IIT Kharagpur Apply Online: IIT খড়গপুরে চাকরি চান? আবেদন চলছে, শেষ তারিখ সেপ্টেম্বর ২৬

জয়েন্ট করুনWhatsApp গ্রুপ OR Telegram গ্রুপ OR Facebook পেজ

IIT খড়গপুর (IIT Kharagpur)-এর তরফ থেকে ২৭ আগস্ট ২০২৫ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি নং R/07/2025 প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইট http://www.iitkgp.ac.in-এ প্রকাশিত হয়েছে।

IIT-Kharagpur-Recruitment
IIT-Kharagpur-Recruitment

এই বিজ্ঞপ্তির মাধ্যমে কেবলমাত্র একটি উচ্চপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার (Chief Engineer) পদে মোট ১টি শূন্যপদ খালি রয়েছে। এটি একটি স্থায়ী এবং দায়িত্বপূর্ণ পদ, যেখানে নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানটির বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন, প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজের নেতৃত্ব দিতে হবে।

আরো পড়ুন: পূর্ব রেলে ৫০টি পদে চাকরি! নিয়োগ হবে Group C & D পদে

IIT Kharagpur নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

পশ্চিমবঙ্গের খড়গপুরে অবস্থিত দেশের প্রথম এবং অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুর সম্প্রতি একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে চিফ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। প্রার্থীরা যেন সহজেই সমস্ত তথ্য এক জায়গায় পেয়ে যান, তাই সংক্ষেপে নিয়োগের মূল তথ্য নিচে দেওয়া হলো।

  • বিজ্ঞপ্তি নং: R/07/2025
  • প্রকাশের তারিখ: ২৭ আগস্ট ২০২৫
  • নিয়োগকারী সংস্থা: IIT Kharagpur
  • পদের নাম: Chief Engineer
  • মোট শূন্যপদ: ১টি
  • কর্মস্থল: IIT Kharagpur, পশ্চিমবঙ্গ
  • আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই Civil/Electrical/Mechanical Engineering-এ B.E./B.Tech (প্রথম শ্রেণি বা সমতুল্য) ডিগ্রি থাকতে হবে। সঙ্গে থাকতে হবে অন্তত কাজের অভিজ্ঞতা, সম্পূর্ণ বিস্তারিত জানতে নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

আরো পড়ুন: দিঘা জগন্নাথ মন্দিরে চাকরির সুযোগ!

Desirable যোগ্যতা: এই পরে আবেদন করতে হবে Desirable যোগ্যতা থাকা প্রয়োজন, বিস্তারিত জানতে নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অধিকাংশ ক্ষেত্রে ৫৭ বছরের নিচে হতে হবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা প্রাপ্য বয়স ছাড়ের সুবিধা পাবেন।

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীকে দেওয়া হবে Pay Matrix Level 14 (₹1,44,200 – ₹2,18,200/-) অনুযায়ী বেতন। এর পাশাপাশি IIT-এর নিয়ম অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা ও সুবিধাও পাওয়া যাবে। এটি একটি উচ্চস্তরের বেতন কাঠামো, যা কেন্দ্রীয় সরকারের ৭ম বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত।

আরো পড়ুন: LIC HFL 192টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি!

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে করতে হবে। এর জন্য IIT Kharagpur-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Jobs → Staff Opening সেকশনে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় সঠিক তথ্য, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র, NOC (যদি প্রার্থী সরকারি সংস্থায় চাকরিরত হন) ইত্যাদি নথি আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রার্থীরা অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, কারণ তা ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন হবে।

আবেদন ফি

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের ₹1000/- (এক হাজার টাকা) আবেদন ফি জমা দিতে হবে। ফি কেবলমাত্র অনলাইন মোডে গ্রহণ করা হবে (SBI Net Banking, অন্যান্য ব্যাংকের Net Banking, Credit Card বা Rupay Debit Card ব্যবহার করে)। জমা দেওয়া আবেদন ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

নির্বাচন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য মানদণ্ড অনুযায়ী। প্রয়োজনে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট, গ্রুপ ডিসকাশন, সেমিনার প্রেজেন্টেশন বা ইন্টারভিউ নেওয়া হতে পারে। চূড়ান্ত নির্বাচনের জন্য শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। এছাড়াও নির্বাচিত প্রার্থীর যাতায়াত খরচ (AC 2-Tier রেল ভাড়া) ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য দেওয়া হবে।

আরো পড়ুন: WBSSC 8477 ক্লার্ক ও গ্রুপ-D পদে বিশাল নিয়োগ!

গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগ সংক্রান্ত কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ তারিখ প্রার্থীদের অবশ্যই মাথায় রাখতে হবে।

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৭ আগস্ট ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫

অফিসিয়াল সোর্স

এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নেওয়া হয়েছে শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশন থেকে। প্রার্থীরা নিচের অফিসিয়াল লিঙ্কগুলির মাধ্যমে সরাসরি নোটিফিকেশন ও আবেদনপত্র পেতে পারবেন।

এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য কেবলমাত্র আইআইটি খড়গপুর-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত হয়েছে। কোনো পরিবর্তন, সংশোধন বা আপডেট হলে তা সরাসরি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশিত হবে। তাই আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading