UGC-এর নতুন নিয়ম, হেলথকেয়ার কোর্স আর নয় অনলাইনে

শিক্ষাজগতে আবারও এক বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। অনলাইনে পড়াশোনার সুযোগ এখন অনেক বেশি হলেও, ইউজিসি এবার স্বাস্থ্যসেবা ও অ্যালাইড ডিসিপ্লিনের বিভিন্ন বিষয়ে ODL (Open and Distance Learning) ও অনলাইন কোর্স বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। এতে সরাসরি প্রভাব পড়বে সাইকোলজি, নিউট্রিশন, বায়োটেকনোলজি-সহ বেশ কয়েকটি জনপ্রিয় বিষয়ে, যেগুলো এখন পর্যন্ত বহু শিক্ষার্থী অনলাইনে পড়ার সুযোগ পাচ্ছিলেন।

ugc-new-guidelines
ugc-new-guidelines

এবার থেকে জুলাই-আগস্ট ২০২৫ সেশন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। ফলে যারা এই ধরনের কোর্সে ভর্তি হতে চাইছেন, তাদের এখনই সচেতন হতে হবে। UGC স্পষ্ট করে জানিয়েছে, কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান এসব বিষয়ে আর দূরশিক্ষা বা অনলাইন ক্লাস চালাতে পারবে না। তাই ভর্তির আগে শিক্ষার্থীদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো দেখুন: টোল প্লাজা পারাপারের নতুন নিয়ম

UGC প্রকাশ করলো নতুন নিয়ম

ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC) সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। ২৩ জুলাই ২০২৫-এ অনুষ্ঠিত ৫৯২তম মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, হেলথকেয়ার ও অ্যালাইড ডিসিপ্লিনের অধীনে আসা কোনো প্রোগ্রাম অনলাইন বা ODL (Open and Distance Learning) মোডে আর পড়ানো যাবে না। এর মধ্যে সাইকোলজি, মাইক্রোবায়োলজি, ফুড ও নিউট্রিশন সায়েন্স, বায়োটেকনোলজি এবং ক্লিনিক্যাল নিউট্রিশন ও ডায়েটেটিক্স-এর মতো বিষয়ও অন্তর্ভুক্ত।

আরো দেখুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে AI-সহ আধুনিক কোর্স চালু

কার্যকর করার তারিখ

UGC জানিয়ে দিয়েছে, জুলাই-আগস্ট ২০২৫ সেশন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ, এবার থেকে কোনো হায়ার এডুকেশন ইনস্টিটিউশন (HEI) এই বিষয়গুলিতে অনলাইন বা দূরশিক্ষায় ছাত্র ভর্তি করতে পারবে না।

পুরোনো অনুমোদন বাতিল

যেসব বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ইতিমধ্যেই অনুমোদন পেয়েছিল, তাদের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। আগের সব স্বীকৃতি ইউজিসি প্রত্যাহার করে নিচ্ছে। এমনকি যেখানে একাধিক বিষয় একসঙ্গে পড়ানো হয়, সেখান থেকেও শুধুমাত্র হেলথকেয়ার অ্যাক্ট ২০২১-এর অন্তর্ভুক্ত স্পেশালাইজেশনগুলো বন্ধ হয়ে যাবে।

আরো দেখুন: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি

ছাত্রছাত্রীদের জন্য সতর্কবার্তা

ইউজিসি (UGC) স্পষ্টভাবে জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানকে এই ধরনের কোর্সে ভর্তি নিতে দেওয়া হবে না। তাই ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে ভর্তি হওয়ার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে।

অফিসিয়াল সোর্স

এই সিদ্ধান্তের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সাইকোলজি সহ যেসব কোর্স হেলথকেয়ার অ্যান্ড অ্যালাইড ডিসিপ্লিনের অধীনে পড়ে, সেগুলো আর অনলাইন বা দূরশিক্ষায় পড়ানো যাবে না।

অফিসিয়াল নোটিফিকেশন: ডাউনলোড PDF

সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানাবো, কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই ইউজিসি’র (UGC) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিন। কারণ নিয়ম পরিবর্তনের ফলে অনেক সময় অনুমোদন বাতিল হয়ে যায়। ভুল সিদ্ধান্ত নিলে সময়, অর্থ ও ভবিষ্যৎ, তিনটিই ক্ষতির মুখে পড়তে পারে।

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading