IIT Kharagpur নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জানুন বিস্তারিত

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়গপুর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর IIT/SRIC/R/CID/2025/101। এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইট http://www.iitkgp.ac.in-এ প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনকারীরা বিস্তারিত তথ্য এবং অনলাইন আবেদন করার সুযোগ পাবেন।

IIT KHARAGPUR RECRUITMENT 2025
IIT KHARAGPUR RECRUITMENT 2025

এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র রিসার্চ ফেলোশিপ (SRF) পদে জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এখানে মোট ২টি পদে নিয়োগ হবে এবং নির্বাচিত প্রার্থীরা মাসে সর্বোচ্চ ₹৪২,০০০ পর্যন্ত সম্মানী পাবেন। নিয়োগের মেয়াদ প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ ২১ মাস।আগ্রহী ও যোগ্য প্রার্থীরা IIT Kharagpur-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে মাধ্যেমে আবেদন করতে হবে।

IIT Kharagpur SRF পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়গপুর সিনিয়র রিসার্চ ফেলোশিপ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে এই নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একনজরে নিচে তুলে ধরা হলো।

আইআইটি খড়গপুর নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: IIT/SRIC/R/CID/2025/101
  • নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়গপুর
  • পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলোশিপ (SRF)
  • মোট পদ: ২টি
  • বিভাগ: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • প্রকল্পের নাম: AI-Enabled Cloud Platform for Diagnostics, Prognostics, and Health Management of On-Site Industrial Drives
  • মেয়াদ: ২১ মাস বা প্রকল্প শেষ হওয়া পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইন

আরো পড়ুন: কলকাতাতে ৬৭৫টি শূন্যপদে মজদুর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (EE/EC/CS/IN) বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে বৈধ GATE স্কোর থাকতে হবে। বিকল্পভাবে, বি.টেক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন, যদি তাদের বৈধ NET বা GATE স্কোর থাকে। এছাড়া ন্যূনতম দুই বছরের গবেষণা অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে এসসি, এসটি, ওবিসি, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী এবং মহিলা প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় প্রযোজ্য।

আরো পড়ুন: DMMU মুর্শিদাবাদে ৪০টি কমিউনিটি অডিটর পদে নিয়োগ

পারিশ্রমিক বিস্তারিত

নির্বাচিত প্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসে সর্বোচ্চ ₹৪২,০০০ পর্যন্ত পারিশ্রমিক পাবেন। এই পারিশ্রমিক সম্পূর্ণভাবে কনসোলিডেটেড অর্থাৎ নির্দিষ্ট ভাতা ছাড়া একত্রে প্রদান করা হবে।

IIT Kharagpur SRF পদে জন্য নিয়োগের আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অবশ্যই আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইট http://www.iitkgp.ac.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের সমস্ত সার্টিফিকেট এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রার্থীদের একটি স্বয়ংক্রিয় স্বীকৃতি রসিদ (Acknowledgement Receipt) সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।

আরো পড়ুন: প্রসার ভারতীতে ১০৬টি শূন্যপদে আবেদন চলছে

গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ আগস্ট, ২০২৫। প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে, কারণ শেষ তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

অফিসিয়াল সোর্সেস

এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এবং অনলাইন আবেদন করার লিঙ্ক পাওয়া যাবে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল সোর্স ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading