NEEPCO অ্যাপ্রেন্টিস জন্য কাজের সুযোগ, ৯৮টি শূন্যপদে আবেদন করুন!

WhatsApp চ্যানেলTelegram চ্যানেল

নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NEEPCO) কর্তৃপক্ষ সম্প্রতি অ্যাপ্রেন্টিস পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির নম্বর হলো NEEPCO/HRD/02, যা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট http://www.neepco.co.in-এ প্রকাশিত হয়েছে।

NEEPCO Apprentice Recruitment 2025
NEEPCO Apprentice Recruitment 2025

নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NEEPCO) ২০২৫ সালের জন্য অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৯৮টি শূন্যপদে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই পদগুলির মধ্যে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস। প্রার্থীদের NATS পোর্টালে এবং NAPS পোর্টালে মাধ্যেমে আবেদন সম্পূর্ণরূপে অনলাইনে করতে হবে। আরও বিস্তারিত তথ্য জন্য http://www.neepco.co.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড অ্যাপ্রেন্টিস নিয়োগ 2025 বিজ্ঞপ্তি

নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NEEPCO) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৮টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ কর্মসূচি-এর অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সুবিধার জন্য এই নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে সহজভাবে ধাপে ধাপে দেওয়া হলো:

NEEPCO নিয়োগ ২০২৫ – সংক্ষিপ্ত বিবরণ

  • বিজ্ঞপ্তি নম্বর: NEEPCO/HRD/02
  • নিয়োগকারী সংস্থা নাম: নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NEEPCO)
  • অর্থবছর: ২০২৫-২৬
  • পদের নাম: অ্যাপ্রেন্টিস (Apprentice)
  • মোট শূন্যপদ: ৯৮টি
  • আবেদন পদ্ধতি: অনলাইন (NATS / NAPS পোর্টালের মাধ্যমে)
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.neepco.co.in

ট্রেডের নাম:

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
  • নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (Electrician, Lineman, Plumber)

আরো পড়ুন: ISRO SAC কাজের সুযোগ, ৫৫ শূন্যপদে আবেদন শুরু, আজই আবেদন করুন!

শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত

NEEPCO অ্যাপ্রেন্টিসশিপ পদের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত কোর্স সম্পন্ন করতে হবে এবং ন্যূনতম নম্বরের শর্ত পূরণ করতে হবে। নিচে পদের ভিত্তিতে যোগ্যতার বিস্তারিত দেওয়া হলো:

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিগ্রি (BE/Equivalent) থাকতে হবে।
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি প্রয়োজন।
  • নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: BA, B.Sc বা B.Com ডিগ্রি প্রয়োজন।
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (Electrician, Lineman, Plumber): সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে।

বয়সসীমা

NEEPCO অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে, যা ১ সেপ্টেম্বর ২০২৫-এর হিসেবে গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য।

আরো পড়ুন: BEL নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫: ৩৪০ শূন্যপদে আবেদন করুন!

স্টাইপেন্ড বিস্তারিত তথ্য

NEEPCO অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক স্টাইপেন্ড নির্ধারণ করা হয়েছে, যা পদের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। নির্বাচিত প্রার্থীরা তাদের প্রশিক্ষণকালীন সময়ে এই স্টাইপেন্ড পাবেন।

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ₹১৮,০০০/-
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ₹১৫,০০০/-
  • নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ₹১৫,০০০/-
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (Electrician, Lineman, Plumber): ₹১৪,৮৭৭/-

আবেদন প্রক্রিয়া

NEEPCO অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন সম্পূর্ণরূপে অনলাইনে করতে হবে।

  • গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও নন-ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা National Apprenticeship Training Scheme (NATS 2.0) পোর্টালে www.nats.education.gov.in নিবন্ধন করে আবেদন করতে হবে।
  • ট্রেড অ্যাপ্রেন্টিস প্রার্থীরা (Electrician, Lineman, Plumber) National Apprenticeship Promotion Scheme (NAPS) পোর্টালে www.apprenticeshipindia.gov.in নিবন্ধন করে আবেদন করতে হবে।
  • আবেদন ফি নেই।
  • আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়স প্রমাণপত্র, জাতি/প্রাতিষ্ঠানিক সনদ ইত্যাদি আপলোড করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

NEEPCO অ্যাপ্রেন্টিস প্রার্থীদের নির্বাচন শিক্ষাগত যোগ্যতা এবং মার্কসের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী করা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং কল লেটার অফিসিয়াল ওয়েবসাইট http://www.neepco.co.in-এ প্রকাশ করা হবে এবং ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আরো পড়ুন: ইন্টেলিজেন্স ব্যুরো (IB) ACIO নিয়োগের বিজ্ঞপ্তি – মোট ২৫৮ শূন্যপদের জন্য আবেদন করুন!

গুরুত্বপূর্ণ তারিখ

NEEPCO অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন ও নির্বাচনের প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ তারিখ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীদের এসব তারিখ মেনে চলা আবশ্যক।

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৬ অক্টোবর, ২০২৫
  • অনলাইন আবেদন শেষ তারিখ: ৮ নভেম্বর, ২০২৫
  • নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে (পরবর্তীতে জানানো হবে)

অফিসিয়াল সোর্সেস

NEEPCO অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কিত সকল তথ্য এবং বিজ্ঞপ্তি অফিসিয়াল সোর্স থেকে পাওয়া উচিত। প্রার্থীদের উচিত শুধুমাত্র বিশ্বস্ত ও সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা:-

Facebook চ্যানেলFacebook পেজ

Leave a Reply

Discover more from WBCareer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading