ইউনিয়ন ব্যাঙ্ক ২৫০টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, দেখে দিন বিস্তারিত

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.unionbankofindia.co.in-এ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কটি ‘Wealth Manager পদে মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে।

UNION BANK OF INDIA RECRUITMENT 2025
UNION BANK OF INDIA RECRUITMENT 2025

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Union Bank of India) একটি বিশেষজ্ঞ অফিসার (Specialist Officer) ক্যাটাগরির অধীনে ‘Wealth Manager’ পদে মোট ২৫০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত। প্রার্থীদের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ-এর মাধ্যমে বাছাই করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট http://www.unionbankofindia.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া নিয়োগ ২০২৫

ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য ও সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো।

Union Bank নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • নিয়োগকারী সংস্থা: ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • পদের নাম: Wealth Manager
  • পদের সংখ্যা: ২৫০টি
  • আবেদনের পদ্ধতি: অনলাইনে

আরো পড়ুন: IBPS-এর মাধ্যমে 10277টি পদে বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য

আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ২ বছরের ফুলটাইম MBA, MMS, PGDBA, PGDBM, PGPM অথবা PGDM ডিগ্রি থাকতে হবে। এই কোর্সগুলো অবশ্যই পূর্ণকালীন হতে হবে, দূরশিক্ষণ বা পার্ট-টাইম গ্রহণযোগ্য নয়। এছাড়াও, প্রার্থীদের NISM, IRDAI, AMFI বা NCFM-এর মতো সংস্থার সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী ন্যূনতম ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য থাকবে।

বেতন বিস্তারিত

এই পদে নির্বাচিত প্রার্থীরা MMGS-II স্কেলে নিয়োগ পাবেন, যার বেতনক্রম ₹64,820 থেকে শুরু হয়ে বাৎসরিক ইনক্রিমেন্টসহ সর্বোচ্চ ₹93,960 পর্যন্ত যেতে পারে। এর পাশাপাশি ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বিশেষ ভাতা, আবাসন ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আরো পড়ুন: ব্যাংক অফ বরোদা ৩৩১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট http://www.unionbankofindia.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ আগস্ট ২০২৫ থেকে এবং শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৫ রাত ১২টা পর্যন্ত। আবেদন করার সময় প্রার্থীদের স্ক্যান করা ছবি, স্বাক্ষর, বাম হাতের আঙুলের ছাপ এবং একটি হস্তলিখিত ঘোষণা নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে। আবেদন ফি অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদন ফ্রি

আবেদন করার সময় প্রার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি জমা দিতে হবে। নিচে শ্রেণিভিত্তিক আবেদন ফি উল্লেখ করা হলো:

  • SC/ST/PwBD প্রার্থীদের জন্য: ₹১৭৭ (GST সহ)
  • অন্যান্য সকল প্রার্থীদের জন্য: ₹১১৮০ (GST সহ)
  • আবেদন ফি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পরিশোধযোগ্য।
  • একবার জমা দেওয়া ফি ফেরতযোগ্য নয়।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে। ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী সব বা কিছু ধাপ প্রয়োগ করা হতে পারে। নির্বাচিত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

আরো পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

গুরুত্বপূর্ণ তারিখ

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত ‘Wealth Manager’ নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন এবং নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো:

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ৫ আগস্ট ২০২৫
  • অনলাইন আবেদন শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৫
  • ফি জমাদানের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৫
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: ব্যাঙ্কের ওয়েবসাইটে পরে জানানো হবে

অফিসিয়াল সোর্সেস

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য শুধু ব্যাঙ্কের অফিসিয়াল সোর্স থেকে পাওয়া যাবে। প্রার্থীদের অবশ্যই নিচের উৎসগুলো অনুসরণ করতে হবে:

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading