রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, কেন্দ্রীয় রেলওয়ে (RRC-CR) ১ আগস্ট ২০২৫-এ ক্রীড়া কোটায় নিয়োগের জন্য একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর RRC/CR/01/2025। এই নিয়োগের মাধ্যমে গ্রুপ ‘সি’ আর লেভেল ১ (আগের গ্রুপ ‘ডি’) পদে মোট ৫৯ জনকে নেওয়া হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া হবে অনলাইনে, আর এই নিয়োগের বিজ্ঞপ্তিটা http://www.rrccr.com এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
কারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, কী যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, বয়সসীমা কত থাকবে এবং নিয়োগ প্রক্রিয়া কেমন হবে—সব বিস্তারিত তথ্য নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো।

সংক্ষিপ্ত বিবরণ
| নিয়োগকারী সংস্থা | সেন্ট্রাল রেলওয়ে |
| বিজ্ঞপ্তি নম্বর | RRC/CR/01/2025 |
| মোট শূন্যপদ | ৫৯টি |
| পদের ধরন | ক্রীড়া কোটায় গ্রুপ ‘সি’ ও লেভেল-১ |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | http://www.rrccr.com |
যোগ্যতার মানদণ্ড
RRC-CR-এ ক্রীড়া কোটায় আবেদন করতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আর বয়সসীমা মানা খুবই জরুরি। যেহেতু এই নিয়োগ ক্রীড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে, তাই কারা এই পদের জন্য উপযুক্ত, সেটা আগে থেকেই ভালোভাবে জানা দরকার। নিচে সহজ ভাষায় ধাপে ধাপে কী কী যোগ্যতা লাগবে, তা দেওয়া হলো:
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে তিনটা আলাদা লেভেলের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। লেভেল ৫/৪-এর জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন লাগবে। লেভেল ৩/২-এর জন্য অন্তত ১২ ক্লাস পাশ হতে হবে, বা ১০ম পাশের সঙ্গে ITI কিংবা অ্যাপ্রেন্টিসশিপ কোর্স কমপ্লিট করা থাকতে হবে। আর লেভেল ১-এ আবেদন করতে হলে কমপক্ষে ১০ম পাশ হলেই চলবে, অথবা ITI/NAC থাকলেও আবেদন করা যাবে।
আরো পড়ুন: Eastern Railway-তে ৩১১৫টি অ্যাপ্রেন্টিস পদের নতুন বিজ্ঞপ্তি
বয়সসীমা
এই পদের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। মানে যাদের জন্ম ০১/০১/২০০১ থেকে ০১/০১/২০০৮-এর মধ্যে, শুধু তারাই আবেদন করতে পারবে। এর বাইরে বয়স হলে আবেদন গ্রহণ করা হবে না, আর কোনও ছাড়ও নেই।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হলে প্রার্থীদের http://www.rrccr.com এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে। ফর্ম পূরণের সময় নিজের আধার নম্বর, ছবি, সই, শিক্ষাগত ও ক্রীড়া সাফল্যের স্ক্যান কপি আপলোড করতে হবে। একবার ঠিকঠাকভাবে ফর্ম সাবমিট হলেই আবেদন সম্পন্ন হবে।
আরো পড়ুন: RRB ৪৩৪টি প্যারামেডিকেল স্টাফ পদের নতুন বিজ্ঞপ্তি
আবেদন করার সময় যা লাগবে:
- রঙিন ছবি (3.5 x 3.5 সেমি, JPG, 20-70 KB)
- স্বাক্ষর (3.5 x 2.5 সেমি, JPG, 20-30 KB)
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- ক্রীড়া অর্জনের প্রমাণপত্র
- জন্ম সনদ
নির্বাচন প্রক্রিয়া
আবেদন করার পর সবাইকে ডকুমেন্ট ভেরিফিকেশন আর ট্রায়ালের জন্য ডাকা হবে। ট্রায়ালে গেম স্কিল, ফিটনেস আর কোচের পর্যবেক্ষণের ওপর নম্বর দেওয়া হবে। যাঁরা ট্রায়ালে “ফিট” হবেন, তাঁদের ক্রীড়া সাফল্য, ট্রায়ালের নম্বর আর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মোট ১০০ নম্বরের স্কোর করে মেরিট লিস্টে রাখা হবে।
আবেদন ফি
সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ₹৫০০, যাঁরা ট্রায়ালে অংশ নেবেন, তাঁদের ₹৪০০ ফেরত দেওয়া হবে। আর SC, ST, মহিলা, এক্স-সার্ভিসম্যান, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে দুর্বল (EBC) প্রার্থীদের জন্য ফি ₹২৫০, যা ট্রায়ালে অংশ নিলে পুরোটা ফেরত দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু ও শেষের তারিখের মধ্যে যথাসময়ে আবেদন জমা না দিলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তাই নিচের সময়সীমাগুলো দেখে রাখুন:
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১ আগস্ট ২০২৫
- আবেদন শুরু: ১ আগস্ট ২০২৫ সকাল ১০টা
- আবেদনের শেষ: ৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৬টা
অফিসিয়াল সোর্সেস –
এই নিবন্ধে দেওয়া সমস্ত তথ্য কেন্দ্রীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC-CR)-র অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নিন।
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক