২১,৭০০ থেকে, যা ধাপে ধাপে বাড়তে বাড়তে ₹৬৯,১০০ পর্যন্ত যেতে পারে। এর সঙ্গে নানা রকম ভাতা আর সুযোগ-সুবিধাও থাকে।

IB-SECURITY-ASSISTANT-SALARY-DETAILS
IB-SECURITY-ASSISTANT-SALARY-DETAILS

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ২০২৫-এর জন্য ইন্টেলিজেন্স ব্যুরো মোট ৪,৯৮৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ২৬ জুলাই ২০২৫ তারিখে, যেখানে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। আবেদন করার আগে চাকরির বেতন, ভাতা আর দায়িত্বগুলো ভালো করে বোঝা খুব জরুরি। এই সম্পূর্ণ আর্টিকেলে পদের বেতন কাঠামো, কাজের ধরন আর সুবিধাগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন ২০২৫

আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ একটা ভালো সরকারি চাকরি, যেখানে বেতন শুরু হয় মাসে ₹২১,৭০০ থেকে এবং ধীরে ধীরে বাড়তে পারে ₹৬৯,১০০ পর্যন্ত। সঙ্গে ডিএ, এইচআরএ আর অন্য সরকারি ভাতা-সুবিধাও মেলে। যারা গোয়েন্দা বা সিকিউরিটি কাজে আগ্রহী, তাদের জন্য এই চাকরিটা দারুন একটা সুযোগ।

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন ২০২৫: সংক্ষিপ্ত বিবরণ

  • পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ
  • চাকরির ধরন: গ্রুপ ‘সি’ পদ, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল
  • মূল বেতন (শুরু): ₹২১,৭০০ টাকা
  • পে লেভেল: লেভেল ৩ অনুযায়ী, ₹২১,৭০০ থেকে ₹৬৯,১০০ পর্যন্ত
  • ভাতা: কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী সব রকম ভাতা দেওয়া হয়
  • বিশেষ ভাতা: মূল বেতনের ২০% (মানে শুরুতে প্রায় ₹৪,৩৪০) বিশেষ নিরাপত্তা ভাতা

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন: ভাতার বিবরণ

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদের সঙ্গে বেতনের পাশাপাশি যেসব ভাতা পাওয়া যায়, তার তালিকা নিচে দেওয়া হয়েছে। সব ভাতার পরিমাণ কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে ঠিক হয়।

  • মহার্ঘ্য ভাতা বা DA
  • বাড়ি ভাড়া ভাতা বা HRA
  • পরিবহন ভাতা বা TA
  • ক্ষেত্র ভাতা (Field Area Allowances)
  • বিমান/রেল ভ্রমণ ছাড় বা Air/Rail Travel Concession
  • কম সুদে ঋণ (Low-Interest Loans)
  • চিকিৎসা ভাতা (Medical Allowance)
  • শিশুদের শিক্ষা সম্পন্ন করার জন্য ভাতা বা Children’s allowance
  • গ্রাচুইটি (Gratuity)
  • মূল বেতনের ২০% হারে বিশেষ নিরাপত্তা ভাতা (Special Security Allowance)

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের চাকরির প্রোফাইল

আবেদন করার আগে প্রার্থীদের বুঝে নিতে হবে, এই চাকরিটা তাঁদের জন্য ঠিক কিনা। আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদটা শুধু একটা চাকরি নয়, এটা গোয়েন্দা ও নিরাপত্তা সংক্রান্ত কাজ, যেখানে সততা, দায়িত্ববোধ আর গোপনীয়তা খুব দরকার। যারা সরকারি চাকরিতে পা রাখতে চান, তাঁদের জন্য এটা একটা ভালো সুযোগ। ভালো বেতন, ভাতা আর দেশের সুরক্ষার জন্য কাজ করার সুযোগ, সব মিলিয়ে এই চাকরিটা ভবিষ্যতের জন্য একদম উপযুক্ত।

নিচে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদের কাজগুলো তুলে ধরা হলো:

  • শিফট ডিউটি: দিনে ও রাতে উভয় শিফটেই টহল দেওয়া এবং অফিসের ভিতর ও বাইরে নিরাপত্তা পরিস্থিতি নজরদারি করা।
  • নিরাপত্তা নিশ্চিতকরণ: আইবি অফিস ও তার চারপাশের এলাকার নিরাপত্তা বজায় রাখা এবং সন্দেহজনক কিছু দেখলে তা রিপোর্ট করা।
  • পরিচয় যাচাই: অফিসের কর্মীদের আইডি চেক করা এবং যারা বাইরে থেকে আসে, তাদের নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য সঠিকভাবে রেকর্ডে রাখা।
  • গোপনীয়তা বজায় রাখা: কাজের সংবেদনশীলতা অনুযায়ী অনেক সময় নিজের পরিচয় গোপন রাখতে হতে পারে।
  • তথ্য সংগ্রহ ও সহায়তা: নিরাপত্তা বা আইনশৃঙ্খলা নিয়ে কোনো ঝামেলা বা সন্দেহজনক কিছু ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করা এবং প্রয়োজনমতো তথ্য সংগ্রহ করা।
  • প্রয়োজনে পুলিশের সহায়তা: গুরুতর কোনো বিষয় হলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তা পুলিশকে জানানো।

যদি আপনি দায়িত্বশীল, সততার সঙ্গে কাজ করতে পারেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় আগ্রহী হন, তাহলে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদটি আপনার জন্য দারুন একটা সুযোগ হতে পারে।

সম্পর্কিত পোস্ট: নিয়োগের বিস্তারিত পরীক্ষার প্যাটার্ন | পরীক্ষার সিলেবাস

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading