IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার প্যাটার্ন ২০২৫: জানুন বাংলায় সহজভাবে

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs – MHA) অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) ৪৯৮৭টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি পরীক্ষার ধরণ বা প্যাটার্নও প্রকাশিত হয়েছে। নিয়োগের সমস্ত প্রকার বিস্তারিত শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট http://www.mha.gov.in এবং http://www.ncs.gov.in-এ পাওয়া যাবে।

IB-SECURITY-ASSISTANT-EXAM-PATTERN
IB-SECURITY-ASSISTANT-EXAM-PATTERN

IB বা ইন্টেলিজেন্স ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সেকিউটিভ (Security Assistant/Executive) পদের মোট ৪৯৮৭টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য পরীক্ষার ধরণ ও প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার প্যাটার্ন ২০২৫

পরীক্ষাটি মোট তিনটি ধাপে (Tier-I, Tier-II, Tier-III) অনুষ্ঠিত হবে। প্রতিটি স্তরেই আলাদা ধরনের প্রশ্ন ও মূল্যায়ন পদ্ধতি রয়েছে। নিচে ধাপে ধাপে পুরো পরীক্ষার স্ট্রাকচারটি দেওয়া হলো।

সংক্ষিপ্ত বিবরণ: IB Security Assistant পরীক্ষা ২০২৫

বিষয়তথ্য
সংস্থার নামইন্টেলিজেন্স ব্যুরো (IB)
পদের নামসিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সেকিউটিভ
মোট শূন্যপদ৪৯৮৭ টি
পরীক্ষার ধরণতিন ধাপে – Tier-I (MCQ), Tier-II (Descriptive), Tier-III (Interview)
Tier-I সময়সীমা১ ঘণ্টা
Tier-II সময়সীমা১ ঘণ্টা
Tier-I মোট নম্বর১০০ (MCQ)
Tier-IIঅনুবাদ পরীক্ষা (৫০ নম্বর)
Tier-IIIইন্টারভিউ / পার্সোনালিটি টেস্ট (৫০ নম্বর)
নেগেটিভ মার্কিংপ্রতি ভুল উত্তরে ¼ নম্বর কাটা যাবে
কাট-অফ (UR)৩০ / ১০০
Tier-II কেবলমাত্রযোগ্যতা নির্ধারণের জন্য (২০/৫০ প্রয়োজন)
চূড়ান্ত নির্বাচনTier-I ও Tier-III এর সম্মিলিত নম্বরের ভিত্তিতে

সম্পূর্ণ নিয়োগ পক্রিয়া

IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (Security Assistant/Executive) নিয়োগের মোট তিনটি ধাপ আছে, প্রথম MCQ টাইপ পরীক্ষা, দ্বিতীয় অনুবাদ পরীক্ষা এবং তৃতীয় ইন্টারভিউ। প্রথম ধাপের ভিত্তিতে বাছাই হয়, দ্বিতীয় ধাপ যোগ্যতার জন্য, আর তৃতীয় ধাপে ইন্টারভিউ নিয়ে মেধাতালিকা তৈরি হয়।

আরো সিলেবাস: IB ACIO সিলেবাস & এক্সাম প্যাটার্ন ২০২৫

Tier-I: অনলাইন অবজেক্টিভ টাইপ পরীক্ষা (MCQ)

এইটা আসলে নির্বাচন পর্বের একেবারে প্রথম ধাপ। এখানে মাত্র এক ঘণ্টার ভেতর ১০০টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটা প্রশ্নের নম্বর এক, তবে ভুল উত্তর দিলে নম্বর কাটা যায়, মানে নেগেটিভ মার্কিং আছে।

Tier-I এর তথ্য:

  • পরীক্ষার ধরন: অনলাইন MCQ (Objective)
  • মোট নম্বর: ১০০
  • সময়: ১ ঘণ্টা
  • নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ¼ নম্বর কাটা যাবে

বিভাগভিত্তিক প্রশ্ন বিভাজন (প্রতি বিভাগে ২০টি করে প্রশ্ন):

  • সাধারণ জ্ঞান (General Awareness)
  • অঙ্ক / গণিত (Quantitative Aptitude)
  • যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা (Logical/Numerical/Analytical Reasoning)
  • ইংরেজি ভাষা (English Language)
  • সাধারণ অধ্যয়ন (General Studies)

আরো সিলেবাস: ব্যাঙ্ক অফ বরোদা LBO পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন

Tier-II: বর্ণনামূলক পরীক্ষা (Descriptive Type)

এই ধাপটা মূলত প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য। এখানে স্থানীয় ভাষা আর ইংরেজি দুটি ভাষার উপর জ্ঞান কেমন, সেটা দেখে নেওয়া হয়। প্রার্থীকে ৫০০ শব্দের একটা প্যাসেজ স্থানীয় ভাষা থেকে ইংরেজিতে আর ইংরেজি থেকে স্থানীয় ভাষায় অনুবাদ করতে হয়। মানে ভাষাগত দক্ষতা কতটা পরিষ্কার, সেটাই এখানে আসল বিষয়।

Tier-II এর তথ্য:

  • পরীক্ষার ধরন: বর্ণনামূলক (Descriptive)
  • সময়সীমা: ১ ঘণ্টা
  • মোট নম্বর: ৫০
  • অনুবাদের ধরন: স্থানীয় ভাষা থেকে ইংরেজি, এবং ইংরেজি থেকে স্থানীয় ভাষা
  • যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বর: ২০/৫০

এই ধাপটি শুধুমাত্র যোগ্যতা অর্জনের জন্য। এর নম্বর মেধা তালিকায় যোগ হবে না।

Tier-III: ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্ট

এই ধাপে দেখা হয় প্রার্থীর বুদ্ধি, আত্মবিশ্বাস, ব্যবহার আর চাকরির জন্য সে কতটা উপযুক্ত। এটা মুখোমুখি ইন্টারভিউ হয়, যেখানে প্রশ্ন করে বোঝা হয় প্রার্থীরা মানসিকভাবে কতটা তৈরি আর সে বাস্তব জীবনের সমস্যাগুলোকে কীভাবে দেখে বা বুঝে।

Tier-III এর তথ্য:

  • পরীক্ষার ধরন: ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট
  • মোট নম্বর: ৫০

মূল লক্ষ্য:

  • ব্যক্তিত্ব মূল্যায়ন
  • পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা
  • আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ
  • চাকরির জন্য মানসিক প্রস্তুতি

কাট-অফ মার্কস (Tier-I)

Tier-I পরীক্ষায় পাশ করতে হলে প্রার্থীকে এক নির্দিষ্ট নম্বর পেতেই হবে। এই পাশ নম্বর সবার জন্য একরকম হয় না। যে যেমন ক্যাটেগরির (যেমন– General, OBC, SC/ST) প্রার্থী, তার জন্য আলাদা নম্বর ঠিক করা থাকে। তাই নিজের ক্যাটেগরির কাট-অফ নম্বরটা আগে থেকে জেনে রাখাটা খুব দরকার।

শ্রেণিভিত্তিক কাট-অফ:

  • UR (General): ৩০
  • OBC: ২৮
  • SC/ST: ২৫
  • EWS: ৩০

এক্স-সার্ভিসম্যানদের তাদের নিজস্ব ক্যাটাগরির অন্তর্ভুক্ত করে বিবেচনা করা হবে।

চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুতির প্রক্রিয়া (Final Merit List)

চূড়ান্ত মেধাতালিকা বানানো হবে Tier-I আর Tier-III পরীক্ষার নম্বর মিলিয়ে। তবে Tier-II পরীক্ষাটা শুধু কোয়ালিফাই করার জন্য, মানে এর নম্বর মেধাতালিকায় ধরা হবে না। পাশাপাশি, ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে একটা ওয়েটিং লিস্টও তৈরি করে রাখা হবে।

চূড়ান্ত মূল্যায়ন:

  • Tier-I পরীক্ষায় প্রাপ্ত নম্বর
  • Tier-III (ইন্টারভিউ)-তে প্রাপ্ত নম্বর
  • Tier-II পরীক্ষায় ন্যূনতম ২০/৫০ নম্বর অর্জন বাধ্যতামূলক
  • মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ
  • অতিরিক্তভাবে ওয়েটিং লিস্ট তৈরি

IB Security Assistant/Executive পরীক্ষার প্রথম Tier-I টেস্টটি ভালোভাবে দিতে হবে, কারণ ভুল উত্তরে নম্বর কাটা যায়, তাই ভেবে চিন্তে উত্তর দিন। তারপর অনুবাদ পরীক্ষায় ইংরেজি ও স্থানীয় ভাষা ভালো জানলেই পাস করা যাবে। ইন্টারভিউতে শান্ত থেকে নিজের কথা পরিষ্কারভাবে বলুন। সব মিলিয়ে নিয়মিত প্র্যাকটিস করলেই সফল হওয়া সম্ভব।

সম্পর্কিত পোস্ট: নিয়োগের বিস্তারিত | পরীক্ষার সিলেবাস | বেতন এবং ভাতা

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading